📘 ফিরে এসো নীড়ে 📄 ক. হাসিখুশি থাকা

📄 ক. হাসিখুশি থাকা


ন্যায়সঙ্গত আচরণের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো, স্ত্রীর সাথে হাসিখুশি থাকা, আনন্দ প্রকাশ করা ইত্যাদি। আপনি মুখ গোমড়া করে থাকবেন, আর বলবেন, আমি তো আমার দায়িত্ব পালন করেছিই—তা হবে না। কেননা, এতে স্ত্রীকে কষ্ট দেওয়া হয়। তাকে কষ্ট দেওয়া ভালো ব্যবহার নয়। হাসিখুশি থাকা ও ভালো ব্যবহারের মধ্যে পড়ে।

📘 ফিরে এসো নীড়ে 📄 খ. ভালোভাবে কথা বলা

📄 খ. ভালোভাবে কথা বলা


একটু ভাবুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
... وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ ...
অর্থ : উত্তম কথা বলা সদকা।১

ভাবুন তো, উত্তম কথা বলার এই সদকার হকদার সবচেয়ে কে বেশি? আর কেউ কি থাকতে পারে, যিনি আপনার স্ত্রীর চাইতেও উত্তম কথার বেশি হকদার? একটি নরম সুরে, একটি কোমল ভাষায় স্ত্রীর সাথে কথা বলা স্ত্রীকে স্বস্তি দেয়, শান্তি দেয়। সে জীবনসঙ্গীর প্রতি স্বস্তি বোধ করে।

আমার মুসলিম ভাই,
জেনে রাখবেন, একটি ভালো কথা, একটি সুন্দর কথা একটি অন্তরঙ্গ দাম্পত্যজীবনগঠনে মৌলিক ভূমিকা পালন করে। উত্তম কথাই পরিবারকে ভক্তি ও ভালোবাসায় ভরিয়ে দিতে পারে। জীবনকে সুন্দর ও উপভোগ্য করতে পারে। একটি নারী জীবনসঙ্গীর মিষ্টভাষায় কত গর্ববোধ করে, তা আপনি জানেন না। সে মনে করে, দুনিয়া পেয়ে গেছে। দুনিয়ার সব পেয়ে গেছে।

টিকাঃ
১. সহীহ বুখারী।

📘 ফিরে এসো নীড়ে 📄 গ. আন্তরিকতা ও অন্তরঙ্গতা

📄 গ. আন্তরিকতা ও অন্তরঙ্গতা


পারস্পরিক অন্তরঙ্গতা ও আনন্দানুভূতিই দাম্পত্যজীবনের বৈশিষ্ট্য। এতে স্নেহ আসে। হৃদয়ের গভীরে জন্ম নেয় মমত্ব। আর কৃতজ্ঞ মুসলিম নারীর অন্তরে এ এমন এক আস্থা জাগায় যে, সে ভালোবাসায় বশীভূত হয়ে যায়। সে প্ররোচিত হয় আপনাকে সুখী করতে। সর্বস্ব উজাড় করে দিতে। জীবনে যে বাধাই আসুক, যে বিপত্তিই ঘটুক, সে যদি আপনার প্রতি আস্থাশীল হয়, তা হলে মনে রাখবেন, তখন আর কোনো কিছুই তাঁর কাছে কঠিন মনে হবে না; মুমিনার কৃতজ্ঞতাবোধ ও হাস্যোজ্জ্বলতা আপনার জীবনে পড়া রোদকেও নিষ্প্রভ করে দিতে পারে নিমিষেই।

📘 ফিরে এসো নীড়ে 📄 ঙ. স্ত্রী ও তার পরিবারের সম্মান বজায় রাখা

📄 ঙ. স্ত্রী ও তার পরিবারের সম্মান বজায় রাখা


এভাবে ন্যায্যসঙ্গত আচরণের আরেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো স্ত্রীকে সম্মান করা, স্ত্রীর পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনকে সম্মান করা; তাদের সম্পর্কে ভালো কথা বলা; তাদের সাথে যোগাযোগ রাখা, সম্পর্ক রাখা; মাঝে মধ্যে তাদের দেখতে যাওয়া; যদি প্রয়োজন হয় তা হলে সহযোগিতা করা।

ফন্ট সাইজ
15px
17px