📄 দোষগুণ মিলেই নারী
যাই হোক, যদি কখনো পুরুষ তার স্ত্রীর মাঝে কোনো দোষ-ত্রুটি দেখতে পান, তা হলে তার মোটেই এমনটি ভাবা উচিত নয় যে, এই নারী দাম্পত্যজীবনের যোগ্য নয়। কেননা, দোষ-গুণ মিলেই নারী। পুরুষের ক্ষেত্রেও কথাটি সমানভাবে প্রযোজ্য। আল্লাহ তাআলার প্রাজ্ঞ নীতিই এই যে, তিনি মানুষের হাতে পূর্ণতা ও পূর্ণাঙ্গতা রূপ রাখেননি। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لَا يَفْرَكُ – لَا يُبْغِضُ – مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ
অর্থ : মুমিন নারী প্রতি মুমিন পুরুষের বিদ্বেষী হওয়াটা উচিত নয়। তার কোনো একটা বিষয় খারাপ লাগবে; আবার অন্য একটি বিষয় ভালো লাগবে—সেটাই স্বাভাবিক।১
কবি বড় সুন্দর বলেছেন,
مَنْ ذَا الَّذِي مَا سَاءَ قَطُّ وَمَنْ لَهُ الْحُسْنَى فَقَطُّ
কে আছে এমন যে দোষ করেনি কভু? কে আছে এমন যার গুণই আছে শুধু?
টিকাঃ
১. মুসলিম, আহমাদ।