📘 ফিরে এসো নীড়ে 📄 ১. ভরণপোষণ

📄 ১. ভরণপোষণ


ইসলামী জীবনদর্শনে স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব পুরুষের ওপর আরোপ করেছে। ভরণপোষণ বা খোরাকপোষ স্ত্রী'র মৌলিক অধিকার। পানাহার, পোশাকপরিচ্ছদ ও বাসস্থান এর অধীন।

মহান আল্লাহ ইরশাদ করেছেন,
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللَّهُ وَاللَّاتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا إِنَّ اللَّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا
অর্থ : পুরুষেরা নারীদের অভিভাবক। কেননা, আল্লাহ তাদের কতককে কতকের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তা ছাড়া তারাই পয়সাকড়ি খরচ করে। সুতরাং সতীসাধ্বী নারী অনুগত থাকবে; আল্লাহ যা রক্ষা করে চলার নির্দেশ দিয়েছেন, অসাক্ষাতেও তা রক্ষা করে চলবে। আর তোমরা যাদের ব্যাপারে দুর্ব্যবহারের ভয় করবে, তাদেরকে উপদেশ দেবে; কাজ না হলে বিছানা পৃথক করে দেবে, তাতেও কাজ না হলে চূড়ান্ত পর্যায়ে মৃদু প্রহার করবে। যদি তারা অনুগত হয়, তবে তাদের বিরুদ্ধে অনর্থক অজুহাত খুঁজবে না। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্ম, সুমহান। -সূরা নিসা : ৩৪

সুতরাং পুরুষের ওপর নারীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এজন্যই বিবাহে পুরুষকে প্রথম পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রস্তাব পাঠাতে হবে। মোহর আদায় করতে হবে। ভরণপোষণ করতে হবে। এটা নারীর প্রতি পুরুষের কর্তব্য এবং পুরুষের ওপর নারীর অধিকার।

📘 ফিরে এসো নীড়ে 📄 অভিভাবকত্ব ও তত্ত্বাবধান বনাম স্বত্ব-স্বামিত্ব-প্রভুত্ব

📄 অভিভাবকত্ব ও তত্ত্বাবধান বনাম স্বত্ব-স্বামিত্ব-প্রভুত্ব


মনে রাখতে হবে, পুরুষকে 'অভিভাবকত্ব' দেওয়া হয়েছে। 'বড়-স্বামীত্ব-প্রভুত্ব' দেওয়া হয়নি। সুতরাং নারীকে খাঁটো করে দেখার সুযোগ নেই। আবার ইসলামবিদ্বেষী তথাকথিত নারীবাদীরা যে প্রোপাগান্ডা চালায় তাও সত্য নয়। ইসলামী আইন একে প্রত্যাখ্যান করেছে। কেননা, ইসলামী জীবনদর্শনে আমরা যা পাই, তাতে দাম্পত্যজীবনে নারী-পুরুষ একে অপরের শরীক। আর এই শরীকানার ভিত্তি পারিবারিক বিষয়ে পারস্পরিক মতৈক্যের ওপর, সমঝতার ওপর।

📘 ফিরে এসো নীড়ে 📄 ২. আলাদা ও আরামদায়ক বাসস্থান

📄 ২. আলাদা ও আরামদায়ক বাসস্থান


আল্লাহ তাআলা বলেছেন,
أَسْكِنُوهُنَّ مِنْ حَيْثُ سَكَنْتُمْ مِنْ وُجْدِكُمْ وَلَا تُضَارُّوهُنَّ لِتُضَيِّقُوا عَلَيْهِنَّ
অর্থ : তোমরা সামর্থ্য অনুযায়ী নিজেরা যেমন ঘরে থাক, তেমন ঘরে তাদেরও থাকার ব্যবস্থা করো। তাদের ওপর সংকট সৃষ্টি করার জন্য তাদের কষ্ট দিয়ো না। -সূরা ত্বালাক : ০৬

একটি আলাদা ও আরামদায়ক বাসস্থান নারীর জীবনে সুখকর করে। অনেক সময়, স্বামীর অন্য পরিবার-পরিজনদের সাথে থাকতে যদি বনবনা না হয়, জীবন সংকীর্ণ হয়ে পড়ে, তা হলে একটি আলাদা বাসস্থান নারীর জন্য আবশ্যক। সাথে সাথে সেখানে প্রয়োজনীয় আসবাবপত্রও থাকতে হবে। যেন তার জীবন ধারণ কষ্টকর ও সংকীর্ণ হয়ে না ওঠে।

হযরত মুআবিয়া ইবনে হায়াদা রাযি. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের ওপর আমাদের স্ত্রীদের অধিকার কী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
أَنْ تُطْعِمَهَا إِذَا طَعِمْتَ، وَتَكْسُوَهَا إِذَا اكْتَسَيْتَ، وَلَا تُقَبِّحُ الْوَجْهَ، وَلَا تَضْرِبُ
অর্থ : সামর্থ্য অনুযায়ী খাওয়ানো, পরানো; গালিগালাজ না করা, মারধর না করা।

এরপর আর একটি বর্ণনা আছে,
وَلَا تَهْجُرْ إِلَّا فِي الْبَيْتِ
অর্থ : তাকে ঘরে রাখা ... ১

টিকাঃ
১. আবূ দাউদ।

📘 ফিরে এসো নীড়ে 📄 মায়ের ভূমিকা এক, বাবার ভূমিকা অন্য

📄 মায়ের ভূমিকা এক, বাবার ভূমিকা অন্য


বলবেন, পিতাকেই যদি একদিকে মনোযোগী হতে হয়, তা হলে মায়ের ভূমিকা কী? সন্তানের লালনপালন, ব্যক্তিগঠনে তাকেই তো ব্রতী হতে হবে! তিনিই তো সন্তানের প্রতিনিধি!

বলব, বাস্তবতা হলো মা যতই যোগ্য হন, অভিজ্ঞ হন, শিক্ষিতা হন, দীক্ষিতা হন; কখনোই পিতার অভাব পূরণ করতে পারেন না। সন্তানের মানুষ ও ব্যক্তি-জীবনে মাতৃত্বের ভালোবাসার যেমন বিকল্প নেই, পিতার ভালোবাসা ও কোনো পরিপূরক নেই। এখানে মায়ের ভূমিকা এক, পিতার ভূমিকা অন্য। পরিবারের মাথা হয়ে সন্তানের প্রতি একজন পিতার উপস্থিতি, রক্ষণাবেক্ষণ, অভিভাবকত্ব, পরিচালনা ও দিক-নির্দেশনা যে কাজে আসবে সে‌টা অন্য কোনোভাবে আসবে না। পরিবারের প্রতিটি সদস্যের মনমানসিকতা, একটি সুন্দর সমাজ-গঠনে তাদের ভূমিকা কী হবে, তা একজন যোগ্য পিতার যোগ্য তত্ত্বাবধানের ওপরই নির্ভর করে। এখানে মায়ের ভূমিকা ও অবশ্যই অপরিসীম। কেননা, মায়ের অংশগ্রহণ ছাড়া শুধু পিতার পক্ষে এগুলোকে অফুরন্ত কিছুরই যথার্থ বাস্তবায়ন সম্ভব নয়। যেমন পিতার তত্ত্বাবধান ছাড়া অনেক কিছুরই মায়ের পক্ষে দুষ্কর।

ফন্ট সাইজ
15px
17px