📘 ফিরে এসো নীড়ে 📄 চতুর্থ শর্ত

📄 চতুর্থ শর্ত

স্বয়ং পর্দা পোশাকটাই সৌন্দর্য ও চাকচিক্যভরা না হওয়া। যেমন, বিভিন্ন ডিজাইনের ফুল তোলা, নকশা করা, চকচকে বোতাম লাগানো ইত্যাদি। কেননা, পর্দা পোশাকের উদ্দেশ্য ছিল নারীর প্রতি পুরুষের স্বভাবজাত আকর্ষণ যেন বাধাগ্রস্ত হয়। অথচ এইসব পোশাকে আকর্ষণ বাধাগ্রস্ত হওয়া তো দূরের কথা; আকর্ষণ আরও বাড়ে। তা ছাড়া, কুরআনে আল্লাহ তাআলা মূল সৌন্দর্যপ্রদর্শনই নিষেধ করেছেন। তাই তো তিনি বলেছেন,
وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ

অর্থ : তারা যেন তাদের স্বামী ছাড়া কাউকে সৌন্দর্যপ্রদর্শন না করে। -সূরা নূর : ৩১

📘 ফিরে এসো নীড়ে 📄 পঞ্চম শর্ত

📄 পঞ্চম শর্ত

পোশাক ও গায়ে সুগন্ধি ব্যবহার না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِّيَجِدُوا رِيْحَهَا فَهِيَ زَانِيَةٌ

অর্থ : যে নারী সুগন্ধি ব্যবহার করে পরপুরুষের মধ্যে বের হলো সুগন্ধি ছড়ানোর জন্য, সে ব্যাভিচারিণী বলে গণ্য হবে।১

টিকাঃ
১. নাসাঈ, আবু দাউদ, তিরমিযী।

📘 ফিরে এসো নীড়ে 📄 ষষ্ঠ শর্ত

📄 ষষ্ঠ শর্ত

পর্দার পোশাক পুরুষের পোশাকের মতো না হওয়া। কেননা, সবকিছুতে মতো পোশাকের ক্ষেত্রেও আপন শ্রেণিপেশীয়তা বজায় রাখা নারীর কর্তব্য। কেননা, যে নারী পুরুষের বেশ ধারণ করে বা যে পুরুষ নারীর বেশ ধারণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিসাপ করেছেন।১

টিকাঃ
১. আবু দাউদ, হাকেম।

📘 ফিরে এসো নীড়ে 📄 সপ্তম শর্ত

📄 সপ্তম শর্ত

অমুসলিম নারীর অনুসরণের পোশাক না বানানো। কেননা, এটা ইসলামী সংস্কৃতির পরাজয় স্বীকারের নামান্তর। নিজের সংস্কৃতিকে জলাঞ্জলি দেওয়ার জাতীয় চেতনার পরিপন্থী। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের বিষয়কে খুবই অপছন্দ করেছেন। এমনকি তিনি বলেছেন,

مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

অর্থ : যে বিজাতীয় বেশ ধারণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।১

টিকাঃ
১. আবু দাউদ।

ফন্ট সাইজ
15px
17px