📄 ঙ. হিজাব ও পর্দা
সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারীর মাঝে এমন কিছু গুণ ও বৈশিষ্ট্য দান করেছেন যা পুরুষকে এবং পুরুষের দৃষ্টিকে তার প্রতি আকৃষ্ট ও আকর্ষণ করে। তাই দৃষ্টি অবনত রাখার পাশাপাশি নারীকে হিজাব অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
অর্থ : হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদের বলে দিন তারা যেন শরীরে জিলবাব ব্যবহার করে। এতে তাদের চেনা সহজ হবে। তাদেরকে উত্যক্ত করা হবে না। আল্লাহ পরম ক্ষমাশীল, চির দয়ালু। -সূরা আহযাব : ৫৯