📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 প্রয়োজন ব্যতীত অন্যের পেইজে মেসেজ পাঠিও না

📄 প্রয়োজন ব্যতীত অন্যের পেইজে মেসেজ পাঠিও না


এতে অনেকে বিরক্তিবোধ করে। অনিচ্ছা সত্বেও কখনো এতে সম্মতিও জানায়। তাছাড়া কোনো কারণবশতও অনেকে এটি পছন্দ করেন না।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 সালাম দিয়ে মেসেজ শেষ করা

📄 সালাম দিয়ে মেসেজ শেষ করা


যেমনিভাবে সালামের মাধ্যমে মেসেজ লেখা শুরু করেছেন, তেমনি ইসলামের প্রতীক এ সালামের মাধ্যমেই মেসেজ শেষ করুন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
إِذَا انْتَهَى أَحَدُكُمْ إِلَى الْمَجْلِسِ فَالْيُسَلِّمْ فَإِذَا أَرَادَ أَنْ يَقُوْمَ فَلْيُسَلِّمْ ، فَلَيْسَتِ الْأُولَى بِأَحَقَّ مِنَ الْآخِرَةِ.
তোমাদের কেউ মজলিসে উপস্থিত হলে যেন সালাম দেয় এবং মজলিস হতে বিদায়ের সময়ও যেন সালাম দেয়। প্রথম সালাম শেষ সালামের চেয়ে জরুরি নয়।¹

টিকাঃ
1. সুনানে আবু দাউদ: ৫২০৮।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 মেসেজপ্রেরক ও এডমিন

📄 মেসেজপ্রেরক ও এডমিন


অনেক দায়ী, তালিবে ইলম ও অন্যান্য ব্যক্তিবর্গ তাদের পেইজের এডমিন সেজে বসেন। আল্লাহর পথের দায়ী ও আহ্বায়কদের জন্য এটি সমিচিন নয়। বিনয়ের পথ অবলম্বন করা এবং গোপনীয়তা পরিহার করা তাদের জন্য জরুরি। তাদের উচিত সরাসরি মেসেজের সুযোগ করে দেওয়া।²
এটি সাধারণদের জন্য প্রযোজ্য। তবে খাস উলামা ও মাশায়েখগণের জন্য ব্যাপকভাবে মেসেজের উত্তর প্রদান সম্ভব নয়। তাই এডমিন মারফত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তাঁদের সামনে উপস্থাপন করা হলে তাঁরা সেগুলোর উত্তর প্রদান করবেন। এতে তাঁরা অনর্থক মেসেজের বিরক্তি থেকে রেহাই পাবেন।

টিকাঃ
2. এ কথাটি ওই সকল দায়ীদের জন্য, যাদের ফেইসবুক ইত্যাদিতে প্রশ্নের জবাব দেওয়ার মতো যথেষ্ট সময় সুযোগ থাকা সত্বেও প্রশ্নের জবাব দেন না।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 মেসেজপ্রেরক ও ফাতাওয়া প্রদানকারী শাইখ

📄 মেসেজপ্রেরক ও ফাতাওয়া প্রদানকারী শাইখ


ফাতাওয়া তলব ও ফাতাওয়া প্রদানের সুন্দর একটি পদ্ধতি হচ্ছে এই, ফাতাওয়া প্রার্থী প্রশ্ন করার পূর্বে লিখবেন:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জনাব, আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদানে ভূষিত করুন। আমার প্রশ্ন হল ...।
আর ফাতাওয়া প্রদানকারী উত্তর প্রদানের পর লিখবেন : জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহ তায়ালা আপনাকেও উত্তম প্রতিদান দিন। ওয়াস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
এটি ফাতাওয়া তলব ও প্রদানের সংক্ষিপ্ত ও ভদ্রোচিত একটি তরিকা। যা বাহুল্য থেকে মুক্ত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00