📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 প্রয়োজন তলবে তাড়াহুড়া না করা

📄 প্রয়োজন তলবে তাড়াহুড়া না করা


তাই শুধু আসসালামু আলাইকুম লিখেই সালামের উত্তরের অপেক্ষায় বসে থাকবেন না। বরং সালাম লিখেই প্রয়োজনের কথা বলুন। সালামের পর বলা শুরু করবেন না- কেমন আছো। এটা লিখে আবার অপেক্ষা করতে শুরু করলেন, এমন যেন না হয়। আবার এ কথাও বলবেন না, প্রশ্ন করা যাবে? এরপর অনুমতির অপেক্ষা করতে থাকলেন। টুকরো টুকরো মেসেজ পাঠাবেন না। তবে যদি আলাপ চলতে থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা। এমনিভাবে কারো অতি প্রশংসাও করবেন না।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 নিজের পরিচয় দেওয়া

📄 নিজের পরিচয় দেওয়া


বিশেষ করে যখন মেসেজ প্রাপক জানতে চায়। কারণ অনেক ফেইসবুক পেইজের নাম থাকে অস্পষ্ট। যেমন আবু ইসমাঈল- ইসমাঈলের বাবা, ইত্যাদি। সুতরাং আপনার কাছে যখন পরিচয় জানতে চাওয়া হয়, এ কথা বলবেন না, আমি ইসমাঈলের বাবা। কারণ এটি অস্পষ্ট পরিচয়। পূর্ববর্তী নেককারগণ কখনো এমন অস্পষ্ট করে উপনাম দিয়ে পরিচয় দিতেন না। তাই পরিচয় দেওয়ার সময় অবশ্যই নাম বলবেন। বলবেন, আমি অমুকের ছেলে অমুক। তবে এটি হচ্ছে যদি ব্যক্তি উপনামে প্রসিদ্ধ না হয়, যে উপনামটি তার আসল নামের স্থান দখল করে নিয়েছে। অন্যথায় উপনাম দিয়ে পরিচয় তুলে ধরাতে কোনো অসুবিধে নেই।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 মানুষকে যথার্থ মর্যাদা দান

📄 মানুষকে যথার্থ মর্যাদা দান


মেসেজে আপনি যার সাথে কথা বলছেন, তার বয়স, মর্যাদা, আত্মীয়তা এসব বিচারে আদবের প্রতি লক্ষ রাখুন। বিশেষত আলেমদের মর্যাদার প্রতি খেয়াল রাখুন।
দেখুন, আয়িশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
أَنْزِلُوا النَّاسَ مَنَازِلَهُمْ.
তোমরা মানুষের সাথে তাদের মর্যাদা অনুযায়ী আচরণ করো।¹
উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
لَيْسَ مِنَّا مَنْ لَمْ يُجِلَّ كَبِيرَنَا ، يَرْحَمْ صَغِيْرَنَا، وَيَعْرِفْ لِعَالِمِنَا.
সে ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়, যে ব্যক্তি আমাদের বড়দের সম্মান দেয় না, ছোটদের স্নেহ করে না এবং আলেমদের অধিকার সম্পর্কে জানে না।²
আর কাফেরদের স্বাগত জানানো, তাদের সাথে কথা বলা ইত্যাদি বিষয়ে স্বতন্ত্র বিধান রয়েছে।

টিকাঃ
1. সুনানে আবু দাউদ: ৪৮৪২।
2. মুসনাদে আহমদ: ২২৭৫৫, আদাবুল মুফরাদ, বুখারী: ৩৫৫, মুসতাদরাকে হাকেম : ৪২১।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 আলোচনা দীর্ঘ না করা

📄 আলোচনা দীর্ঘ না করা


প্রতিটি জায়গার নির্ধারিত আলাদা বাচনরীতি আছে। আছে কথার নির্দিষ্ট পরিমান। তাই বাচালতা এবং বিরক্তি সৃষ্টি করা থেকে বিরত থাকুন। দীর্ঘসূত্রতা এবং বোঝা হওয়া থেকে দূরে থাকুন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00