📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 মেসেজের শুরুতে সালাম দিন

📄 মেসেজের শুরুতে সালাম দিন


কারণ মেসেজদাতার হুকুম আগমনকারীর হুকুমের মত। সুতরাং ইসলামি অভিবাদন দিয়ে মেসেজ শুরু করুন। লেখুন, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। এটি ইসলামের প্রতীক। নিরাপত্তা এবং শান্তির চাবিকাঠি। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আভিজাত্যের নিদর্শন। এ নির্দেশনা হাদিসেও এসেছে।
রিবয়ী ইবনে হিরাশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমের গোত্রের এক লোক আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন, সে এক দিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে ঘরে প্রবেশের অনুমতি চাইল। তখন নবিজি ঘরে অবস্থান করছিলেন। সুতরাং সে নিবেদন করল, আমি কি প্রবেশ করব? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমকে বললেন:
أُخْرُجْ إِلَى هَذَا فَعَلِّمُهُ الْإِسْتِأْذَانَ، فَقُلْ لَهُ قُلِ السَّلَامُ عَلَيْكُمْ ، أَ أَدْخُلُ؟
বাইরে গিয়ে এ লোকটিকে অনুমতি গ্রহণের পদ্ধতি শিখিয়ে দাও এবং তাকে বলো, তুমি বলো, আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করবো?
ফলে লোকটি এ কথা শুনে বলল, আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করবো? অতঃপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং সে প্রবেশ করল।¹
এ হাদিস থেকে বুঝা যায়, সালাম সবার আগে তারপর অন্যকিছু। তাই মেসেজের শুরুতেই সালাম লিখে নিন। এরপর বাকি মেসেজ লিখুন।
এমনিভাবে মেসেজ প্রাপকও আগে সালামের উত্তর লিখবে।
ইসলামি মুবারক এ অভিবাদন কিছুতেই বাদ দেবেন না। এড়িয়ে যাবেন না। হাই! হ্যালো! শুভ সকাল! শুভ রাত্রি! -না, এসব নয় বরং সালাম দিন।

টিকাঃ
1. সুনানে আবু দাউদ: ৫১৭৭।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 মেসেজ প্রাপকের জন্য সুন্নত প্রেরককে স্বাগত জানানো

📄 মেসেজ প্রাপকের জন্য সুন্নত প্রেরককে স্বাগত জানানো


সাক্ষাতের সময় স্বাগত জানানো নবিদের সুন্নত।
মি'রাজের রাতে যখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করানো হয়, আদম ও ইবরাহীম আলাইহিস সালাম নবিজিকে অভিবাদন জানিয়ে বলেন:
مَرْحَبًا بِالْابْنِ الصَّالِحِ، وَالنَّبِيِّ الصَّالِحِ.
নেক্কার পুত্র ও নেক্কার নবির প্রতি খোশ আমদেদ।
ইয়াহিয়া, মূসা, ঈসা, ইদরীস ও হারুন আলাইহিস সালামগণ বলেন :
مَرْحَبًا بِالْأَخِ الصَّالِحِ، وَالنَّبِيِّ الصَّالِحِ.
নেক্কার ভাই ও নেক্কার নবির প্রতি খোশ আমদেদ।²
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতিমাকে বলেন :
مَرْحَبًا بِابْنَتِي.
আমার স্নেহের কন্যাকে মোবারকবাদ।¹
উম্মেহানীকে বলেন:
مَرْحَبًا بِأُمِّ هَانِي.
উম্মেহানীকে মোবারকবাদ।²
আবদুল কাইস গোত্রের প্রতিনিধি দলকে লক্ষ করে বলেন :
مَرْحَبًا بِالْقَوْمِ أَوْ بِالْوَفْدِ.
স্বাগতম সে গোত্র বা প্রতিনিধি দলের প্রতি।*

টিকাঃ
2. সহীহ বুখারী: ৩৮৮৭, সহীহ মুসলিম: ১৬৪।
1. সহীহ বুখারী: ৩৬২৩, সহীহ মুসলিম: ২৪৫০।
2. সহীহ বুখারী: ৩৫৭১।
* সহীহ বুখারী: ৮৭।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 প্রয়োজন তলবে তাড়াহুড়া না করা

📄 প্রয়োজন তলবে তাড়াহুড়া না করা


তাই শুধু আসসালামু আলাইকুম লিখেই সালামের উত্তরের অপেক্ষায় বসে থাকবেন না। বরং সালাম লিখেই প্রয়োজনের কথা বলুন। সালামের পর বলা শুরু করবেন না- কেমন আছো। এটা লিখে আবার অপেক্ষা করতে শুরু করলেন, এমন যেন না হয়। আবার এ কথাও বলবেন না, প্রশ্ন করা যাবে? এরপর অনুমতির অপেক্ষা করতে থাকলেন। টুকরো টুকরো মেসেজ পাঠাবেন না। তবে যদি আলাপ চলতে থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা। এমনিভাবে কারো অতি প্রশংসাও করবেন না।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 নিজের পরিচয় দেওয়া

📄 নিজের পরিচয় দেওয়া


বিশেষ করে যখন মেসেজ প্রাপক জানতে চায়। কারণ অনেক ফেইসবুক পেইজের নাম থাকে অস্পষ্ট। যেমন আবু ইসমাঈল- ইসমাঈলের বাবা, ইত্যাদি। সুতরাং আপনার কাছে যখন পরিচয় জানতে চাওয়া হয়, এ কথা বলবেন না, আমি ইসমাঈলের বাবা। কারণ এটি অস্পষ্ট পরিচয়। পূর্ববর্তী নেককারগণ কখনো এমন অস্পষ্ট করে উপনাম দিয়ে পরিচয় দিতেন না। তাই পরিচয় দেওয়ার সময় অবশ্যই নাম বলবেন। বলবেন, আমি অমুকের ছেলে অমুক। তবে এটি হচ্ছে যদি ব্যক্তি উপনামে প্রসিদ্ধ না হয়, যে উপনামটি তার আসল নামের স্থান দখল করে নিয়েছে। অন্যথায় উপনাম দিয়ে পরিচয় তুলে ধরাতে কোনো অসুবিধে নেই।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00