📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক 📄 মেসেজের জন্য উপযোগী সময় নির্বাচন করুন

📄 মেসেজের জন্য উপযোগী সময় নির্বাচন করুন


কাউকে মেসেজ পাঠিয়ে বা কোনো প্রশ্ন করে অপর প্রান্ত হতে তৎক্ষণাৎ উত্তরের আশা করবেন না। যদিও তার পেইজ সক্রিয় থাকে। কেননা অনেক সময় উত্তর দেয়ার মতো ফুরসত থাকে না। তাই নিয়ম হচ্ছে, মেসেজের জন্য উপযোগী কোনো একটি সময় বেছে নেওয়া। কারণ মানুষের ব্যস্ততা অনেক। বহু কাজ। তাছাড়া খাবার, বিশ্রাম ও ঘুমের জন্যও অবসর দরকার। আর মানুষের এ প্রয়োজনগুলোর গুরুত্ব আপনার প্রয়োজনের চেয়ে কোনো অংশে কম নয়।
প্রাপক যদি ওযর পেশ করে অন্য সময় কথা বলবে জানায়, আপনি খুশিমনে তার ওযর গ্রহণ করে নিন।
আর যদি বলে, অপেক্ষা কর, তবে অপেক্ষায় থাকুন। সন্তুষ্ট থাকুন, বিরক্ত হবেন না।
কারণ যার সাক্ষাতে যাওয়া হয়, শরিয়ত তাকে ওযর পেশ করার সুযোগ দিয়েছে। সুতরাং প্রাপকও সে সুযোগ পাবে। দেখুন, আল্লাহ তায়ালা বলেন :
وَإِنْ قِيلَ لَكُمُ ارْجِعُوا فَارْجِعُوا هُوَ أَزْكٰى لَكُمْ
আর যদি তোমাদের বলা হয়, ফিরে যাও, তাহলে ফিরে আসবে। এটাই তোমাদের জন্য অধিক পবিত্র।¹
তোমরা ফিরে যাও। এতে মনে লাঞ্ছনা নিও না। মনে করো না ঘরের লোকেরা তোমাদের কষ্ট দিয়েছে। তোমাদের অপছন্দ করেছে। কারণ মানুষের আভ্যন্তরীন অনেক বিষয় থাকে। ওযর থাকে।²

টিকাঃ
1. সূরা নূর, আয়াত: ২৮।
2. আয যিলাল: ৪/২৫০৮।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক 📄 মেসেজের শুরুতে সালাম দিন

📄 মেসেজের শুরুতে সালাম দিন


কারণ মেসেজদাতার হুকুম আগমনকারীর হুকুমের মত। সুতরাং ইসলামি অভিবাদন দিয়ে মেসেজ শুরু করুন। লেখুন, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। এটি ইসলামের প্রতীক। নিরাপত্তা এবং শান্তির চাবিকাঠি। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আভিজাত্যের নিদর্শন। এ নির্দেশনা হাদিসেও এসেছে।
রিবয়ী ইবনে হিরাশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমের গোত্রের এক লোক আমাদের নিকট হাদিস বর্ণনা করেছেন, সে এক দিন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে ঘরে প্রবেশের অনুমতি চাইল। তখন নবিজি ঘরে অবস্থান করছিলেন। সুতরাং সে নিবেদন করল, আমি কি প্রবেশ করব? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমকে বললেন:
أُخْرُجْ إِلَى هَذَا فَعَلِّمُهُ الْإِسْتِأْذَانَ، فَقُلْ لَهُ قُلِ السَّلَامُ عَلَيْكُمْ ، أَ أَدْخُلُ؟
বাইরে গিয়ে এ লোকটিকে অনুমতি গ্রহণের পদ্ধতি শিখিয়ে দাও এবং তাকে বলো, তুমি বলো, আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করবো?
ফলে লোকটি এ কথা শুনে বলল, আসসালামু আলাইকুম, আমি কি প্রবেশ করবো? অতঃপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন এবং সে প্রবেশ করল।¹
এ হাদিস থেকে বুঝা যায়, সালাম সবার আগে তারপর অন্যকিছু। তাই মেসেজের শুরুতেই সালাম লিখে নিন। এরপর বাকি মেসেজ লিখুন।
এমনিভাবে মেসেজ প্রাপকও আগে সালামের উত্তর লিখবে।
ইসলামি মুবারক এ অভিবাদন কিছুতেই বাদ দেবেন না। এড়িয়ে যাবেন না। হাই! হ্যালো! শুভ সকাল! শুভ রাত্রি! -না, এসব নয় বরং সালাম দিন।

টিকাঃ
1. সুনানে আবু দাউদ: ৫১৭৭।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক 📄 মেসেজ প্রাপকের জন্য সুন্নত প্রেরককে স্বাগত জানানো

📄 মেসেজ প্রাপকের জন্য সুন্নত প্রেরককে স্বাগত জানানো


সাক্ষাতের সময় স্বাগত জানানো নবিদের সুন্নত।
মি'রাজের রাতে যখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করানো হয়, আদম ও ইবরাহীম আলাইহিস সালাম নবিজিকে অভিবাদন জানিয়ে বলেন:
مَرْحَبًا بِالْابْنِ الصَّالِحِ، وَالنَّبِيِّ الصَّالِحِ.
নেক্কার পুত্র ও নেক্কার নবির প্রতি খোশ আমদেদ।
ইয়াহিয়া, মূসা, ঈসা, ইদরীস ও হারুন আলাইহিস সালামগণ বলেন :
مَرْحَبًا بِالْأَخِ الصَّالِحِ، وَالنَّبِيِّ الصَّالِحِ.
নেক্কার ভাই ও নেক্কার নবির প্রতি খোশ আমদেদ।²
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে ফাতিমাকে বলেন :
مَرْحَبًا بِابْنَتِي.
আমার স্নেহের কন্যাকে মোবারকবাদ।¹
উম্মেহানীকে বলেন:
مَرْحَبًا بِأُمِّ هَانِي.
উম্মেহানীকে মোবারকবাদ।²
আবদুল কাইস গোত্রের প্রতিনিধি দলকে লক্ষ করে বলেন :
مَرْحَبًا بِالْقَوْمِ أَوْ بِالْوَفْدِ.
স্বাগতম সে গোত্র বা প্রতিনিধি দলের প্রতি।*

টিকাঃ
2. সহীহ বুখারী: ৩৮৮৭, সহীহ মুসলিম: ১৬৪।
1. সহীহ বুখারী: ৩৬২৩, সহীহ মুসলিম: ২৪৫০।
2. সহীহ বুখারী: ৩৫৭১।
* সহীহ বুখারী: ৮৭।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক 📄 প্রয়োজন তলবে তাড়াহুড়া না করা

📄 প্রয়োজন তলবে তাড়াহুড়া না করা


তাই শুধু আসসালামু আলাইকুম লিখেই সালামের উত্তরের অপেক্ষায় বসে থাকবেন না। বরং সালাম লিখেই প্রয়োজনের কথা বলুন। সালামের পর বলা শুরু করবেন না- কেমন আছো। এটা লিখে আবার অপেক্ষা করতে শুরু করলেন, এমন যেন না হয়। আবার এ কথাও বলবেন না, প্রশ্ন করা যাবে? এরপর অনুমতির অপেক্ষা করতে থাকলেন। টুকরো টুকরো মেসেজ পাঠাবেন না। তবে যদি আলাপ চলতে থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা। এমনিভাবে কারো অতি প্রশংসাও করবেন না।

ফন্ট সাইজ
15px
17px