📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 প্রতিশোধ গ্রহণ থেকে বিরত থাকুন

📄 প্রতিশোধ গ্রহণ থেকে বিরত থাকুন


কেউ যদি পোস্ট, কমেন্ট অথবা অন্য কোনো মাধ্যমে কারো প্রতি ফেইসবুকে মন্দ ব্যবহার করে, অনেকে এর প্রতিশোধ নিতে চায়।
কিন্তু জেনে রাখুন, প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। আমাদেরকে এই মহৎ গুণে নিজেদের সজ্জিত করতে নির্দেশ প্রদান করা হয়েছে। কেননা এতে মানুষের প্রতি ইহসান ও অনুগ্রহ করা হয়।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা বলেন :
اِدْفَعْ بِالَّتِيْ هِيَ اَحْسَنُ…
যা উত্তম তা দিয়ে মন্দকে প্রতিহত কর...¹
অন্যত্র বলেন:
وَاَحْسِنُوْا اِنَّ اللهَ يُحِبُّ الْمُحْسِنِيْنَ
আর সুকর্ম কর। নিশ্চয় আল্লাহ সুকর্মশীলদেরকে ভালবাসেন।²

টিকাঃ
1. সূরা মুমিনূন, আয়াত: ৯৬।
2. সূরা বাকারা, আয়াত: ১৯৫।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 মূর্খ এবং গোমরাহিতে লিপ্ত ব্যক্তিদের এড়িয়ে চলুন

📄 মূর্খ এবং গোমরাহিতে লিপ্ত ব্যক্তিদের এড়িয়ে চলুন


এরা আল্লাহর দ্বীন সম্পর্কে না জেনেই কথা বলতে শুরু করে। আজকাল ফেইসবুকে এদের সরব পদচারণা। এদেরকে ফ্রেন্ডলিস্ট থেকেই বাদ দেওয়া উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে পাবলিক পেইজ ও গ্রুপেও এ শ্রেণির মানুষ দেখা যায়। সেক্ষেত্রে আর তাদেরকে এড়িয়ে চলার উপায় থাকে না।
সুতরাং তারা যদি এমন কিছু করে, তবে তাদের সাথে আলোচনা এবং তর্কবিতর্ক করা বাদ দিন। কেননা আল্লাহ তায়ালা বলেছেন:
وَاِذَا رَأَيْتَ الَّذِيْنَ يَخُوْضُوْنَ فِيْ اٰيٰتِنَا فَاَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوْضُوْا فِيْ حَدِيْثٍ غَيْرِهِ
আর যখন তুমি তাদেরকে দেখ, যারা আমার আয়াতসমূহের ব্যাপারে উপহাসমূলক সমালোচনায় রত আছে, তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, যতক্ষণ না তারা অন্য কথাবার্তায় লিপ্ত হয়।³
এ আয়াতের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন : আল্লাহ তায়ালা মুমিনদেরকে জামাতবদ্ধ হয়ে থাকার নির্দেশ দিয়েছেন। ইখতিলাফ এবং বিচ্ছিন্নতার পথে হাঁটতে নিষেধ করেছেন। আর তাদের জানিয়ে দিয়েছেন যে, পূর্ববর্তী সম্প্রদায়গুলো ধ্বংস হয়েছে আল্লাহর দ্বীনের ব্যাপারে ঝগড়াবিবাদ করার কারণে।¹
আবু জা'ফর রাহিমাহুল্লাহ বলেন: ঝগড়াটে লোকদের সঙ্গ দিও না। কারণ তারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়।²

টিকাঃ
3. সূরা আন'আম, আয়াত: ৬৮।
1. তাফসীরুল মানার: ৭/৪২১।
2. ইবনু জারীর তবারী: ৯/৩১৪।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00