📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 নামাযের সময় সম্পর্কে সতর্ক করে পোস্ট করুন

📄 নামাযের সময় সম্পর্কে সতর্ক করে পোস্ট করুন


এতেও বন্ধুদের প্রতি ইহসান হবে। কেননা এর মাধ্যমে নামাযের সময় জানানো হচ্ছে, নামায সর্বোত্তম ইবাদত।
জেনে রাখুন, বন্ধুদের অপছন্দ হওয়া সত্ত্বেও নামাযের সময় সম্পর্কে এ সতর্কীকরণের প্রতিদান কখনো আযানের প্রতিদানের সমান হয়ে থাকে। যদিও মূল আযানের প্রতিদান অনেক বেশি। তবে আল্লাহ তায়ালা এর দ্বারাও যাকে চান তাঁর অনুগ্রহে যথাযথ প্রতিদান দান করবেন। তাছাড়া এ কাজ যে করবে তাঁর জন্য রয়েছে মহা মর্যাদা। যাবতীয় তারিফ আল্লাহর জন্য।
ইয বিন আবদুস সালাম রাহিমাহুল্লাহ বলেন: নামাযের ওয়াক্ত হওয়া এবং সময় ঘনিয়ে আসার কথা আযান ও ইকামত ছাড়া ভিন্ন কোনো উপায়ে মানুষকে স্মরণ করিয়ে দেয়া আরেকটি ইহসান ও অনুগ্রহ। তবে এ ইহসানের মর্তবা আযান ও ইকামতের ইহসানের চেয়ে কম।¹

টিকাঃ
1. শাজারাতুল মাআরিফ ওয়াল আহওয়াল পৃ: ১২৯, ১৩০।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 ফেইসবুকে মুসলমানদের যেসব পোস্ট করা থেকে বিরত থাকা আবশ্যক

📄 ফেইসবুকে মুসলমানদের যেসব পোস্ট করা থেকে বিরত থাকা আবশ্যক


ফেইসবুকে যেসব পোস্ট করা থেকে অবশ্যই বিরত থাকবেন

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 জ্ঞানী হওয়ার দাবি বা ভান করবেন না

📄 জ্ঞানী হওয়ার দাবি বা ভান করবেন না


বড় আফসোস লাগে, আজকাল ফেইসবুক পেইজগুলোতে এসব কী হচ্ছে! প্রাতিষ্ঠানিক বা সিলেবাস ভিত্তিক কোনো শিক্ষা ছাড়াই একেকজন ফেইসবুকে ফতোয়া দিতে শুরু করেছে। মনে হয় শরয়ি ইলমের ছাত্রদের নিয়তে জং পড়ে গেছে। সুনাম-সুখ্যাতির আসক্তি জেকে বসেছে তাদের হৃদয়ে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
ইবনু হাযাম রাহিমাহুল্লাহ বলেন: জ্ঞান এবং জ্ঞানীদের জন্য জ্ঞানের পরিমণ্ডলে অনুপ্রবেশকারীদের চেয়ে বেশি ক্ষতিকর আর কিছু নেই। কেননা এরা হয় মূর্খ। অথচ নিজেদেরকে জ্ঞানী মনে করে। ফলে বিশৃংখলা ছড়ায়। আর মনে মনে ভাবে, তারা সংশোধনের পথে হাঁটছে।¹
আল্লাহ তায়ালার ব্যাপারে আজগুবি কথাবার্তা প্রচার করা অনেক ফেইসবুক ব্যবহারকারীদের নিকট বেশ আনন্দের একটি বিষয় হয়ে উঠেছে। কেননা ফেইসবুক এখন জ্ঞানপাপীদের ভিড়ে জমজমাট। অথচ আল্লাহ তায়ালা তাঁর সম্পর্কে না জেনে কিছু বলাকে শিরকের মতো জঘন্য অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন। আল্লাহ তায়ালা বলেন:
قُلْ إِنَّمَا حَرَّمَ رَبِّيَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْإِثْمَ وَالْبَغْيَ بِغَيْرِ الْحَقِّ وَأَنْ تُشْرِكُوا بِاللَّهِ مَا لَمْ يُنَزِّلُ بِهِ سُلْطَنَا وَ أَنْ تَقُوْلُوْا عَلَى اللَّهِ مَا لَا تَعْلَمُونَ
বল, আমার রব তো হারাম করেছেন অশ্লীল কাজ, যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে, আর পাপ ও অন্যায়ভাবে সীমালংঘন এবং আল্লাহর সাথে তোমাদের শরীক করা, যে ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি এবং আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা, যা তোমরা জান না।²
অর্থাৎ, শুদ্ধতা যাচাই ব্যতীত, প্রমাণ ছাড়া ইবাদাত, হালাল-হারাম সংক্রান্ত কোনো বিষয়ে কিছু বলা তিনি তোমাদের জন্য হারাম করেছেন।¹
আল্লাহ তায়ালার ব্যাপারে না জেনে কিছু বলার ক্ষেত্রে এটি ব্যাপক। অর্থাৎ, কুরআন এবং হাদিসের দলিল ছাড়া দ্বীনের মৌলিক বা শাখাগত কোনো বিষয়ে কথা বলা।
আল্লামা মুহাম্মাদ রাশীদ রিদা রাহিমাহুল্লাহ বলেন: যে ব্যক্তি এ আয়াতটি নিয়ে খুব ভালোকরে চিন্তা-ফিকির করবে, সে আল্লাহ ও রাসুলের পক্ষ হতে সুস্পষ্ট বক্তব্য ব্যতীত মানুষের জন্য কোনো কিছু হারাম বা হালাল সাব্যস্ত করা থেকে বিরত থাকবে। বরং সুস্পষ্ট প্রমাণ ছাড়া এ কথা বলা থেকেও বেঁচে থাকবে যে, এটা মুস্তাহাব, এটা মাকরূহ। শরিয়তের বিষয়ে দুঃসাহস প্রদর্শনের হারও কমে যাবে বহুলাংশে।²
ইলম ছাড়া হালাল-হারাম বিষয়ে কথা বলার অপরাধ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন:
وَلَا تَقُولُوا لِمَا تَصِفُ الْسِنَتُكُمُ الْكَذِبَ هَذَا حَلَلٌ وَ هُذَا حَرَامٌ لِتَفْتَرُوا عَلَى اللَّهِ الْكَذِبَ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَ مَتَاعٌ قَلِيلٌ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ
আর তোমাদের জিহ্বা দ্বারা বানানো মিথ্যার উপর নির্ভর করে বলো না যে, এটা হালাল এবং এটা হারাম, আল্লাহর উপর মিথ্যা রটানোর জন্য। নিশ্চয় যারা আল্লাহর উপর মিথ্যা রটায়, তারা সফল হবে না। সামান্য ভোগ এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব।³

টিকাঃ
1. আল আখলাক্ব ওয়াস সিয়ার ফি মুদাওয়াতিন নুফুস, ইবনু হাযাম পৃ: ২৩।
2. সূরা আ'রাফ, আয়াত: ৩৩।
1. আত তাফসীরুল কুরআনিল কারীম, তানতাবী: ৫/২৬৭।
2. তাফসীরুল মানার: ৮/৩৫৫।
3. সূরা নাহল, আয়াত: ১১৬-১১৭।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 কৃত্রিমতা পরিহার করুন

📄 কৃত্রিমতা পরিহার করুন


এ বিষয়টিও ফেইসবুকের নীল আকাশে ব্যাপক আকার ধারণ করেছে। ফলে দেখা যায়, অনেক ফেইসবুক ব্যবহারকারীরা বন্ধুদের কাছে এমন অনেক কিছু জাহির করছে, যা আসলে তাদের মাঝে নেই। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
المُتَشَبِّعُ بِمَا لَمْ يُعْطَ كَلَابِسِ ثَوْبَيْ زُوْرٍ.
যা তোমাকে দেয়া হয়নি, তা দেয়া হয়েছে বলা ঐরূপ প্রতারকের কাজ, যে প্রতারণার জন্য দুপ্রস্থ মিথ্যার পোশাক পরিধান করল।¹
কোনো নিয়ামত না পেয়েই পাওয়ার ভান করা প্রতারণার শামিল। মিথ্যা বাহাদুরি। আর মালিকানাধীন কিছু নিয়ে বাহাদুরি ও অহংকার করাই যেখানে নিষিদ্ধ, সেখানে মিথ্যা ঠাটবাট দেখানোর বিষয়ে আপনার কী অভিমত?!

টিকাঃ
1. সহীহ বুখারী: ৫২১৯।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00