📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 প্রোফাইলে শিশুদের ছবি দেয়া

📄 প্রোফাইলে শিশুদের ছবি দেয়া


শিশুদের ছবি প্রোফাইল পিকচারে দেয়া থেকে বিরত থাকতে আমরা সকল বাবাদেরকে উৎসাহিত করি। বিশেষকরে দুগ্ধপোষ্য শিশুদের ছবি। এ কাজটি মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমি মনে করি সন্তানদের প্রতি মমতাবোধ থেকেই এ কাজ থেকে বিরত থাকা উচিত। এতে শিশু বদনজর এবং হিংসা থেকে হিফাযতে থাকবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের যেমন বলেছিলেন:
يُبَنِيَّ لَا تَدْخُلُوا مِنْ بَابٍ وَاحِدٍ وَادْخُلُوا مِنْ أَبْوَابٍ مُتَفَرِّقَةٍ
হে আমার পুত্রগণ! তোমরা একই দ্বার দিয়ে প্রবেশ করো না। ভিন্ন ভিন্ন দ্বার দিয়ে প্রবেশ করবে।²
অর্থাৎ, যাতে তোমাদের বদনজর না লাগে। কেননা বদনজর ক্ষতির কারণ হয়ে থাকে।

এ নিষেধাজ্ঞা আল্লাহর ওপর তাওয়াক্কুল করে সতর্ক থাকা মাত্র। তাই উপরোক্ত কথার পরেই ইয়া'কুব আলাইহিস সালাম বলেন :
وَمَا أُغْنِي عَنْكُمْ مِّنَ اللهِ مِنْ شَيْءٍ إِنِ الْحُكْمُ إِلَّا لِلَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكَّلُونَ
আল্লাহর বিধানের বিরুদ্ধে আমি তোমাদের জন্য কিছু করতে পারব না। বিধান আল্লাহরই। আমি তার ওপরই নির্ভর করি এবং যারা নির্ভর করতে চায়, তারা আল্লাহর ওপরই নির্ভর করুক।¹ অর্থাৎ, আমার এ নির্দেশনার মাধ্যমে তোমাদেরকে আমি বিন্দুমাত্র তা থেকে রক্ষা করতে পারব না, যার ফায়সালা আল্লাহ তোমাদের ব্যাপারে করে রেখেছেন। এটা তোমাদের প্রতি আমার মমতাবোধ থেকে বললাম।

টিকাঃ
². সূরা ইউসুফ, আয়াত : ৬৭।
1. সূরা ইউসুফ, আয়াত: ৬৭।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 প্রোফাইল পিকচারে বইয়ের প্রচ্ছদ দেয়া

📄 প্রোফাইল পিকচারে বইয়ের প্রচ্ছদ দেয়া


প্রোফাইল পিকচারে বইয়ের প্রচ্ছদের ছবি দেয়া, যে বই তিনি নিজেই রচনা করেছেন, আমার দৃষ্টিতে নিঃসন্দেহে এটি ভাল কাজ। তবে এতে যেন আল্লাহর সন্তুষ্টিই কাম্য হয়। লোক দেখানো বা প্রসিদ্ধি যেন কিছুতেই উদ্দেশ্য না হয়।

📘 ফেইসবুক ক্ষতি নয় কল্যাণ বয়ে আনুক > 📄 প্রোফাইলে জন্ম তারিখে হেরফের করা

📄 প্রোফাইলে জন্ম তারিখে হেরফের করা


এটি মিথ্যা বলে গণ্য হবে। আল্লাহ তায়ালা ভালো জানেন। যদি শরয়ি কোন প্রয়োজন থাকে, সেক্ষেত্রে বিষয়টি বিবেচনাধীন হতে পারে। আমার কাছে মনে হয় এক্ষেত্রে দুটি পন্থার যে কোন একটি বেছে নেয়া উত্তম : হয়ত সঠিক বয়স লেখা, না হয় সে জায়গাটি খালি রাখা।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00