📄 রাসূলুল্লাহ (স)-এর ইনতিকাল
২৮ সফর শেষ বুধবার রাসূলুল্লাহ (স) জ্বর ও মাথার ব্যথায় আক্রান্ত হন। ১২ রবিউল আউয়াল ১১ হিজরী (৬৩২ খ্রিস্টাব্দ) সোমবার দুপুরের কাছাকাছি সময়ে আয়েশার (রা) ঘরে তাঁর কোলে মাথা রেখে তিনি চির বিদায় নেন। জানাযায় কেউ ইমামতি করেননি, লাইন ধরে সাহাবীগণ দু'আ পাঠ করেন। আয়েশার (রা) ঘরেই তাঁকে দাফন করা হয়। রাসূল (স)-এর মোট জীবনকাল ৬৩ বছর ৪ মাস।
📄 রাসূলুল্লাহ (স) সম্পর্কে কুরআনে আলোচিত আয়াতসমূহ
* আগমনবার্তা: সূরা আরাফ: ১৫৭; সূরা সফ: ৬।
* আত্মপরিচয়: সূরা আলে ইমরান: ১৪৪; সূরা আনআম: ৫০; সূরা আরাফ: ১৮৭-১৮৮; সূরা হজ্জ: ৪৯।
* নবুওয়াত প্রাপ্তি ও সত্যতার সাক্ষী: সূরা তাকবীর: ২২-২৫; সূরা ইয়াসিন: ৩-৪; সূরা ফাতহ: ৮, ২৯; সূরা নজম: ১-১২।
* বিশ্বনবী ও শেষ নবী: সূরা আহযাব: ৪০, ৪৫, ৪৬; সূরা আম্বিয়া: ১০৭; সূরা সাবা: ২৮।
* মিরাজ ও ফেরেশতা দর্শন: সূরা ইনশিরাহ: ১-৮; সূরা নজম: ৬-১৮; সূরা বনু ইসরাইল: ১।
* পারিবারিক জীবন ও স্ত্রীদের মর্যাদা: সূরা আহযাব: ৬, ২৮-৩৪; সূরা তাহরীম: ১-৫।
* অনুসরণ ও সম্মান প্রদর্শন: সূরা নিসা: ৫৯-৮০; সূরা আহযাব: ২১, ৫৬-৫৭; সূরা হুজরাত: ১-৮।
📄 তথ্যসূত্র
১. তাফসীরে ইবনে কাসীর, ২. মা'আরেফুল কুরআন, ৩. তাফহীমুল কুরআন, ৪. তাফসীরে নুরুল কুরআন, ৫. সহীহ বুখারী, ৬. সহীহ মুসলিম, ৭. মুয়াত্তা মালিক, ৮. তিরমিযী, ৯. নাসায়ী, ১০. সামায়েলে তিরমিযী, ১১. ইবনে মাজাহ, ১২. আবূ দাউদ, ১৩. বায়হাকী, ১৪. মুসনাদে আহমদ, ১৫. যাদুল মায়াদ, ১৬. সীরাতে ইবনে ইসহাক, ১৭. সীরাতে ইবনে হিশাম, ১৮. সীরাতে সরওয়ারে আলম, ১৯. সিরাতুন নবী (স), ২০. সাইয়েদুল মুরসালিন, ২১. রাহীকুল মাখতুম, ২২. মহানবীর (স) সীরাত কোষ, ২৩. ইসলামী বিশ্ব কোষ, ২৪. আসহাবে রাসূলের জীবন কথা, ২৫. মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ (স), ২৬. বিশ্ব নবীর সাহাবী, ২৭. মহিলা সাহাবী, ২৮. আল বালাগ, ২৯. সিরাজাম মুনিরা, ৩০. রাসূলুল্লাহর বিপ্লবী জীবন, ৩১. সীরাত সংকলন, ৩২. আল কুরআনের বিষয় অভিধান, ৩৩. ইসলামের সোনালী যুগ, ৩৪. সীরাতে রাসূলে পাক (স), ৩৫. রাসূলুল্লাহর (স) মাক্কী জীবন।