📄 রাসূলুল্লাহ (স)-এর চেহারার সাথে পাঁচ ব্যক্তির চেহারার মিল
বনূ আবদে মান্নাফের পাঁচ ব্যক্তির চেহারার সাথে রাসূল (স)-এর চেহারার এত বেশি মিল ছিল যে, দূর থেকে দেখলে অথবা ক্ষীণ দৃষ্টির লোকেরা রাসূলুল্লাহ (স)-এর চেহারার সাথে তালগোল পাকিয়ে ফেলত। তারা হলেন,
১. আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আবদুল মুত্তালিব। তিনি রাসূল (স)-এর চাচাত ও দুধ ভাই।
২. কুসাম ইবনে আব্বাস ইবনে আবদুল মুত্তালিব। তিনিও রাসূলুল্লাহ (স)-এর চাচাত ভাই।
৩. সায়িব ইবনে ইবায়িদ। তিনি ছিলেন, ইমাম শাফেয়ী (র)-এর দাদা।
৪. হাসান ইবনে আলী (রা), রাসূলুল্লাহ (স)-এর নাতি।
৫. জাফর ইবনে আবী তালিব (রা)। রাসূল (স)-এর চাচাত ভাই। আলী (রা)-এর আপন ভাই।
📄 রাসূলুল্লাহ (স)-এর ছেলে-মেয়ের পরিচয়
রাসূলুল্লাহ (স)-এর ছেলে ৩ জন ও কন্যা ৪ জন। ছেলেরা হলেন- ১. কাসেম, ২. আবদুল্লাহ ও ৩. ইবরাহীম। আর কন্যারা হলেন- ১. যয়নব, ২. রুকাইয়া, ৩. উম্মে কুলসুম ও ৪. ফাতেমা (রা)।
ছেলে সন্তানদের বর্ণনা
১. কাসেম: খাদীজা (রা)-এর গর্ভে জন্মগ্রহণ করেন। কাশিম খাদীজা (রা)-এর প্রথম পুত্র সন্তান। দুই বছর বয়সে তিনি মারা যান।
২. আবদুল্লাহ: তিনি খাদীজা (রা)-এর গর্ভেই জন্মগ্রহণ করেন। শৈশবে মারা যান তিনি। তাঁর আরও দুটি ডাকনাম ছিল- তাহির ও তাইয়েব। অনেকে তাহির ও তাইয়েবকে দুইজন মনে করে থাকেন।
৩. ইবরাহীম: অষ্টম হিজরীতে মারিয়া (রা)-এর গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ১৭/১৮ মাস বয়সে তিনি মারা যান। আবূ রাখের স্ত্রী তাঁর ধাত্রী নিযুক্ত হয়েছিলেন। জন্মের সপ্তম দিন এ শিশুর আকীকা দেওয়া ও মাথা মুণ্ডন করা হয় এবং হযরত ইবরাহীম (আ)-এর নামানুসারে তাঁর নাম রাখা হয় ইবরাহীম। অবশেষে ধাত্রীর ঘরেই তিনি মারা যান। রাসূলুল্লাহ (স) নিজে তাঁর জানাযা পড়ান।
কন্যা সন্তানদের বর্ণনা
১. যয়নব (রা): রাসূলুল্লাহ (স)-এর বড় মেয়ে যয়নব খাদীজা (রা)-এর গর্ভে জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ (স)-এর বয়স যখন ত্রিশ বছর তখন যয়নবের জন্ম হয়। যয়নবের বিয়ে হয় তাঁরই খালাত ভাই আবুল আসের সাথে। আবুল আস মুসলিম না হওয়ায় বদরের যুদ্ধে বন্দী হয়। অতঃপর যয়নবকে মদীনায় পাঠানোর শর্তে রাসূল (স) তাকে মুক্তি দেয়। অবশেষে আবুল আস ষষ্ঠ হিজরীতে ইসলাম গ্রহণ করে যয়নবের সাথে মিলিত হন। হিজরী অষ্টম সালে যয়নব (রা) ইনতিকাল করেন।
২. রুকাইয়া (রা): রাসূলুল্লাহ (স)-এর ৩৩ বছর বয়সে খাদীজা (রা)-এর গর্ভে রুকাইয়া (রা)-এর জন্ম হয়। আবু লাহাবের শত্রুতার কারণে ছেলে স্ত্রীকে তালাক দেয়। হযরত উসমানের সাথে তাঁর দ্বিতীয় বিয়ে হয়। রুকাইয়া (রা)-কে নিয়ে হযরত উসমান (রা) আবিসিনিয়ায় হিজরত করেন। পরে সেখান থেকে হিজরত করে মদীনায় আসেন এবং রুকাইয়া অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ রোগীকে রেখে উসমান (রা) বদরের যুদ্ধে অংশ নিতে পারেননি। যেদিন যুদ্ধ জয়ের খবর আসে সেদিন রুকাইয়া (রা) ইনতিকাল করেন। রাসূল (স) যুদ্ধে অবস্থান করার কারণে মেয়ের জানাযায় অংশ নিতে পারেননি।
৩. উম্মে কুলসুম (রা): রাসূল (স)-এর তৃতীয় মেয়ে উম্মে কুলসুম খাদীজা (রা)-এর গর্ভে জন্মগ্রহণ করেন। রুকাইয়ার মৃত্যুর পর হযরত উসমানের সাথে তার বিয়ে হয়। ৩ হিজরীতে বিয়ে হয় এবং ৯ হিজরীতে মারা যান। ৬ বছর উসমান (রা)-এর সাথে সংসার জীবন করেন। রাসূল (স) নিজে তাঁর জানাযা পড়ান। আলী, উসামা ইবনে যায়েদ ও ফজল ইবনে আব্বাস (রা) লাশ কবরে নামান।
৪. ফাতেমা (রা): রাসূল (স)-এর সর্বশেষ কন্যা ফাতেমা (রা)। নবী করীম (স)-এর নবুওয়াতের এক বছর আগে খাদীজা (রা) গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। দ্বিতীয় হিজরীতে আলী (রা)-এর সাথে তাঁর বিয়ে হয়। ফাতেমা (রা)-এর বয়স যখন ১৫ বছর ৫ মাস আলী (রা)-এর বয়স তখন ২১ বছর ৫ মাস। আলী (রা) ছিলেন অত্যন্ত দরিদ্র। তাঁর থাকার ঘর পর্যন্ত ছিল না। ইবনে নোমান (রা) তাঁকে একটি বাড়ি দান করেন। ফাতেমা (রা)-এর সন্তান ছিল ৫ জন, তন্মধ্যে ৩টি ছেলে ও ২টি মেয়ে। রাসূলুল্লাহ (স)-এর ইনতিকালের ছয় মাস পর ১১ হিজরীর রমযান মাসে ২৫ বছর বয়সে ফাতেমা (রা)-এর মৃত্যু হয়।
📄 রাসূলুল্লাহ (স)-এর স্ত্রীগণের পরিচয়
১. খাদীজা বিনতে খুয়াইলিদ (রা): বয়স ৪০, বিধবা। রাসূলের বয়স ২৫ বছর। বিয়ের সন ৫৯৫ ঈসায়ী। মোহরানা ২০টি উট। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর।
২. সওদা বিনতে যাময়া (রা): বয়স ৫০, বিধবা। রাসূলের বয়স ৫৩ বছর। বিয়ের সন ১০ নবুওয়াতী বছর। মোহরানা ৪০০ দিরহাম। মৃত্যু বয়স ৭০ বছর।
৩. আয়েশা বিনতে আবূ বকর সিদ্দীক (রা): বয়স ৬, কুমারী। রাসূলের ৫৪ বছর। বিয়ের সন ১০ নবুওয়াতী বছর। ৯ বছর বয়সে তিনি রাসূল (স)- এর ঘরে আসেন। মোহরানা ৪০০ দিরহাম। মৃত্যুকালে আয়েশা (রা)-এর বয়স ছিল ৬৬ বছর।
৪. হাফসা বিনতে ওমর (রা): বয়স ২০, বিধবা। রাসূলের বয়স ৫৫ বছর। বিয়ের সন ৩ হিজরী। মোহরানা ৪০০ দিরহাম। মৃত্যু ৮১ বছর বয়সে।
৫. যয়নব বিনতে খুজাইম (রা): বয়স ২৯, বিধবা। রাসূলুল্লাহর বয়স ৫৫ বছর। বিয়ের সন ৪ হিজরী। মোহরানা ৪০০ দিরহাম। মৃত্যু বয়স ৩০ বছর।
৬. উম্মে সালমা বিনতে উমাইয়া (রা): বয়স ৩৮, বিধবা। রাসূলের বয়স ৫৬ বছর। বিয়ের সন ৪ হিজরী। মোহরানা ১টি প্লেট, পেয়ালা ও যাঁতা। মৃত্যু বয়স ৮২ বছর।
৭. যয়নাব বিনতে জাহাশ (রা): বয়স ৩৭, তালাকপ্রাপ্তা। রাসূলের বয়স ৫৭ বছর। বিয়ের সন ৫ হিজরী. মোহরানা ৪০০ দিরহাম. মৃত্যু বয়স ৫৫ বছর।
৮. জুয়াইরিয়া বিনতে হারিস (রা): বয়স ৩৯, বিধবা। রাসূলের বয়স ৫৭ বছর। বিয়ের সন ৫ হিজরী। মোহরানা ৪০০ দিরহাম। মৃত্যু বয়স ৬৫, ৫০ হিজরী।
৯. রায়হানা বিনতে শামউন (রা) (ইহুদী কন্যা): বয়স ৪১, বিধবা। রাসূলের বয়স ৬০ বছর। বিয়ের সন ৮ হিজরী। মোহরানা- দাসত্ব থেকে আযাদ করে মোহরানা আদায়। মৃত্যু বয়স ৪২ বছর, ১০ হিজরী।
১০. সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতার (রা) (ইহুদী কন্যা): বয়স ৪০, বিধবা। রাসূলের বয়স ৫৯ বছর। বিয়ের সন ७ হিজরী। মোহরানা- দাসত্ব থেকে মুক্তির বিনিময়। মৃত্যু বয়স ৮২ বছর, ৫০ হিজরী।
১১. মারিয়া কিবতিয়া (রা) (খ্রিস্টান কন্যা): বয়স ৪০, বিধবা। রাসূলের বয়স ৫৯ বছর। বিয়ের সন ৬ হিজরী। মোহরানা- মিসরের বাদশা নিজে মোহরানা আদায় করেন। উপঢৌকন হিসেবে মিসরের বাদশা কর্তৃক প্রেরিত। মৃত্যু বয়স ৪৭ বছর, ১৬ হিজরী।
১২. উম্মে হাবিবা বিনতে আবূ সুফিয়ান (রা): বয়স ৪০, বিধবা। রাসূলের বয়স ৫৯ বছর। বিয়ের সন ৭ হিজরী। মোহরানা ৪০০ দিরহাম। মৃত্যু বয়স ৭৪ বছর, ৪৪ হিজরী।
১৩. মাইমুনা বিনতে হারিস (রা): বয়স ৫১, বিধবা। রাসূলের বয়স ৫৯ বছর। বিয়ের সন ৭ হিজরী। মোহরানা ৪০০ দিরহাম। মৃত্যু বয়স ৮৭ বছর, ৫১ হিজরী।
📄 রাসূলুল্লাহ (স)-এর শরীরের গড়ন
মাথা: রাসূলুল্লাহ (স)-এর মাথা ছিল আকারে একটু বড়।
চুল: মাথার চুল ছিল কানের লতি বরাবর কিছুটা কোঁকড়ানো ঢেউ খেলানো বাবরী। তিনি মাথার মধ্যখানে সিঁথি করতেন। চুলে তেল ও আতর মাখতেন। চুল ঘন ও কালো ছিল। ইন্তিকালের পূর্বে ১৮/২০টি চুল পেকেছিল। রাসূল (স) তিন রকমের চুলই রেখেছেন- বাবরী, কেটে ছোট করে ও মাথা মুণ্ডন করে।
কপাল: প্রশস্ত ও মসৃণ।
নাক: নাকের ডগার মধ্যভাগ উঁচু এবং ছিদ্র ছিল সংকীর্ণ।
দাঁত: সামনের দাঁত ছিল উজ্জ্বল ও একটু ফাঁক।
চোখ: ডাগর ডাগর। চোখের মণি খুব কালো। সাদা অংশে সামান্য লাল আভা। পাতা ছিল বড়। মনে হতো চোখে সুরমা দিয়েছেন।
ভ্রূ: প্রশস্ত ও জোড়া লাগানোর মতো।
চেহারা: নূরানী চেহারা! মুখায়ব গোলাকার। দুধে আলতা মেশানো রং। ফর্সা ও ঝকঝকে।
আকার: খুব লম্বাও নয়, খুব খাটোও নয়। মধ্যমের চেয়ে একটু বড়। অত্যন্ত সুপুরুষ ছিলেন। তাঁর মতো আর কাউকে দেখা যায়নি।
দাঁড়ি: মানানসই ঘন ও বড়। শেষে থুতনীর ছোট দাঁড়ি ও চিপে একটু পাক ধরেছিল। লম্বা চওড়ায় সুন্দর সাইজ করে করতেন।
হাত: হাতের আঙ্গুলগুলো লম্বা। কব্জী হতে কনুই পর্যন্ত পশম ছিল। তালু মাংশে ভরা বেশ প্রশস্ত।
বুক: বুক কিছুটা উঁচু ও প্রশস্ত। বীরের মতো। বুক থেকে নাভি পর্যন্ত পশমের একটা সরু রেখা ছিল। এছাড়াও শরীরের পশম ছিল।
পেট: মোটা কিংবা ভুড়ি ছিল না। বেশ সুন্দর সমান ছিল।
ঘাম: ঘামলে মতির মতো দেখা যেত। ঘামের মধ্যে মিশক আম্বরের মতো সুগন্ধ ছিল।
পা: পায়ের গোছা সরু ছিল। পায়ের পাতার মধ্য ভাগে কিছু খালি ছিল। চলার সময় সামনে ঝুঁকে চলতেন।
কাঁধ/পিঠ: কাঁধ ছিল প্রশস্ত। দুই কাঁধের মাঝখানে একটু নিচে পিঠে মহরে নবুওয়াত ছিল। দেখতে কবুতরের ডিমের মতো। রং ছিল তাঁর গায়ের রংয়ের সাথে মিলানো।