📄 ৭. দোয়া কবুলের উপাদান
হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেছেন-
كُلُّ دُعَاءِ مَحْجُوبُ حَتَّى يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ *
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর 'সালাত' পেশ না করা পর্যন্ত প্রতিটি দোয়া লুকায়িত থাকে।” (মাজমাআ, তিবরানী)
📄 ৮. কৃপণতা ও রূঢ়তা পরিহারের উপায়
(ক) হোসাইন বিন আলী (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রেওয়ায়াত করে বলেন-
الْبَخِيلُ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلَّ عَلَى *
"আমার নাম উল্লেখ করার পর যে আমার উপর 'সালাত' পেশ করে না সে হচ্ছে বখীল।”
(খ) আবুযার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إِنَّ أَبْخَلَ النَّاسِ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ وَلَمْ يُصَلَّ عَلَيَّ *
“মানুষের মধ্যে ঐ ব্যক্তি সবচে কৃপণ যার কাছে আমার নাম স্মরণ করা সত্ত্বেও আমার উপর দুরূদ পড়ে না।" (ইসমাইল বিন ইসহাক প্রণীত ফাজলুছ সালাত: ৪৩)
(গ) হাসান বসরী (রঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
يُحْسَبُ أَمْرُى مِنَ الْبُخْلِ أَنْ أَذْكَرَ عِنْدَهُ فَلَا يُصَلِّ عَلَى *
'যে আমার নাম উচ্চারণের পর আমার উপর 'সালাত' পেশ করে না তাকে মানুষের মধ্যে কৃপণরূপে গণ্য করা হয়। (ঐ)
(ঘ) হযরত কাতাদাহ (রাঃ) থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
“কোনো ব্যক্তির কাছে আমার নাম উচ্চারিত হওয়ার পর আমার উপর তার দুরূদ না পড়া রূঢ়তা ও অকল্যাণের নামান্তর।” (الْقَوْلُ الْبَدِيعُ فِي الصَّلَاةِ : ২৪৫)
📄 ৯. জান্নাত প্রাপ্তির দলীল
হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
مَنْ نَسِيَ الصَّلَاةَ عَلَى خَطِئَ طَرِيقَ الْجَنَّةِ *
“যে আমার উপর দুরূদ পড়তে ভুলে যায় সে জান্নাতের পথ চিনতে ভুল করবে।” (ইবনে মাজাহঃ ৯০৮)