📘 দুনিয়ার মোহে পড়বেন না 📄 পরিশিষ্ট

📄 পরিশিষ্ট


তুমি দুনিয়ার ব্যাপারে ভেবে দেখ, এ দুনিয়া তোমার পূর্বে কতজনকে বিদায় করেছে! তুমি স্মরণ করে দেখ, এ দুনিয়া তোমার বন্ধু- বান্ধব ও নিকটজনদের সঙ্গে কী আচরণ করেছে! তুমি সর্বদা এ দুনিয়াকে ভয় করে চল। কেননা, সে তোমাকে তোমার বহু অত্যাবশ্যকীয় কর্ম থেকে বিরত রেখেছে। তোমাকে গাফলত ও উদাসীনতায় ডুবিয়ে রেখেছে। তুমি এই দুনিয়াতে বসবাসের ব্যাপারে সতর্ক থেকো।

আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন- مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَاةٍ مَيْتَةٍ قَدْ أَلْقَاهَا أَهْلُهَا فَقَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَلدُّنْيَا أَهْوَنُ عَلَى اللَّهِ مِنْ هَذِهِ عَلَى أَهْلِهَا. একদিন রাসূলুল্লাহ একটি মৃত বকরির পাশ দিয়ে অতিক্রম করলেন, যে বকরিটিকে তার মালিক [রাস্তায়] ফেলে দিয়েছিল। তখন তিনি বললেন, যে সত্তার হাতে আমার প্রাণ, তাঁর শপথ! নিশ্চয় এই মৃত বকরিটি তার মালিকের কাছে যতটা মূল্যহীন, আল্লাহর কাছে দুনিয়া তার চেয়েও অধিক মূল্যহীন। [মুসনাদে আহমাদ, হাদীস নং ৩০৪৭]

মুসতাওরিদ ইবনে শাদ্দাদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন- "وَاللَّهِ مَا الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا مِثْلُ مَا يَجْعَلُ أَحَدُكُمْ إِصْبَعَهُ هَذِهِ - وَأَشَارَ يَحْيَى بِالسَّبَّابَةِ - فِي الْيَمِّ فَلْيَنْظُرْ بِمَ يَرْجِعُ"

আল্লাহর কসম! দুনিয়ার জীবন আখেরাতের জীবনের তুলনায় এমন, যেমন তোমাদের কেউ তার এ আঙ্গুলটি –বর্ণনাকারী ইয়াহইয়া শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন– সমুদ্রের পানিতে ডোবাল। অতঃপর সে দেখুক কতটুকু পরিমাণ [পানি] এতে লেগেছে। [সহীহ মুসলিম, হাদীস নং ৭০৭৬, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৪১০৮, মুসনাদে আহমাদ, হাদীস নং ১৮০০৮]

পরিশেষে আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলকে সেসব নেককার বান্দার অন্তর্ভুক্ত করেন, যারা এ ধোঁকার দুনিয়া থেকে দূরে থাকেন এবং চিরস্থায়ী ও চিরন্তন সুখের জীবন আখেরাতের প্রতি ধাবিত হন।

وَصَلَّى اللَّهُ وَسَلَّمَ عَلَى نَبِيِّنَا مُحَمَّদٍ وَعَلَى آلِهِ وَصَحْبِهِ أَجْمَعِينَ.

– মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

ফন্ট সাইজ
15px
17px