📘 দুনিয়ার মোহে পড়বেন না 📄 ১৪. পুণ্যকর্ম ছেড়ে দেওয়া

📄 ১৪. পুণ্যকর্ম ছেড়ে দেওয়া


দুনিয়ার মহব্বতের ফলে মানুষ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং আল্লাহর পথের জিহাদ ছেড়ে দেয়।

আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন–
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰমَنُوْا مَا لَكُمْ اِذَا قِيْلَ لَكُمُ انْفِرُوْا فِيْ سَبِيْلِ اللّٰهِ اثَّاقَلْتُمْ اِلَى الْاَرْضِ اَرَضِيْتُمْ بِالْحَيٰوةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ فَمَا مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ اِلَّا قَلِيْلٌ

হে ঈমানদারগণ! তোমাদের কী হল, যখন আল্লাহর পথে বের হওয়ার জন্য তোমাদের বলা হয়, তখন মাটি জড়িয়ে ধর, তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প। [সুরা তাওবা : ৩৮]

আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন–
«أَلَا لَا يَمْنَعَنَّ أَحَدَكُمْ رَهْبَةُ النَّاسِ أَنْ يَقُولَ بِحَقٍّ إِذَا رَآهُ أَوْ شَهِدَهُ فَإِنَّهُ لَا يُقَرِّبُ مِنْ أَجَلٍ وَلَا يُبَاعِدُ مِنْ رِزْقٍ أَنْ يَقُولَ بِحَقٍّ أَوْ يُذَكِّرَ بِعَظِيمٍ.

সাবধান! মানুষের ভয় যেন তোমাদের কাউকে সত্য কথা বলা থেকে বিরত না রাখে, যখন সে সত্যটি জানে বা প্রত্যক্ষ করে। কেননা, কারও সত্য কথা বলা বা মহান কোনো কাজকে স্মরণ করিয়ে দেওয়া তাকে তার মৃত্যুর কাছাকাছি টেনে নেয় না এবং তার রিযিক থেকে দূরে সরিয়েও দেয় না। [মুসনাদে আহমাদ, হাদীস নং ১১৪৮৪]

📘 দুনিয়ার মোহে পড়বেন না 📄 ১৫. সাহায্যে বিলম্ব ও প্রভাব বিলুপ্তি

📄 ১৫. সাহায্যে বিলম্ব ও প্রভাব বিলুপ্তি


দুনিয়ার মহব্বতের কারণে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হয় এবং মানুষের অন্তর থেকে মুমিনদের ভয়-ভীতি ও প্রভাব- প্রতিপত্তি দূর হয়ে যায়।

সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন-
يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَىٰ عَلَيْكُمْ كَمَا تَدَاعَىٰ الْأَكَلَةُ إِلَىٰ قَصْعَتِهَا. فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ؟ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزِعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ. فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ؟ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ.

অচিরেই এই উম্মতের লোকদের উপর এমন একটি সময় আসবে, যখন বিজাতিরা তোমাদের বিরুদ্ধে একে অপরকে এমনভাবে ডাকবে, যেভাবে খাদ্য গ্রহণকারীরা খাবারের পাত্রের দিকে একে অপরকে ডাকে। এক ব্যক্তি বলল, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এরূপ হবে? নবীজি বললেন, তোমরা বরং সেদিন সংখ্যায় অনেক হবে; কিন্তু তোমরা হবে শ্রাবণের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভীতি দূর করে দেবেন এবং তিনি তোমাদের অন্তরে ‘ওয়াহান’ ঢেলে দেবেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! ‘ওয়াহান’ কী? নবীজি বললেন, দুনিয়ার ভালোবাসা ও মৃত্যুকে অপখন্দ করা। [সুনানে আবূ দাউদ, হাদীস নং ৪২৩৯, মুসনাদে আহমদ, হাদীস নং ২২০৯৭]

📘 দুনিয়ার মোহে পড়বেন না 📄 ১৬. উভয় জগতের বরবাদি

📄 ১৬. উভয় জগতের বরবাদি


দুনিয়ার মহব্বতের কারণে দুনিয়া-আখেরাতও উভয় জগতে ক্ষতি ও বরবাদির সম্মুখীন হতে হয়।

আল্লাহ পবিত্র কুরআনে ইরশাদ করেছেন—
وَمِنَ النَّاسِ مَن يَعْبُدُ اللَّهَ عَلَىٰ حَرْفٍ فَإِنْ أَصَابَهُ خَيْرٌ اطْمَأَنَّ بِهِ ۖ وَإِنْ أَصَابَتْهُ فِتْنَةٌ انقَلَبَ عَلَىٰ وَجْهِهِ خَسِرَ الدُّنْيَا وَالْآخِرَةَ ۚ ذَٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ

মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধা-দ্বন্দ্বে জড়িত হয় আল্লাহর ইবাদত করে। যদি সে কল্যাণ প্রাপ্ত হয়, তবে ইবাদতের উপর কায়েম থাকে আর যদি কোনো পরীক্ষায় পতিত হয়, তবে পূর্বাবস্থায় ফিরে যায়। সে ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটাই প্রকাশ্য ক্ষতি। [সূরা হজ্ব: ১১]

হাসান বলেন, অবস্থা এমন হয়েছে যে, প্রত্যেক মানুষ ওই জিনিসেই লিপ্ত, যা তার নিজের কাছে গুরুত্বপূর্ণ। আর মানুষ কোনো জিনিসের ইচ্ছা করলে, মানুষের মস্তিষ্কে কোনো কিছুর চিন্তা সওয়ার হলে সে ওই জিনিসের আলোচনাই বেশি বেশি করে। নিশ্চয় যার আখেরাতও নেই, তার বর্তমানও নেই। আর যে ব্যক্তি দুনিয়াকে আখেরাতের উপর প্রাধান্য দেয়, তার দুনিয়াও নেই, আখেরাতও নেই। [আয-যুহদ লি-আহমাদ ইবনি হাম্বল রহ. : ২৮৫]

বনূ আমের ইবনে লুওয়াই এর দুশ্চিন্তা মিত্র আমার ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ-র সাথে বদর যুদ্ধে শরিক ছিলেন, তিনি জানিয়েছেন, [দীর্ঘ এক হাদীসের শেষাংশে] রাসূলুল্লাহ ইরশাদ করেছেন—
ফওয়াল্লাহি مَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ، وَلَكِنِّي أَخْشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ الدُّنْيَا عَلَيْكُمْ كَمَا بُسِطَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ، فَتَنَافَسُوهَا كَمَا تَنَافَسُوهَا وَيُهْلِكُكُمْ كَمَا أَهْلَكَتْهُمْ.

আল্লাহর কসম! আমি তোমাদের উপর দারিদ্র্য ও অভাব- অনটনের আশঙ্কা করি না। আমি তোমাদের ব্যাপারে এ আশঙ্কা করি যে, তোমাদের উপরও তেমনিভাবে দুনিয়ার প্রাচুর্য ও ঐশ্বর্য ঢেলে দেওয়া হবে, যেমনিভাবে ঢেলে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। অতঃপর তোমরা তেমনিভাবে প্রতিযোগিতা করবে যেমনিভাবে তারা প্রতিযোগিতা করেছে। পরিশেষে তোমাদেরকেও ধ্বংস করে দেবে যেমনিভাবে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। [সহীহ মুসলিম, হাদীস নং ৭৮৬৪, সুনানে তিরমিযী, হাদীস নং ২৪৬২, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩৫৯৭]

📘 দুনিয়ার মোহে পড়বেন না 📄 ১৭. পেটপূজা ও অন্তরের মৃত্যু

📄 ১৭. পেটপূজা ও অন্তরের মৃত্যু


ইবনুল জাউযী বলেন, দুনিয়ার মহব্বতকারীর উপমা হচ্ছে, -যদিও সে ইবাদত করতে ক্লান্ত হয়ে গেছে- ধান রোপণকারীর ন্যায়। যে তার এক পা ওঠায় তো আরেক পা রাখে, কিন্তু নিজের জায়গা থেকে একটুও সরে না। ঠিক তদ্রূপ যার অন্তর দুনিয়ার মহব্বতে লিপ্ত আর তার অপ্রাপ্যতার ইবাদতে লিপ্ত, তুমি দেখবে, সে তার দীর্ঘ জীবনে বাহ্যিকভাবে [অজ্ঞাতোজ্ঞার মাধ্যমে ইবাদত করে] আল্লাহর নৈকট্য লাভ (!) করে যাচ্ছে, আর অন্তরের দিক থেকে সে কেবল আল্লাহ থেকে দূরেই সরে যাচ্ছে। [আছ-তাইফাক্বিরাতু ফিল ওয়াজ: ৩৬]

ফন্ট সাইজ
15px
17px