📄 স্বামীর রোদন
ক. বাসাটা যেন ময়লার ভাগাড়
হাফিস সাহেব সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে অফিস থেকে বাসায় ফিরলেন। বাসায় ঢুকে তার মেজাজ খারাপ হয়ে গেল। এ কী অবস্থা বাসার? বুঝতে পারছেন না, তিনি কি আসলে তার বাসায় এসেছেন নাকি ভুল করে কোনো ময়লার ভাগাড়ে চলে এসেছেন?
স্ত্রীকে ডেকে প্রলয়কাণ্ড বাঁধালেন। আমি না হয় অফিসের কারণে সারাদিন বাসার বাইরে থাকি। বাসার সবকিছু গুছিয়ে রাখতে পারি না। কিন্তু তুমি? তুমি তো বাসায় থাকো। সবকিছু গুছিয়ে রাখতে পারো। কী অবস্থা করে রেখেছো দেখো তো? এটা কি কোনো বাসা না ময়লার ভাগাড়? সবকিছু অগোছalo, ময়লা, অপরিচ্ছন্ন। ফ্লোর কেমন আঠা আঠা হয়ে আছে। সকালে বিছানাটা যেভাবে রেখে গিয়েছিলাম এখনো সেভাবেই আছে। জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, বাসার কথা না হয় বাদ দিলাম। বাচ্চাদের এ কী অবস্থা করে রেখেছো? দেখ তো, ময়লার কারণে ওদের পরনের কাপড়গুলোর দিকে তাকানোই যাচ্ছে না। এই অবস্থা কেনো? তুমি কি চাও আমি প্রতিদিন এসব নিয়ে তোমার সঙ্গে ঝগড়া করি? এভাবে কী সংসার চলে?
খ. প্রতিবেশীদের অসন্তোষ
এক লোক বাসায় ফিরে তার স্ত্রীকে বলছে, তোমার কারণে আজকে আমার প্রতিবেশীর কাছ থেকে কতগুলো কথা শুনতে হলো। লজ্জিত হতে হলো। তুমি নাকি এত জোরে জোরে কথা বলো যে, তোমার আওয়াজ তাদের বাসা পর্যন্ত যায়। আমি তাদের কোনো কথার জবাব দিতে পারিনি। মান-সম্মান বাঁচাতে আমি বলে আসছি, 'কী বলবো ভাই, আমার বাচ্চাগুলো এত দুষ্টামি করে যে, অনেক সময় তারা জোরে ধমক না দিলে শুনতে চায় না।'
আমি যদিও তাদের একটা উত্তর দিয়ে এসেছি। কিন্তু আমি তো জানি, তুমি কত জোরে কথা বলো, তোমার গলার আওয়াজ কেমন।
তুমি যেভাবে আমার সঙ্গে চিৎকার করো, গলা ফাটিয়ে ঝগড়া করো! কী বলবো...
মান সম্মানের ভয়ে আমি চুপ করে সব সহ্য করে যাই। আমি যদি পাল্টা জবাব দিতাম, তাহলে তো কুরুক্ষেত্র বেধে যেত।
সন্তানের সামনে তুমি আমাকে অপমান করা শুরু করো। তারা কী শিখছে তোমার কাছ থেকে? তারা তো সবকিছুতে তোমাকে অনুসরণ করে।
বাসাটা আমার কাছে নরক মনে হয় নরক। বুঝলে!
গ. বিবাহিত কিন্তু অবিবাহিত
দুটি বিপরীত বিষয় কখনো একত্র হতে পারে? যেমন-আগুন-পানি, রাত-দিন, আলো-অন্ধকার। কখনো সম্ভব? সম্ভব নয়।
তেমনি একজন মানুষ বিবাহিত হয়ে কীভাবে অবিবাহিত হতে পারে?
এমনই একটি ঘটনা এক বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে। বেচারা বিবাহিত। কিন্তু অবিবাহিত।
চলুন আমরা তার নিজের মুখ থেকে শুনি সে কী বলতে চায়-
কয়েক বছর হলো আমি তার সঙ্গে সংসার করছি। কিন্তু এখনও আমি অবিবাহিত। মানে ভার্জিন। এই যন্ত্রণা নিয়েই আমি আমার স্ত্রীর সঙ্গে সংসার করে যাচ্ছি। কী বলব? আমি যখন ঘুমাতে যাই, তখন সে হয় টিভির সামনে বসে থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আমি যখন উঠি, তখন সে ঘুমিয়ে থাকে।
পরিস্থিতি কখনো অনুকূল হলে, সবকিছু ঠিকঠাক থাকলে সে তখন এমন বিষয় নিয়ে আলোচনা শুরু করে যে, মুড খারাপ হয়ে যায়।
আমার প্রতি কী আমার স্ত্রীর কখনোই দয়া হবে না?
আমি তো তাকে প্রশান্তি লাভের জন্য বিয়ে করেছিলাম। দিনের হেফাজতের জন্য বিয়ে করেছিলাম। প্রশান্তি তো গিয়েছেই। এখন দিনও চলে যাওয়ার উপক্রম।

📄 স্ত্রীর রোদন
ক. সন্দেহ নামক ঘাতক ব্যাধি
এক মহিলা কষ্ট নিয়ে বলছিল, আমার স্বামী বাসায় ফিরে আমাকে শুধু সন্দেহ করতে থাকে। কার সঙ্গে দেখা করেছো? বাসা থেকে বের হয়েছিলে? বাসায় কি কেউ এসেছিলো?
এসব শুনলে আমার মরে যেতে ইচ্ছে করে। আমার জন্য তার চেহারায় না আছে কোনো হাসি, আর তার মনে না আছে কোনো ভালোবাসা। তার সঙ্গে সংসার করে আমি কোনো শান্তি পাচ্ছি না।
খ. আপনি 'স্ত্রী' শব্দের মর্ম বুঝেন না
এক নারী তার স্বামীকে উদ্দেশ্য করে বলছিল, আপনি কীভাবে কামনা করেন, আমি যেন আপনাকে মন থেকে ভালোবাসি, অথচ আপনি আমাকে ক্রীতদাসীর মতো প্রহার করেন?
সবসময় আপনার হাত চলতেই থাকে। সামান্য থেকে সামান্য ভুলে আপনি ঠাস ঠাস মেরে বসেন। চেহারায় দাগ বসিয়ে দেন। আমি কারও সামনে যেতে পারি না। প্রতিবেশী মহিলারা আমাকে জিজ্ঞাসা করে, চেহারায় এমন দাগ কেনো? আমি তখন বানিয়ে মিথ্যা কথা বলি। কিন্তু চোখের অশ্রু ধরে রাখতে পারি না। মানুষের সামনে তখন আমাকে লজ্জিত হতে হয়।
গ. তুচ্ছতাচ্ছিল্য
জনৈকা নারী দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তার স্বামীকে বলছিল, আপনি আমার দিকে যেভাবে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকান, এটা আমার অন্তরকে ক্ষতবিক্ষত করে দেয়। আমি সহ্য করতে পারি না। আমি কোনো কথা বললে আপনি সেটা নিয়ে উপহাস করেন। আপনি কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি পড়েননি? 'কারও নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে তার মুসলিম ভাইকে তাচ্ছিল্য করে (তাকে হেয় জ্ঞান করে)।'”
আল্লাহর রাসুল যদি সাধারণ কোনো মুসলমানকে তাচ্ছিল্য করা নিয়ে এমন কঠিন কথা বলতে পারেন, তাহলে তার সম্পর্কে আপনার কী মত যে আপনার স্ত্রী, আপনার সন্তানদের মা? এরপরও আপনি চান, আমি যেন আপনাকে ভালোবাসি? একজন নারী হিসেবে না হোক, আপনার স্ত্রী বা সন্তানের মা হিসেবে তো আপনি আমাকে মূল্যায়ন করতে পারেন?
আমার নারী সত্ত্বার কোনো দাম যদি আপনার কাছে নাও থাকে আমার মাতৃসত্তাকে আপনার শ্রদ্ধা করা উচিত।
টিকাঃ
১” সহিহ মুসলিম : ৬৪৩৫।

📄 স্ত্রীকে সময় দেওয়া
অনেক পুরুষ আছে কাজে অকাজে সারাক্ষণ বাসার বাহিরে বাহিরে থাকে। ঘুরে বেড়ায়। আড্ডা দেয়। তারপর রাত করে বাড়ি ফিরে।
আবার অনেকে আছে, বাসায় ফিরে গভীর রাত পর্যন্ত টিভি, মোবাইল, ফেইসবুক, ইন্টারন্টে—এসব নিয়ে পড়ে থাকে।
এগুলো দাম্পত্য জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। পারস্পরিক সম্পর্কের বাঁধনকে শিথীল করে। সংসারে দূরত্ব সৃষ্টি করে।
আবার অনেক পুরুষ মনে করে, 'পরিবারকে সময় দেওয়ার কী আছে? এই যে ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি, দিন-রাত অক্লান্ত পরিশ্রম—এ সব কিছু আমি কার জন্য করছি? এগুলো তো আমি আমার পরিবারের জন্যই করছি'
আচ্ছা, একজন পুরুষের কাছে দাম্পত্য জীবনের মানে কি শুধু স্ত্রী-সন্তানদের ভরণ-পোষণের ব্যবস্থা করা? যা যা প্রয়োজন সব এনে দেওয়া?
টাকা-পয়সার প্রয়োজনই কী মানুষের জীবনে সব? থাকা-খাওয়ার ভালো ব্যবস্থার জন্যই কি একজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়? আপনজন সবাইকে ছেড়ে একজন অপরিচিত মানুষের পরিবারে চলে আসে? তার বাবার বাসায় কি থাকা-খাওয়ার ব্যবস্থা ছিল না? নাকি কোনো অভাব ছিল?
আবার অনেকে মনে করে, স্ত্রী-সন্তানদের সময় দিলে, তাদের সঙ্গে গল্প করলে নিজের ভারিত্ব কমে যাবে। তাই সে সবসময় একটা গুরুগম্ভীর ভাব বজায় রাখে। সবাই তাকে ভয় করে। ছোট বাচ্চারা তাকে দেখলে কেমন ফ্যাকাসে হয়ে যায়। বড়রাও কাছে আসতে ইতস্তত করে। তাকে কখনো স্ত্রীর সঙ্গে নরম ও কোমল সুরে কথা বলতে দেখা যায় না।
অথচ স্ত্রীদের সঙ্গে নবিজির আচরণ মোটেও এমন ছিলো না। তিনি গোটা মানবজাতির জন্য, বিশ্ব জাহানের জন্য নবি হিসেবে প্রেরিত হয়েছিলেন। সমগ্র মানবজাতির হেদায়াত ও মুক্তি ছিল তার চিন্তার বিষয়। নবুওয়াত ও রিসালাতের মহা গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে। তারপরও তিনি পরিবারকে যথেষ্ট সময় দিতেন। স্ত্রীদের সাথে বসে গল্প করতেন। তাদের যাবতীয় হক আদায় করতেন। তাদের সঙ্গে উত্তম আচরণ করতেন।
নবি জীবনে এমন দৃষ্টান্ত অসংখ্য। নমুনাস্বরূপ নিয়ে আমরা আবু যুরআর সুদীর্ঘ হাদিসটি তুলে ধরছি। তাহলেই আপনি বুঝতে পারবেন, রাসুলে কারিম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কীভাবে সময় দিতেন। কত লম্বা সময় ধরে তাদের সঙ্গে কথা বলতেন। তাদের কথা শুনতেন। আমার আপনার দায়িত্ব ও ব্যস্ততা নিশ্চয়ই আল্লাহর রাসুলের চেয়ে অধিক না? আমার আপনার সময় নিশ্চয়ই তাঁর সময়ের চেয়ে অধিক দামী না?
একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বসে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গল্প করছিলেন। গল্পটি হলো—
'তিনি বলেন, এগারো জন মহিলা একস্থানে একত্রিত হয়ে বসল। তারা সকলে মিলে এই কথার উপর একমত হল যে, তারা নিজেদের স্বামীর কোনো তথ্যই গোপন রাখবে না। প্রথমজন বলল, আমার স্বামী হচ্ছে অত্যন্ত হালকা-পাতলা দুর্বল উটের গোশতের ন্যায়, যেন কোনো পাহাড়ের চূড়ায় রাখা হয়েছে এবং সেখানে আরোহন করা সহজ কাজ নয় এবং গোশতের মধ্যে এত চর্বিও নেই, যে কারণে সেখানে উঠার জন্য কেউ কষ্ট স্বীকার করবে। দ্বিতীয় মহিলা বলল, আমি আমার স্বামী সম্পর্কে কিছু বলব না। কারণ, আমি ভয় করছি যে তার সম্পর্কে বলতে গিয়ে শেষ করা যাবে না। কেননা যদি আমি তার সম্পর্কে বলতে যাই, তাহলে আমাকে তার সকল দুর্বলতা এবং মন্দ দিকগুলো সম্পর্কেও বলতে হবে।.....
এভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রত্যেকের স্বামী সম্পর্কে একে একে দশজন মহিলার মন্তব্য তুলে ধরলেন। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মনে তার কথা শুনে যাচ্ছেন। চেহারায় বিরক্তির কোনো লেশ নেই। নেই কোনো প্রচ্ছন্ন উপেক্ষা যে, আয়েশা আমার সাথে এসব কী গল্প করছে?
একাদশতম মহিলা বলল, আমার স্বামী আবু যুরআ। তার কথা আমি কী বলব। সে আমাকে এত বেশি গহনা দিয়েছে যে আমার কান ভারী হয়ে গিয়েছে। আমার বাজুতে মেদ জমেছে এবং আমি এত সন্তুষ্ট হযেছি যে আমি নিজেকে গর্বিত মনে করি। সে আমাকে এনেছে অত্যন্ত গরিব পরিবার থেকে, যে পরিবার ছিল মাত্র কয়েকটি বকরির মালিক। সে আমাকে অত্যন্ত ধনী পরিবারে নিয়ে আসে। যেখানে ঘোড়ার হ্রেষাধ্বনি এবং উটের হাওদার আওয়াজ এবং শষ্য মাড়াইয়ের খসখসানি শব্দ শোনা যায়। সে আমাকে ধন-সম্পদের মধ্যে রেখেছে। আমি যা কিছু বলতাম সে বিদ্রুপ করত না। আমি নিদ্রা যেতাম এবং সকালে দেরি করে উঠতাম। যখন আমি পান করতাম অত্যন্ত তৃপ্তি সহকারে পান করতাম।
আর আবু যারআর কথা কী বলব। তার পাত্র ছিল সর্বদা পরিপূর্ণ। তার ঘর ছিল প্রশস্ত। আবু যারআর পুত্রের কথা কী বলব। সেও খুব ভালো ছিল। তার শয্যা এত সংকীর্ণ ছিল, মনে হত যেন কোষবদ্ধ তরবারি। অর্থাৎ সে অত্যন্ত হালকা পাতলা দেহের অধিকারী। তার খাদ্য হচ্ছে ছাগলের একখানা পা। আর আবু যারআর কন্যা সম্পর্কে বলতে হয় সে কতই না ভালো। সে বাবা-মার একান্ত বাধ্যগত সন্তান। অত্যন্ত সু-সাস্থ্যের অধিকারিণী। যে কারণে সতীনরা তাকে হিংসা করে। আবু যারআর ক্রীতদাসীরও অনেক গুণ ছিল। কোনো গোপন কথা প্রকাশ করত না। সে আমাদের সম্পদকে কমাত এবং আমাদের আবর্জনা দিয়ে ভরে রাখত না। সে মহিলা আরও বলল, একদিন দুধ দোহন করার সময় আবু যারআ বাইরে বেরিয়ে এমন একজন মহিলাকে দেখতে পেল, যার দুটি পুত্র সন্তান রয়েছে। ওরা মায়ের স্তন নিয়ে বাঘের মত খেলা করছিল (দুধ পান করছিল)। সে ঐ মহিলাকে দেখে আকৃষ্ট হল এবং আমাকে তালাক দিয়ে তাকে বিয়ে করে ফেলল। এরপর এক সম্মানী ব্যক্তির সাথে আমার বিয়ে হল। সে দ্রুতগামী অশ্বে আরোহণ করত এবং হাতে বর্শা রাখত। সে আমাকে অনেক সম্পদ দিয়েছে এবং প্রত্যেক প্রকারের গৃহপালিত জন্তু থেকে এক একজোড়া আমাকে দিয়েছে এবং বলেছে, হে উম্মে যারআ! তুমি এ সম্পদ থেকে খাও, পরিধান কর এবং উপহার দাও। মহিলা আরও বলল, আমার এই স্বামী যা দিয়েছে তা আবু যারআর একটি ক্ষুদ্র পাত্রও পূর্ণ করতে পারবে না।
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, (এতক্ষণ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের সাথে শুধু শুনেই যাচ্ছিলেন। সব শুনে) তিনি বললেন, আবু যারআ তার স্ত্রী উম্মে যারআর প্রতি যেরূপ আমিও তোমার প্রতি অনুরূপ। (পার্থক্য এতটুকুই) আবু যারআ তাকে তালাক দিয়েছিল, তবে আমি তোমাকে তালাক দেব না এবং তোমার সাথে উত্তম ব্যবহার করব।' ১১২
আহা! নবিজির কী মধুর ভালোবাসামাখা উত্তর! বিরক্তি তো দূরের কথা। এমন উত্তরে জগতের কোনো স্ত্রীর কলিজা শীতল না হয়ে কি পারে!
হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি এই হাদিস থেকে অর্জিত শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন,
'এই হাদিসের মাঝে পরিবারের সাথে উত্তম আচরণ, আন্তরিকতাপূর্ণ ব্যবহার এবং তাদের সঙ্গে বসে আলোচনা করার শিক্ষা রয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু যেন কখনোই বৈধতার গণ্ডি পেরিয়ে নিষিদ্ধ সীমানায় চলে না যায়।'
নিষিদ্ধ সীমানা বলতে উনি বুঝিয়েছেন, যেমন-স্ত্রীর সঙ্গে বসে কারও গীবত করা। পরচর্চা করা। নাটক, সিনেমা, গান, সিরিয়াল, খেলা ইত্যাদি নাজায়েজ বিষয় নিয়ে কথা বলা। কেননা এসব আলোচনা মানুষের গোনাহর বোঝাকে ভারী করে এবং মানুষকে আল্লাহর জিকির থেকে গাফেল রাখে।
অনেক দীনদার লোক আছেন, যারা স্ত্রী-সন্তানদের নিয়ে বসেন না। তাদের সঙ্গে গল্প করেন না। বাসায় এসে তাদের সাথে অন্তরঙ্গভাবে মেশেন না। মন খুলে কথা বলেন না। তারা মনে করেন, এতে স্ত্রী-সন্তান ও ক্ষণস্থায়ী পার্থিব জীবনের প্রতি মহব্বত বেড়ে যায় এবং এগুলো মানুষকে আল্লাহর জিকির থেকে গাফেল করে দেয়। তাদের ধারণানুযায়ী আল্লাহর রাসুলের সুন্নত ও সাহাবায়ে কেরামের আমলও এমন ছিল। তারা নবিজির সুন্নতেরই অনুসরণ করছেন।
এটি সম্পূর্ণ ভুল ধারণা। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সাহাবায়ে কেরামের আমল এমন ছিল না।
নিম্নোক্ত হাদিসটি পড়ুন।
হানযালা রাদিয়াল্লাহু আনহু বলেন,
'একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার সঙ্গে দেখা করলেন এবং আমাকে বললেন, হে হানযালা! তুমি কেমন আছো? আমি বললাম, হানযালা তো মুনাফিক হয়ে গেছে। সে সময় তিনি বললেন, সুবহানাল্লাহ তুমি কী বলছ? হানযালা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বললাম, আমরা রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থাকি। তিনি আমাদের জান্নাত-জাহান্নামের কথা শোনান, মনে হয় যেন উভয়টি আমরা চাক্ষুস দেখছি। তারপর আমরা যখন রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আপন স্ত্রী-সন্তান এবং ধন-সম্পদের কাছে যাই তখন আমরা এর অনেক বিষয় ভুলে যাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর কসম! আমারও তো একই অবস্থা। নিশ্চয়ই আমরা এ বিষয়ে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ
করব। তারপর আমি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা রওনা করলাম। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আমি বললাম, হে আল্লাহর রাসুল! হানযালা মুনাফিক হয়ে গেছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা কী? আমি বললাম। আমরা আপনার কাছে থাকি। আপনি আমাদের জান্নাত-জাহান্নামের কথা মনে করিয়ে দেন। যেন আমরা তা স্বচক্ষে দেখতে পাই। তারপর আমরা যখন আপনার নিকট হতে বের হই এবং স্ত্রী-সন্তানদের কাছে যাই সে সময় আমরা এর অনেক বিষয় ভুলে যাই। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সত্তার হাতে আমার প্রাণ, আমি তার কসম করে বলছি, আমার কাছে থাকাকালে তোমাদের যে অবস্থা হয়, যদি তোমরা সবসময় এ অবস্থায় অনড় থাকতে এবং সার্বক্ষণিক আল্লাহর জিকিরে মশগুল থাকতে তাহলে অবশ্যই ফেরেশতাগণ তোমাদের বিছানায় ও রাস্তায় তোমাদের সাথে মুসাফাহা করত। কিন্তু হে হানযালা! এক ঘন্টা (আল্লাহর যিকিরে) আর এক ঘন্টা (দুনিয়াবি কাজে ব্যয় করবে) অর্থাৎ আস্তে আস্তে (চেষ্টা করো)। এ কথাটি রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। ১১১৩
ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন,
'আমরা রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমাদের স্ত্রীদের সঙ্গে কথাবার্তা ও হাসি তামাশা করা থেকে দূরে থাকতাম এই ভয়ে যে, এ বিষয়ে আমাদেরকে সতর্ক করে কোনো ওহি অবতীর্ণ হয়ে যায় নাকি। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমরা তাদের সঙ্গে নির্ভয়ে কথাবার্তা বলতাম ও হাসি-তামাশা করতাম। ১১১৪
টিকাঃ
১১২ সহিহ বুখারি: ৪৮১০।
১১০ সহিহ মুসলিম : ৬৭১৩।
১১৪ সহিহ বুখারি : ৪৮০৮।

📄 স্ত্রীর সঙ্গে পরামর্শ করা
স্ত্রীর সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করা, তার অভিযোগ ও সমস্যার কথাগুলো শোনা। এতে তার প্রতি আপনার গুরুত্ব ও ভালোবাসার বিষয়টি প্রকাশ পাবে। কোনো বিষয়ে পরামর্শ করার প্রয়োজন না থাকলেও আপনি তার সঙ্গে পরামর্শ করুন। তার মতামত জানুন। গুরুত্বের সঙ্গে তার কথা গ্রহণ করুন। ইনশাল্লাহ ভালো কিছু পেলেও পেতে পারেন। কারণ অনেক সময় স্ত্রী আপনাকে এমন পরামর্শ দিবে, সত্যিকার অর্থেই যা আপনার উপকার করবে।
স্ত্রীগণ যে অনেক সময় আসলেই ভালো পরামর্শ দিয়ে থাকেন, এমন দৃষ্টান্ত রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক। তিনি নবি হয়ে, আল্লাহ তায়ালার কাছ থেকে ওহিপ্রাপ্ত হয়েও আপন স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করতেন।
যেমন, হুদায়বিয়ার সন্ধির সময় আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে উমরার জন্য আনা পশু কুরবানি করে ফেলার এবং মাথার চুল ফেলে দেওয়ার আদেশ করলেন। কিন্তু তারা তা করলেন না। মক্কায় প্রবেশ করে উমরা না করে ফিরে যেতে তাদের মন মানছিল না। তাই তারা পশু কুরবানি করতে চাচ্ছিলেন না।
আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কিছুটা মনঃক্ষুন্ন হলেন। বিষন্ন ও চিন্তিত মুখে তিনি আম্মাজান উম্মে সালামার তাঁবুতে প্রবেশ করলেন। কী করবেন ভাবছেন। সাহাবায়ে কেরাম তাঁর আদেশ পালন না করলে তাদের উপর আল্লাহর আযাব চলে আসতে পারে। তবে তাদের আবেগের কারণে তিনি তাদের কিছু বলতেও পারছেন না। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে বিষয়টা বললেন। তিনি তখন এমন সময়োপযোগী একটি পরামর্শ দিলেন যে, সঙ্গে সঙ্গে এত বড় সমস্যা খুব সহজে সমাধান হয়ে গেল।
তিনি রাসুলে কারিম সাল্লাল্লাহু আল'ইহি ওয়াসাল্লামকে বললেন, 'হে আল্লাহর রাসুল! আপনি নিজে গিয়ে সবার আগে মাথা চুল ফেলে দিন এবং কুরবানি করে নিন।'
তিনি গিয়ে মাথার চুল ফেলে কুরবানি করে নিলেন। সাথে সাথে সাহাবায়ে কেরাম সকলে উঠে গিয়ে মাথার চুল ফেলে কুরবানি করতে শুরু করল।
আরেকটি ঘটনা শুনুন। হেরা গুহার অভ্যন্তরে সর্বপ্রথম নবিজি যখন ওহি লাভ করলেন, তখন তিনি খুব ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। ঘরে ফিরে তিনি খাদিজা
রাদিয়াল্লাহু আনহার কাছে ঘনিষ্ট হয়ে বসলেন। তারপর তাকে সব খুলে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন। অভয় বাণী শুনিয়ে বললেন,
'এ ঘটনাকে আপনি পরম শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করুন এবং অবিচল থাকুন। যে সত্তার হাতে আমার প্রাণ তাঁর শপথ করে বলছি, আপনি এ যুগের মানবজাতির জন্য নবি হিসেবে প্রেরিত হয়েছেন বলে আমার দৃঢ় বিশ্বাস।'*
দেখুন ওহির মতো জগতের সবচেয়ে মহান গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে তিনি সর্বপ্রথম নিজ স্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এমনটি মনে করেননি, একজন নারী আর কী পরামর্শ দিবে?!
আমরা তো কোনো বিষয়ে পরামর্শের ক্ষেত্রে স্ত্রীদের গুরুত্ব দিতে চাই না। তাদের সাথে পরামর্শ করার প্রয়োজনবোধ করিনা। ভালো পরামর্শ দিলেও অনেক সময় গ্রাহ্য করি না। এভাবে আমরা অনেক বরকত থেকে বঞ্চিত হই।
স্বামী যখন স্ত্রীকে গুরুত্ব প্রদান করে তখন স্ত্রী এভাবেই তার জীবনে ভূমিকা রাখে। আল্লাহ তায়ালা তাকে তার জন্য রহমত ও প্রশান্তির কারণ বানিয়ে দেন।
স্ত্রীর সঙ্গে কথা বলুন। তাকে নিয়ে বসুন। পারস্পরিক কথাবার্তা, আলোচনা ও পরামর্শের দ্বারা দাম্পত্য জীবনের বন্ধন দৃঢ় হয়। ভালোবাসা বৃদ্ধি পায়। সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়। একে অপরকে বোঝা সহজ হয়। পরস্পরের রুচিবোধ ও চিন্তাভাবনা সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ হয়।
একদিন এক লোক আমার কাছে এসে বলল, আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হলো। বিভিন্ন কাজের হুকুম দেওয়া ছাড়া সারাদিন তার সঙ্গে আমার কোনো কথা হয় না। আমি কথা বলার মতো কোনো বিষয় খুঁজে পাই না।
বিষয় খুঁজে না পাওয়ার কিছু নেই। কথা বলার মতো অনেক বিষয় আছে। যেমন, আপনি আপনার স্ত্রীর সৌন্দর্য ও রূপের প্রশংসা করুন। তার রান্না-বান্না ও সাংসারিক অন্যান্য গুণের তারিফ করুন। সন্তানদের সাথে সারা বিশ্বে মুসলমানদের বর্তমান অবস্থা ও তাদের সমস্যা নিয়ে কথা বলুন। নবি-রাসুল ও সাহাবায়ে কেরামের বিভিন্ন ঘটনা আলোচনা করুন। দুজন মিলে বসে তালিম করুন। একে অপরকে হাদিস পড়ে শোনান। সন্তানদের দ্বীনি ও শিক্ষা-দীক্ষার বিষয়ে কথা বলুন।
টিকাঃ
* সিরাতে ইবনে হিশাম।