📄 আদর সোহাগ খুনসুঁটি
স্ত্রীর সঙ্গে খুনসুঁটি করা। একে অপরকে চিমটি কাটা। দুষ্টুমি করে কানটা আস্তে করে মলে দেওয়া। নাগের ডগায় টোকা দেওয়া। চুলে টান দিয়ে বুকের কাছে নিয়ে আসা। কানের কাছে গিয়ে ফিসফিস করা। স্ত্রীর সঙ্গে বসে গল্প করা। হেসে গায়ের উপর গিয়ে পড়া। আদর করে স্ত্রীকে তার সবচেয়ে পছন্দের নাম ধরে ডাকা। কিংবা নামকে সংক্ষেপ করে ডাকা। যেমন, স্ত্রীর নাম জুবাইদা হলে আদর করে তাকে 'জুবি' বলা।
রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এমন দৃষ্টান্ত রয়েছে। তিনি তার স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আদর করে মাঝে মাঝে আইশ বলে ডাকতেন। যেমন একবার তিনি তাকে বললেন,
'হে আইশ! জিবরাইল আ. তোমাকে সালাম পাঠিয়েছেন।'১৭
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হুমায়রা বলেও ডাকতেন। ইবনুল আসির তার নিহায়া গ্রন্থে বলেন, হুমায়রা শব্দটি হামরা শব্দের ক্ষুদ্রত্ববাচক শব্দ। আর হামরা শব্দের অর্থ হচ্ছে লাল। উদ্দেশ্য লাল ফর্সা। কোনো মেয়ে দেখতে লাল টকটকে ফর্সা হলে আরবরা তার ক্ষেত্রে হামরা শব্দটি ব্যবহার করত।
নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের এমন মহান উচ্চাসনে থাকা সত্ত্বে স্ত্রীদের সঙ্গে দুষ্টুমি করতেন। তাদের আদর-সোহাগ করতেন।
ইমাম বুখারি রহ. বর্ণনা করেছেন,
'আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম, যা আমার এবং তার মাঝে থাকত। তিনি আমার থেকে আগে তাড়াতাড়ি করে ফেলতেন। তখন আমি বলতাম, আমার জন্য একটু রেখে দিন। আমার জন্য একটু রেখে দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, তারা উভয়েই গোসল ফরয অবস্থায় ছিলেন।'
ইমাম মুসলিম রোযা অধ্যায়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি হাদিস বর্ণনা করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
'আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা অবস্থায় তার কোনো স্ত্রীকে চুম্বন করতেন। এ কথা বলে তিনি হাসতে থাকেন। ৯৯
অর্থাৎ কোনো স্ত্রী বলে তিনি নিজেকে বুঝিয়ে ছিলেন।
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
'একবার নбиজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করার জন্য আমার দিকে এগিয়ে এলেন। তখন আমি বললাম, আমি রোযা। তিনি বললেন, আমিও তো রোযা।'১১৯
অপর একটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
'যার আখলাক-চরিত্র ভালো এবং পরিবার-পরিজনের প্রতি যে অধিক কোমল ও দয়ার্দ্র, তার-ই ইমান সবচেয়ে পরিপূর্ণ।'১০০
স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের একটি পন্থা হল তার মুখে খাবার তুলে দেওয়া।
সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
'তুমি তোমার পরিবারের পিছনে যে খরচই করবে, তা সদকা বলে গণ্য হবে। এমনকি সেই লোকমাটিও, যা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দাও।' ১০১
লক্ষ করুন, স্ত্রীর মুখে খাবার তুলে দেয়ার মাঝে দুটি নয়, তিনটি উপকারিতা।
এক. স্ত্রীর মন জয়।
দুই. তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।
তিন. সদকাহর মতো একটি ইবাদত পালন। যার বিনিময়ে আবার আজর ও সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ।
স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার মাঝে শুধু পার্থিব নয়। অনেক অপার্থিব উপকারিতাও বিদ্যমান থাকে।
ইমাম নববি রহ. এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেন যে, 'স্ত্রীর মুখে লোকমা তুলে দেওয়া সাধারণত ভালোবাসার তীব্রতার কারণে হয়ে থাকে। মনের কামনারও তাতে বড় দখল থাকে। তা সত্ত্বেও কেউ যদি আল্লাহর সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্য এমনটি করে, তাহলে সে অবশ্যই আল্লাহর অনুগ্রহ ও সওয়াবের অধিকারী হবে।'
হাফেজ ইবনে হাজার রহ. বলেন, আরেকটি হাদিসে এমনই এক ফযিলতের কথা বর্ণিত হয়েছে। যা এর চেয়েও আরও সুস্পষ্ট। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'তোমাদের স্ত্রী মিলনের মাঝেও সদকার সওয়াব রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসুল! আমাদের কেউ তার দৈহিক কামনা পূরণ করলেও সে প্রতিদান লাভ করবে? নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাঁ। তোমরা কি মনে কর সে যদি তা হারাম পন্থায় পূরণ করত, তাহলে কি তার গুনাহ হত না? তেমনিভাবে সে হালাল পন্থায় তা পূরণ করলে তার জন্য সওয়াব রয়েছে।'১০২
আপনি যদি আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দেন, তাহলে দেখবেন সে ভালোবাসায় আপ্লুত হয়েছে। আবেগে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে।
কিন্তু এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি সর্বশেষ কবে আপনার স্ত্রীর মুখে খাবার তুলে দিয়েছেন?
যদি না দিয়ে থাকেন, তাহলে কেন দেননি? এটা খুব এক্সপেনসিভ বলে। এতে অনেক টাকা খরচ হয় তাই?
উত্তর অবশ্যই না। তাহলে?
আসলে আপনার মাঝে ভালোবাসার অভাব আছে। আপনি রাসুলের আদর্শ অনুসরণ করতে চান না কিংবা আপনার সওয়াবের প্রত্যাশা নেই।
স্ত্রীর প্রতি আদর-সোহাগ ও তার সঙ্গে খুনসুঁটি করার দ্বারা দাম্পত্য জীবনে ভালোবাসার বন্ধন দৃঢ় হয়। পারস্পরিক হৃদ্যতা বৃদ্ধি পায়। এজন্যই যখন হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একজন অকুমারি নারী বিয়ে করেছিলেন। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, তুমি একজন কুমারি নারীকে বিয়ে করলে না কেন? তাহলে তুমি তার সাথে মজা করতে আর সেও তোমার সাথে মজা করত। তুমি তার সাথে হেসে কুটিকুটি হতে আর সেও তোমার সঙ্গে হাস্যরস করত।
টিকাঃ
১৭ সহিহ বুখারি : ৩৭৬৮।
১৮ সুনানে ইবনে মাজাহ শরিফেও অনুরূপ একটি হাদিস আছে: ১৬৮৩।
৯৯ জামে তিরমিযি: ২৬১২।
১০০ সুনানে তিরমিযি: ২৬১২।
১০১ সহিহ বুখারি : ৫০৫৪।
১০২ সহিহ মুসলিম : ১০০৬।
📄 ক্ষমা
সুখী সংসারের জন্য প্রয়োজন অনেক কিছুর। আর সেই অনেক কিছুর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্ষমা, মার্জনা। স্ত্রী কোনো ভুল করে ফেললে তাকে ক্ষমা করে দেওয়া। ভুল দেখেও না দেখার ভান করা। ভুল থেকে চোখ সরিয়ে ফেলা।
বিশেষ করে দুনিয়াবি বিষয় সংশ্লিষ্ট কোনো ভুল। দীনি বিষয় হলে আল্লাহর কোনো হুকুম লঙ্ঘিত হলে ভিন্ন কথা। কেননা শরিয়তের বিষয়ে আমাদের কারও ক্ষমা করার কোনো অধিকার নেই। এ অধিকার একমাত্র আল্লাহর।
আমাকে সবসময় মনে রাখতে হবে, আমি যার সঙ্গে সংসার করছি সে একজন মানুষ। আর মানুষ মাত্রই ভুলকারী। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
'প্রত্যেক বনি আদমই ভুল করে থাকে। আর সর্বোত্তম ভুলকারী হল যে ভুল করে তওবা করে নেয়।'১০০৩
অর্থাৎ কোনো ভুল হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেওয়া।
একজন পুরুষ যার সঙ্গে সংসার করে সে শুধু একজন মানুষই নয়। একজন নারী। আর নারীর সৃষ্টিগত প্রক্রিয়া সম্পর্কে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
'আর তোমরা নারীদের সাথে সৎ ব্যবহার করবে। কেননা, তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে এবং সবচেয়ে বাঁকা হচ্ছে পাঁজরের ওপরের হাড়। যদি তুমি তা সোজা করতে চাও তাহলে ভেঙ্গে যাবে। আর যদি যেভাবে আছে সেভাবে রেখে দাও তাহলে বাঁকাই থাকবে। অতএব, তোমাদের আদেশ করা হলো নারীদের সঙ্গে সদ্ব্যবহার করার।১০০৪
অর্থাৎ কথায় কথায় স্ত্রীর ভুল না ধরা। তার পিছে পিছে লেগে না থাকা। পান থেকে চুন খসলেই উত্তেজিত না হওয়া। তার সমস্ত কথা না ধরা। নিজের ইগো ও রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। বিচক্ষণ ও ভারসাম্যপূর্ণ ব্যক্তিত্বের পরিচয় দেওয়া।
আমরা আমাদের নিজেদের দিকে তাকালে দেখতে পাব, আমাদেরও অনেক ভুল হয়। আসলে আমরা কেউ পারফেক্ট না। ভুলের ঊর্ধ্বে না। কিন্তু আমাদের ভুলগুলো আমাদের চোখে পড়ে না। তাই আমরা সবসময় অন্যের ভুল নিয়ে পড়ে থাকি। আর নিজেদের সঠিক ভাবি।
আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের স্ত্রীরা বাসায় অনেক কাজ করে। রান্না-বান্না, ধোয়া-মোছা, সন্তানদের দেখাশোনা, তাদের গোসল করানো, খাওয়ানো, কান্না থামানো, কোলে নিয়ে ঘুম পাড়ানো ইত্যাদি আরও কত কাজ!
অনেক কাজ করতে গেলে কিছু ভুল হওয়াটা স্বাভাবিক। কোনো ভুল না হওয়াটা বরং অস্বাভাবিক। এই স্বাভাবিক বিষয়টাকে যে স্বাভাবিকভাবে নিতে পারবে না, তার মানসিক সমস্যা আছে। সে সুস্থ না।
তাই স্ত্রীর সমস্ত ভুল ধরা যাবে না। বিশেষ করে দুনিয়াবি বিষয় সংশ্লিষ্ট কোনো ভুল। যেমন, আপনি তার কাছে সামান্য কিছু টাকা রেখে গিয়েছিলেন। কিন্তু টাকাটা সে কোথায় রেখেছে মনে করতে পারছে না। অথবা আপনার অফিসে যাওয়ার ড্রেসটা সে স্ত্রী করে রাখতে পারেনি। কিংবা রান্নাটা একদিন একটু আপনার মনমত হয়নি ইত্যাদি ইত্যাদি।
সে যদি দশটি ভুল করে আপনি দু-তিনটা ধরুন। বাকিগুলো ছেড়ে দিন।
আপনি যদি তার সব ভুল ধরা শুরু করেন, তাহলে আপনি তার চোখ থেকে পড়ে যাবেন এবং একসময় বিরক্ত হয়ে সেও আপনার ভুল ধরা শুরু করবে। এভাবে দাম্পত্য জীবনে ফাটল ধরা শুরু করবে। একসময় ফেটে চৌচির হয়ে যাবে। সংসারে কঠিন পরিণতি ডেকে আনবে।
এবার নবি জীবনের একটি ঘটনা শুনুন। ঘটনাটি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন কুরআনে বর্ণনা করেছেন।
وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَن بَعْضٍ
'স্মরণ কর, যখন নবি তার স্ত্রীদের কোনো একজনকে গোপনে একটি কথা বলেছিল। তারপর সেই স্ত্রী যখন তা (গোপন রাখতে না পেরে অন্য কাউকে) বলে দিল এবং আল্লাহ তায়ালা নবির কাছে ব্যাপারটি প্রকাশ করে দিলেন। তখন নবি সে বিষয়ে স্ত্রীকে কিছু বললেন এবং কিছু এড়িয়ে গেলেন।' ১০৫
গোপন কথাটি রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন। কিন্তু তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে কথাটি ফাঁস করে দিয়েছিলেন। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে ব্যাপারটি জানতে পেরে সে বিষয়ে তাকে বললেন, কিন্তু সবটুকু বললেন না। কেননা সবটুকু বললে হাফসা রাদিয়াল্লাহু আনহা অনেক বেশি লজ্জা পেতেন। তাকে যেভাবে ভর্ৎসনা করা দরকার ছিল নবিজি তার সামান্যই করলেন।
নবি জীবনের আরেকটি ঘটনা শুনুন। ঘটনাটি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়, ইনসাফ ও সহনশীলতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে বসা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছু খাবার তৈরি করেছিলেন। কিন্তু তার আগেই উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা খাবার পাঠিয়ে দিলেন।
উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি একটি থালায় করে কিছু খাবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবাদের নিকট পাঠালেন। ইত্যবসরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা চাদর জড়িয়ে আসলেন। তাঁর হাতে একটি পাথর ছিল। পাথরটি দিয়ে তিনি থালাটি ভেঙ্গে দিলেন। রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থালার ভাঙ্গা টুকরো দুটি একত্র করলেন এবং (সাহাবাদের) বললেন, তোমরা খাও। তোমাদের আম্মাজানের আত্মমর্যাদাবোধে লেগেছে। এ কথাটি তিনি দু'বার বললেন। তারপর রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার থালা নিয়ে উম্মে সালামার নিকট পাঠালেন। আর উম্মে সালামার ভাঙ্গা থালাটি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে দিলেন। ১০৬
ইবনে মাজাহ শরিফে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সেখানে এরূপ একটি ঘটনায় উম্মে সালামার পরিবর্তে হাফসা রাদিয়াল্লাহু আনহার কথা উল্লেখ করা হয়েছে। হাদিসের শেষে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন,
'আমি রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আমার এমন আচরণের কোনো প্রতিক্রিয়াই লক্ষ করলাম না।'১০৭
অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে উপস্থিত সাহাবাদের সামনে আল্লাহর রাসুলের সাথে এমন মারাত্মক একটি আচরণ করলেন, পাথর দিয়ে আঘাত করে খাবারপূর্ণ প্লেট ভেঙ্গে ফেললেন। এর প্রতিক্রিয়ায় তিনি তাকে কিছুই বলেননি। না তিরস্কার করেছেন। আর না ভর্ৎসনা।
তিনি শুধু 'তোমাদের আম্মাজানের আত্মসম্মানে লেগেছে' কথাটি দু'বার বলেছেন এবং খুব সুন্দরভাবে পরিস্থিতি সামলে নিয়েছেন। সাহাবাদের সামনে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা এতটুকু নষ্ট হতে দিলেন না।
তার পক্ষ হয়ে তিনি নিজেই সাহাবাদের সামনে ওযর পেশ করলেন।
আবার তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার প্রতিও না-ইনসাফি করলেন না। যেহেতু তার থালা ভেঙ্গে ফেলা হয়েছে। এর জরিমানাস্বরূপ তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে একটি ভালো থালা নিয়ে তাকে দিয়ে দিলেন।
মুহূর্তের মধ্যে এমন কঠিন পরিস্থিতি রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ও কোমলভাবে নিয়ন্ত্রণ করেছেন। শুধু নিয়ন্ত্রণই করেননি, সেটাকে একটি উত্তম আদর্শের রূপ দান করেছেন।
কারণ, রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের আত্মমর্যাদার বিষয়টি জানতেন। এটি তাদের সৃষ্টিগত বিষয়। তাই তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কিছুই বলেননি। যদিও উপস্থিত সাহাবাদের সামনে তিনি নবিজির সঙ্গে এমন আচরণ করেছিলেন।
এজন্যই তো কুরআনে রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তায়ালা বলেছেন,
وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ
'নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। ১০৮
এক সাহাবি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এলেন। দরজায় টোকা দিতে যাবেন, এমন সময় তিনি শুনতে পেলেন, ভেতরে উমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তার সঙ্গে কড়া কণ্ঠে কথা
বলছেন। উমর রাদিয়াল্লাহু আনহু চুপ। তিনি তাঁর স্ত্রীর কোনো কথার উত্তর দিচ্ছেন না। ধৈর্যধারণ করে আছেন।
সাহাবি তখন খুব হতাশ হলেন। মনে মনে বললেন, কার কাছে অভিযোগ জানাতে এসেছি। তিনি নিজেই দেখি আমার মতো সমস্যায় আছেন।
সাহাবি ফিরে যাওয়ার জন্য পা বাড়ালেন। এমন সময় উমর রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বেরিয়ে এলেন। তাঁকে পেছন থেকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি বোধহয় কোনো প্রয়োজন নিয়ে এসেছিলে?
সাহাবি বললেন, আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে আমার স্ত্রীর ব্যাপারে অভিযোগ জানাতে এসেছিলাম। কিন্তু এসে দেখি আপনিও...।
উমর রাদিয়াল্লাহু আনহু তাঁর কথা শুনে মুচকি হাসলেন। তারপর বললেন, 'শোনো ভাই, আমার উপর তাঁর কিছু অধিকার রয়েছে। তাই আমি তাঁকে ক্ষমা করে দেই। সে আমার জন্য আমার এবং জাহান্নামের আগুনের মাঝে অন্তরায়। সে আমার অন্তরকে গুনাহর দিকে ধাবিত হওয়া থেকে ফিরিয়ে রাখে। তাতে প্রশান্তি আনয়ন করে। আমি বাড়িতে না থাকলে সে আমার ধন-সম্পদের হেফাজত করে। সে আমার জামা-কাপড় ধুয়ে রাখে। আমার জন্য খাবার রান্না করে। সে আমার সন্তানদের দেখাশোনা করে। অথচ শরিয়তে এসব তাঁকে করতে বলা হয়নি। এগুলো তাঁর দায়িত্বের মধ্যে পড়ে না। তাই আমি সহ্য করে নেই।'
আমিরুল মুমিনিন! আমার স্ত্রীও তো আপনার স্ত্রীর মতোই। আপনি যেহেতু তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, আমিও তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে দেব। ১০৯
আল্লাহ তায়ালা বলেন,
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ فَإِنْ كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَيَجْعَلَ اللَّهُ فِيهِ خَيْرًا كَثِيرًا
'তোমরা তাঁদের সাথে সদ্ভাবে জীবনযাপন কর। তোমরা যদি তাঁদের অপছন্দ কর। তবে এর সমূহ সম্ভাবনা রয়েছে যে, তোমরা যেটাকে অপছন্দ করছ, আল্লাহ তায়ালা তাতে তোমাদের জন্য প্রভূত কল্যাণ নিহিত রেখেছেন।' ১১০
এমনই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের দাম্পত্য জীবন। তারা স্ত্রীদের সৎগুণগুলোর কথা আলোচনা করতেন। আর তাদের দোষ ও মন্দ গুণগুলো ঢেকে রাখতেন।
একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রাগ করে রাগের মাথায় বলে বসলেন, 'আপনার মত লোক নিজেকে কী করে নবি দাবি করে?' (কী মারাত্মক কথা বাবা!)
রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বিষয়টি উড়িয়ে দিলেন। তিনি ছবর করলেন। সহনশীলতা প্রদর্শন করলেন।
দাম্পত্য জীবনে সুখী হতে হলে আমাদের নবি ও সাহাবাদের এমন সমুচ্চ আদর্শ অনুসরণ করতে হবে। স্বর্গীয় সুষমামণ্ডিত এমন আখলাকের অধিকারী হতে হবে। তবেই আমাদের ঘরগুলো এক টুকরো স্বর্গে পরিণত হবে।
টিকাঃ
১০০৩ জামে তিরমিযি: ২৪৯৯।
১০০৪ সহিহ বুখারি: ৩৩৩১।
১০৫ সুরা তাহরিম: ৩।
১০৬ সুনানে নাসাঈ : ৩৯৬৬।
১০৭ সুনানে ইবনে মাজাহ: ২৩৩৩।
১০৮ সুরা কলম: ৪।
১০৯ তাম্বিহুল গাফেলিন: পৃষ্ঠা নং ১৭১।
১১০ সুরা নিসা: ১৯।

📄 স্বামীর রোদন
ক. বাসাটা যেন ময়লার ভাগাড়
হাফিস সাহেব সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে অফিস থেকে বাসায় ফিরলেন। বাসায় ঢুকে তার মেজাজ খারাপ হয়ে গেল। এ কী অবস্থা বাসার? বুঝতে পারছেন না, তিনি কি আসলে তার বাসায় এসেছেন নাকি ভুল করে কোনো ময়লার ভাগাড়ে চলে এসেছেন?
স্ত্রীকে ডেকে প্রলয়কাণ্ড বাঁধালেন। আমি না হয় অফিসের কারণে সারাদিন বাসার বাইরে থাকি। বাসার সবকিছু গুছিয়ে রাখতে পারি না। কিন্তু তুমি? তুমি তো বাসায় থাকো। সবকিছু গুছিয়ে রাখতে পারো। কী অবস্থা করে রেখেছো দেখো তো? এটা কি কোনো বাসা না ময়লার ভাগাড়? সবকিছু অগোছalo, ময়লা, অপরিচ্ছন্ন। ফ্লোর কেমন আঠা আঠা হয়ে আছে। সকালে বিছানাটা যেভাবে রেখে গিয়েছিলাম এখনো সেভাবেই আছে। জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, বাসার কথা না হয় বাদ দিলাম। বাচ্চাদের এ কী অবস্থা করে রেখেছো? দেখ তো, ময়লার কারণে ওদের পরনের কাপড়গুলোর দিকে তাকানোই যাচ্ছে না। এই অবস্থা কেনো? তুমি কি চাও আমি প্রতিদিন এসব নিয়ে তোমার সঙ্গে ঝগড়া করি? এভাবে কী সংসার চলে?
খ. প্রতিবেশীদের অসন্তোষ
এক লোক বাসায় ফিরে তার স্ত্রীকে বলছে, তোমার কারণে আজকে আমার প্রতিবেশীর কাছ থেকে কতগুলো কথা শুনতে হলো। লজ্জিত হতে হলো। তুমি নাকি এত জোরে জোরে কথা বলো যে, তোমার আওয়াজ তাদের বাসা পর্যন্ত যায়। আমি তাদের কোনো কথার জবাব দিতে পারিনি। মান-সম্মান বাঁচাতে আমি বলে আসছি, 'কী বলবো ভাই, আমার বাচ্চাগুলো এত দুষ্টামি করে যে, অনেক সময় তারা জোরে ধমক না দিলে শুনতে চায় না।'
আমি যদিও তাদের একটা উত্তর দিয়ে এসেছি। কিন্তু আমি তো জানি, তুমি কত জোরে কথা বলো, তোমার গলার আওয়াজ কেমন।
তুমি যেভাবে আমার সঙ্গে চিৎকার করো, গলা ফাটিয়ে ঝগড়া করো! কী বলবো...
মান সম্মানের ভয়ে আমি চুপ করে সব সহ্য করে যাই। আমি যদি পাল্টা জবাব দিতাম, তাহলে তো কুরুক্ষেত্র বেধে যেত।
সন্তানের সামনে তুমি আমাকে অপমান করা শুরু করো। তারা কী শিখছে তোমার কাছ থেকে? তারা তো সবকিছুতে তোমাকে অনুসরণ করে।
বাসাটা আমার কাছে নরক মনে হয় নরক। বুঝলে!
গ. বিবাহিত কিন্তু অবিবাহিত
দুটি বিপরীত বিষয় কখনো একত্র হতে পারে? যেমন-আগুন-পানি, রাত-দিন, আলো-অন্ধকার। কখনো সম্ভব? সম্ভব নয়।
তেমনি একজন মানুষ বিবাহিত হয়ে কীভাবে অবিবাহিত হতে পারে?
এমনই একটি ঘটনা এক বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে ঘটেছে। বেচারা বিবাহিত। কিন্তু অবিবাহিত।
চলুন আমরা তার নিজের মুখ থেকে শুনি সে কী বলতে চায়-
কয়েক বছর হলো আমি তার সঙ্গে সংসার করছি। কিন্তু এখনও আমি অবিবাহিত। মানে ভার্জিন। এই যন্ত্রণা নিয়েই আমি আমার স্ত্রীর সঙ্গে সংসার করে যাচ্ছি। কী বলব? আমি যখন ঘুমাতে যাই, তখন সে হয় টিভির সামনে বসে থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আমি যখন উঠি, তখন সে ঘুমিয়ে থাকে।
পরিস্থিতি কখনো অনুকূল হলে, সবকিছু ঠিকঠাক থাকলে সে তখন এমন বিষয় নিয়ে আলোচনা শুরু করে যে, মুড খারাপ হয়ে যায়।
আমার প্রতি কী আমার স্ত্রীর কখনোই দয়া হবে না?
আমি তো তাকে প্রশান্তি লাভের জন্য বিয়ে করেছিলাম। দিনের হেফাজতের জন্য বিয়ে করেছিলাম। প্রশান্তি তো গিয়েছেই। এখন দিনও চলে যাওয়ার উপক্রম।

📄 স্ত্রীর রোদন
ক. সন্দেহ নামক ঘাতক ব্যাধি
এক মহিলা কষ্ট নিয়ে বলছিল, আমার স্বামী বাসায় ফিরে আমাকে শুধু সন্দেহ করতে থাকে। কার সঙ্গে দেখা করেছো? বাসা থেকে বের হয়েছিলে? বাসায় কি কেউ এসেছিলো?
এসব শুনলে আমার মরে যেতে ইচ্ছে করে। আমার জন্য তার চেহারায় না আছে কোনো হাসি, আর তার মনে না আছে কোনো ভালোবাসা। তার সঙ্গে সংসার করে আমি কোনো শান্তি পাচ্ছি না।
খ. আপনি 'স্ত্রী' শব্দের মর্ম বুঝেন না
এক নারী তার স্বামীকে উদ্দেশ্য করে বলছিল, আপনি কীভাবে কামনা করেন, আমি যেন আপনাকে মন থেকে ভালোবাসি, অথচ আপনি আমাকে ক্রীতদাসীর মতো প্রহার করেন?
সবসময় আপনার হাত চলতেই থাকে। সামান্য থেকে সামান্য ভুলে আপনি ঠাস ঠাস মেরে বসেন। চেহারায় দাগ বসিয়ে দেন। আমি কারও সামনে যেতে পারি না। প্রতিবেশী মহিলারা আমাকে জিজ্ঞাসা করে, চেহারায় এমন দাগ কেনো? আমি তখন বানিয়ে মিথ্যা কথা বলি। কিন্তু চোখের অশ্রু ধরে রাখতে পারি না। মানুষের সামনে তখন আমাকে লজ্জিত হতে হয়।
গ. তুচ্ছতাচ্ছিল্য
জনৈকা নারী দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তার স্বামীকে বলছিল, আপনি আমার দিকে যেভাবে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকান, এটা আমার অন্তরকে ক্ষতবিক্ষত করে দেয়। আমি সহ্য করতে পারি না। আমি কোনো কথা বললে আপনি সেটা নিয়ে উপহাস করেন। আপনি কি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি পড়েননি? 'কারও নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে তার মুসলিম ভাইকে তাচ্ছিল্য করে (তাকে হেয় জ্ঞান করে)।'”
আল্লাহর রাসুল যদি সাধারণ কোনো মুসলমানকে তাচ্ছিল্য করা নিয়ে এমন কঠিন কথা বলতে পারেন, তাহলে তার সম্পর্কে আপনার কী মত যে আপনার স্ত্রী, আপনার সন্তানদের মা? এরপরও আপনি চান, আমি যেন আপনাকে ভালোবাসি? একজন নারী হিসেবে না হোক, আপনার স্ত্রী বা সন্তানের মা হিসেবে তো আপনি আমাকে মূল্যায়ন করতে পারেন?
আমার নারী সত্ত্বার কোনো দাম যদি আপনার কাছে নাও থাকে আমার মাতৃসত্তাকে আপনার শ্রদ্ধা করা উচিত।
টিকাঃ
১” সহিহ মুসলিম : ৬৪৩৫।