📘 দোয়া ও রুকইয়াহ 📄 পশু-পাখি সম্পর্কিত দোয়া সমূহ

📄 পশু-পাখি সম্পর্কিত দোয়া সমূহ

মোরগ ডাকলে ও গাধা চিৎকার করলে

মোরগ ডাকলে ও গাধা চিৎকার করলে

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, “তোমরা মোরগের ডাক শুনলে, আল্লাহ্‌র কাছে তাঁর অনুগ্রহ চাইবে; কারণ, সে একজন ফেরেশতা দেখেছে। আর গাধার চিকার শুনলে, শয়তানের ব্যাপারে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাইবে; কারণ, গাধা একটি শয়তান দেখেছে।”

রেফারেন্স: বুখারীঃ ৩৩০৩

গাধার স্বর অথবা রাতের বেলায় কুকুরের ডাক শুনলে দোয়া #১

রাসূল (ﷺ) বলেছেন, মানুষের চলাফেরা বন্ধ হয়ে গেলে, (ঘর থেকে) কম বের হও, কারণ আল্লাহ্‌ তা'আলা রাতের বেলা তার সৃষ্টিকুলের মধ্যে যাদের চান তাদের ছড়িয়ে দেন। আল্লাহ্‌র নাম স্মরণ করে দরজা বন্ধ কোরো, কারণ আল্লাহ্‌র নাম স্মরণ করে যে দরজা বন্ধ করা হয়, শয়তান তা খুলতে পারে না। তারপর হাঁড়িপাতিল ঢেকে রেখো, (খালি) পাতিল উলটিয়ে রেখো এবং পানির থলের মুখ বন্ধ করে রেখো।”

রেফারেন্স: সিলসিলা সহিহাহঃ ১৫১৮, বুখারীঃ ৩৩০৪

গাধার স্বর অথবা রাতের বেলায় কুকুরের ডাক শুনলে দোয়া #২

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيـمِ

আ‘উযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম

বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্‌র আশ্রয় নিচ্ছি।

রেফারেন্স: [১] বুখারীঃ ৩৩০৩ [২] সহীহ। আবূ দাঊদঃ ৫১০৩

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, “যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহ্‌র অনুগ্রহ চাইবে, কেননা সে একটি ফেরেশতা দেখেছে। আর যখন তোমরা কোনো গাধার স্বর শুনবে, তখন শয়তান থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাইবে; কেননা সে শয়তান দেখেছে।” [১] আবার “যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক ও গাধার স্বর শুনবে, তখন তোমরা সেগুলো থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাও; কেননা সেগুলো তা দেখে তোমরা যা দেখতে পাও না।” [২]

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيـمِ

বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্‌র আশ্রয় নিচ্ছি।

রেফারেন্স: [১] বুখারীঃ ৩৩০৩ [২] সহীহ। আবূ দাঊদঃ ৫১০৩

বাহনে আরোহণের দোয়া

বাহনে আরোহণের দোয়া

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বাহনে আরোহণের সময় বিসমিল্লাহ বলতেন, উঠে বসার পর বলতেন -

اَلْحَمْدُ لِلَّهِ، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ، اَلْحَمْدُ لِلَّهِ، اَلْحَمْدُ لِلَّهِ، اَلْحَمْدُ لِلَّهِ، اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، (لَا إِلَهَ إِلَّا أَنْتَ) سُبْحَانَكَ، إِنِّي ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ

আল-’হামদু লিল্লা-হ, সুব্‌হা-নাল্লাযী সা’খ্‌খারা লানা- হা-যা- ওয়ামা- কুন্‌না- লাহু মুক্ক্‌রিনীন, ওয়া ইন্না ইলা- রাব্বিনা- লামুন্‌ক্কালিবূন। আল-’হামদু লিল্লা-হ, আল-’হামদু লিল্লা-হ, আল- ’হামদু লিল্লা-হ, আল্লা-হু আক্‌বার, আল্লা-হু আক্‌বার, আল্লা-হু আক্‌বার, (লা- ইলা-হা ইল্লা- আন্‌তা,) সুব্‌'হা-নাকা, ইন্নী যালাম্‌তু নাফ্‌সী ফাগ্‌ফির্‌লী, ফাইন্নাহু লা- ইয়াগফিরুয্‌ যুনূবা ইল্লা- আনতা

প্রশংসা আল্লাহ্‌র জন্য। পবিত্র ও মহান তিনি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন, যদিও আমরা সমর্থ ছিলাম না এদেরকে বশীভূত করতে। প্রশংসা আল্লাহ্‌র জন্য (৩ বার), আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ (৩ বার) (আপনি ছাড়া কোনো ইলাহ নেই), আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমি আমার নিজের উপর অত্যাচার করেছি কাজেই আপনি আমাকে ক্ষমা করুন। আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করে না।

রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ৩৪৪৬

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বাহনে আরোহণের সময় বিসমিল্লাহ বলতেন, উঠে বসার পর বলতেন -

اَلْحَمْدُ لِلَّهِ، سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ، اَلْحَمْدُ لِلَّهِ، اَلْحَمْدُ لِلَّهِ، اَلْحَمْدُ لِلَّهِ، اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، اَللَّهُ أَكْبَرُ، (لَا إِلَهَ إِلَّا أَنْتَ) سُبْحَانَكَ، إِنِّي ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ

প্রশংসা আল্লাহ্‌র জন্য। পবিত্র ও মহান তিনি, যিনি এদেরকে আমাদের বশীভূত করে দিয়েছেন, যদিও আমরা সমর্থ ছিলাম না এদেরকে বশীভূত করতে। প্রশংসা আল্লাহ্‌র জন্য (৩ বার), আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ (৩ বার) (আপনি ছাড়া কোনো ইলাহ নেই), আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমি আমার নিজের উপর অত্যাচার করেছি কাজেই আপনি আমাকে ক্ষমা করুন। আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করে না।

রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ৩৪৪৬

বাহন ক্রয় করার দোয়া

বাহন ক্রয় করার দোয়া

নবী (ﷺ) বলেছেন, যখন কোন উট কিনবে তখন যেন সেটির কুঁজের উপরিভাগ ধরে এই দু’আ করে -

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

আল্লা-হুম্মা, ইন্নী আসআলুকা খাইরাহা- ওয়া খাইরা মা- জাবালতাহা- ‘আলাইহি, ওয়া আ‘উযু বিকা মিন শাররিহা- ওয়ামিন শাররি মা-জাবালতাহা- ‘আলাইহি

হে আল্লাহ্‌ আমি আপনার কাছে চাই, এর কল্যাণ এবং যা কিছু কল্যাণ এর প্রকৃতির মধ্যে দিয়ে আপনি একে সৃষ্টি করেছেন। আর আমি আপনার আশ্রয় চাই এর অকল্যাণ থেকে এবং যা কিছু অকল্যাণকর বিষয় এর প্রকৃতির মধ্যে দিয়ে আপনি একে সৃষ্টি করেছেন।

রেফারেন্স: হাসান। আবু দাউদঃ ২১৬০

নবী (ﷺ) বলেছেন, যখন কোন উট কিনবে তখন যেন সেটির কুঁজের উপরিভাগ ধরে এই দু’আ করে -

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ

হে আল্লাহ্‌ আমি আপনার কাছে চাই, এর কল্যাণ এবং যা কিছু কল্যাণ এর প্রকৃতির মধ্যে দিয়ে আপনি একে সৃষ্টি করেছেন। আর আমি আপনার আশ্রয় চাই এর অকল্যাণ থেকে এবং যা কিছু অকল্যাণকর বিষয় এর প্রকৃতির মধ্যে দিয়ে আপনি একে সৃষ্টি করেছেন।

রেফারেন্স: হাসান। আবু দাউদঃ ২১৬০

মোরগের ডাক শুনলে দোয়া

মোরগের ডাক শুনলে দোয়া

নবী (ﷺ) বলেন, তোমরা মোরগের ডাক শুনলে, আল্লাহ্‌র কাছে তাঁর অনুগ্রহ চাইবে; কারণ, সে একজন ফেরেশতা দেখেছে -

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

আল্লা-হুম্মা ইন্নি আস'আলুকা মিন ফাদ্বলিক

হে আল্লাহ্‌ আমি আপনার কাছে কল্যাণ চাই।

রেফারেন্স: বুখারীঃ ৩৩০৩

নবী (ﷺ) বলেন, তোমরা মোরগের ডাক শুনলে, আল্লাহ্‌র কাছে তাঁর অনুগ্রহ চাইবে; কারণ, সে একজন ফেরেশতা দেখেছে -

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

হে আল্লাহ্‌ আমি আপনার কাছে কল্যাণ চাই।

রেফারেন্স: বুখারীঃ ৩৩০৩

ফন্ট সাইজ
15px
17px