📘 দোয়া ও রুকইয়াহ 📄 শিশুর জানাযায় দোয়া সমূহ

📄 শিশুর জানাযায় দোয়া সমূহ

শিশুর জানাযায় দোয়া #১

শিশুর জানাযায় দোয়া #১

নিম্নোক্ত দোয়াটি উত্তম -

اَللَّهُمَّ اجْعَلْهُ فَرَطًا وَذُخْرًا لِوَالِدَيْهِ، وَشَفِيعًا مُجَابًا، اَللَّهُمَّ ثَقِّلْ بِهِ مَوَازِينَهُمَا، وَأَعْظِمْ بِهِ أُجُورَهُمَا، وَأَلْحِقْهُ بِصَالِحِ الْمُؤْمِنِينَ، وَاجْعَلْهُ فِي كَفَالَةِ إِبْرَاهِيمَ، وَقِهِ بِرَحْمَتِكَ عَذَابَ الْجَحِيمِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، اَللَّهُمَّ اغْفِرْ لِأَسْلَافِنَا، وَأَفْرَاطِنَا، وَمَنْ سَبَقَنَا بِالْإِيمَانِ

আল্লা-হুম্মাজ‘আলহু ফারাত্বান ওয়া যুখরান লিওয়া-লিদায়হি, ওয়াশাফী‘আন মুজা-বান। আল্লা-হুম্মা ছাক্কিল বিহী মাওয়া-ঝীনাহুমা-, ওয়াআ‘যিম বিহী উজূরাহুমা-, ওয়া আলহিক্বহু বিসা-লি'হিল মু’মিনীন, ওয়া-জ‘আলহু ফী কাফা-লাতি ইবরা-হীমা, ওয়াক্বিহি বিরা'হমাতিকা ‘আযা-বাল জা'হীম, ওয়া আবদিলহু দা-রান খাইরান মিন দা-রিহি, ওয়া আহলান খায়রান মিন আহলিহি, আল্লা-হুম্মাগফির লিআসলা-ফিনা ওয়া আফরা-ত্বিনা- ওয়া মান সাবাক্বানা- বিল ঈমা-ন

হে আল্লাহ্‌, তাকে তার পিতা-মাতার জন্য অগ্রগামী প্রতিনিধির সওয়াব ও সযত্নে গচ্ছিত সওয়াব হিসেবে কবুল করুন। আর তাকে এমন শাফা‘আতকারী বানান, যার শাফা‘আত কবুল হয়। হে আল্লাহ্‌, এ শিশুর দ্বারা তার পিতা মাতার ওজনসমূহ আরও ভারী করে দিন। আর এর দ্বারা তাদের দু’জনের সওয়াব আরও বাড়িয়ে দিন। আর তাকে নেককারদের সঙ্গী-সাথী বানান এবং তাকে ইবরাহীম আলাইহিস সালামের যিম্মায় রাখুন। আর আপনার রহমতের অসীলায় তাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। তাকে তার এ বাসস্থানের পরিবর্তে উত্তম বাসস্থান প্রদান করুন, এখানকার পরিবার-পরিজনের পরিবর্তে উত্তম পরিবার-পরিজন প্রদান করুন। হে আল্লাহ্‌, আমাদের পূর্ববর্তী নর-নারী ও নাবালক অগ্রগামী সন্তান-সন্ততিদের মাফ করুন এবং যারা ঈমান সহকারে আমাদের পূর্বে মারা গেছে তাদেরকেও।

রেফারেন্স: দেখুন, আল-মুগনী, লি ইবন কুদামা, ৩/৪১৬; আরও দেখুন, আদ-দুরুসুল মুহিম্মাহ লি ‘আম্মাতিল উম্মাহ, লিশ শাইখ আবদিল আযীয ইবন আব্দিল্লাহ ইবন বায, রাহেমাহুল্লাহ, পৃ. ১৫।

নিম্নোক্ত দোয়াটি উত্তম -

اَللَّهُمَّ اجْعَلْهُ فَرَطًا وَذُخْرًا لِوَالِدَيْهِ، وَشَفِيعًا مُجَابًا، اَللَّهُمَّ ثَقِّلْ بِهِ مَوَازِينَهُمَا، وَأَعْظِمْ بِهِ أُجُورَهُمَا، وَأَلْحِقْهُ بِصَالِحِ الْمُؤْمِنِينَ، وَاجْعَلْهُ فِي كَفَالَةِ إِبْرَاهِيمَ، وَقِهِ بِرَحْمَتِكَ عَذَابَ الْجَحِيمِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، اَللَّهُمَّ اغْفِرْ لِأَسْلَافِنَا، وَأَفْرَاطِنَا، وَمَنْ سَبَقَنَا بِالْإِيمَانِ

হে আল্লাহ্‌, তাকে তার পিতা-মাতার জন্য অগ্রগামী প্রতিনিধির সওয়াব ও সযত্নে গচ্ছিত সওয়াব হিসেবে কবুল করুন। আর তাকে এমন শাফা‘আতকারী বানান, যার শাফা‘আত কবুল হয়। হে আল্লাহ্‌, এ শিশুর দ্বারা তার পিতা মাতার ওজনসমূহ আরও ভারী করে দিন। আর এর দ্বারা তাদের দু’জনের সওয়াব আরও বাড়িয়ে দিন। আর তাকে নেককারদের সঙ্গী-সাথী বানান এবং তাকে ইবরাহীম আলাইহিস সালামের যিম্মায় রাখুন। আর আপনার রহমতের অসীলায় তাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। তাকে তার এ বাসস্থানের পরিবর্তে উত্তম বাসস্থান প্রদান করুন, এখানকার পরিবার-পরিজনের পরিবর্তে উত্তম পরিবার-পরিজন প্রদান করুন। হে আল্লাহ্‌, আমাদের পূর্ববর্তী নর-নারী ও নাবালক অগ্রগামী সন্তান-সন্ততিদের মাফ করুন এবং যারা ঈমান সহকারে আমাদের পূর্বে মারা গেছে তাদেরকেও।

রেফারেন্স: দেখুন, আল-মুগনী, লি ইবন কুদামা, ৩/৪১৬; আরও দেখুন, আদ-দুরুসুল মুহিম্মাহ লি ‘আম্মাতিল উম্মাহ, লিশ শাইখ আবদিল আযীয ইবন আব্দিল্লাহ ইবন বায, রাহেমাহুল্লাহ, পৃ. ১৫।

শিশুর জানাযায় দোয়া #২

শিশুর জানাযায় দোয়া #২

اَللَّهُمَّ أَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ

আল্লা-হুম্মা আ‘য়িযহু মিন 'আযা-বিল ক্বাবর

হে আল্লাহ্‌! এ শিশুকে কবরের আযাব থেকে রক্ষা করুন।

রেফারেন্স: সহীহ (শু‘আইব আল-আরনাউত)। আল-মুয়াত্তাঃ ৫৪০

সাঈদ ইবনুল মুসাইয়িব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ হুরায়রা (রাঃ)-এর পেছনে আমি এক শিশুর জানাযা আদায় করি, যে কখনও কোনও গোনাহ করেনি। সেখানে আমি আবূ হুরায়রা (রাঃ)-কে বলতে শুনি- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)

اَللَّهُمَّ أَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ

হে আল্লাহ্‌! এ শিশুকে কবরের আযাব থেকে রক্ষা করুন।

রেফারেন্স: সহীহ (শু‘আইব আল-আরনাউত)। আল-মুয়াত্তাঃ ৫৪০

শিশুর জানাযায় দোয়া #৩

শিশুর জানাযায় দোয়া #৩

প্রসিদ্ধ তাবিয়ী হাসান বসরী (রাহ) অপ্রাপ্ত বয়স্ক শিশুর জানাযায় সূরা ফাতিহা পাঠ করতেন এবং নিম্নের দোয়াটি পাঠ করতেন -

اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا سَلَفًا وَّفَرَطًا وَّأَجْرًا

আল্লা-হুম্মাজ 'আলহূ লানা- সালাফাও ওয়া ফারাত্বাও ওয়া আজরান

হে আল্লাহ্‌, আপনি এই শিশুকে আমাদের জন্য (জান্নাতের দিকে) অগ্রবর্তী, অগ্রগামী ও পুরস্কার হিসেবে সংরক্ষিত করুন।

রেফারেন্স: মাওক্বুফ হাসান। আহকামুল জানায়েজঃ ১৬০পৃঃ

প্রসিদ্ধ তাবিয়ী হাসান বসরী (রাহ) অপ্রাপ্ত বয়স্ক শিশুর জানাযায় সূরা ফাতিহা পাঠ করতেন এবং নিম্নের দোয়াটি পাঠ করতেন -

اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا سَلَفًا وَّفَرَطًا وَّأَجْرًا

হে আল্লাহ্‌, আপনি এই শিশুকে আমাদের জন্য (জান্নাতের দিকে) অগ্রবর্তী, অগ্রগামী ও পুরস্কার হিসেবে সংরক্ষিত করুন।

রেফারেন্স: মাওক্বুফ হাসান। আহকামুল জানায়েজঃ ১৬০পৃঃ

মৃত ব্যক্তিকে দাফন করার পর দোয়া

মৃত ব্যক্তিকে দাফন করার পর দোয়া

اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَثَبِّتْهُ

আল্লা-হুম্মাগফির লাহু, ওয়া ছাববিতহু

হে আল্লাহ্‌! আপনি তাকে ক্ষমা করুন, হে আল্লাহ্‌ আপনি তাকে (প্রশ্নোত্তরের সময়) স্থির রাখুন

রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ৩২২১

উসমান (রাঃ) বলেন, রাসূল (ﷺ) যখন মৃত ব্যক্তিকে দাফন করে অবসর গ্রহণ করতেন তখন বলতেন, 'তোমরা তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো, তোমরা তার জন্য কবরে স্থায়ীত্ব চাও (অর্থাৎ সে যেন ফেরেশতাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে), এখন তাঁকে জিজ্ঞেস করা হচ্ছে’।

اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَثَبِّتْهُ

হে আল্লাহ্‌! আপনি তাকে ক্ষমা করুন, হে আল্লাহ্‌ আপনি তাকে (প্রশ্নোত্তরের সময়) স্থির রাখুন

রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ৩২২১

মৃতের আত্মীয়-স্বজনদের সান্ত্বনা

মৃতের আত্মীয়-স্বজনদের সান্ত্বনা

إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى

ইন্না লিল্লা-হি মা- আখাযা, ওয়া লাহু মা- আ’অত্বা, ওয়া কুল্লুন ‘ইন্‌দাহূ বিআজালিম মুসাম্মা-

আল্লাহ্‌ যা গ্রহণ করেছেন তা তাঁরই, আর তিনি যা প্রদান করেছেন তাও তাঁরই, সবকিছুই তাঁর কাছে নির্ধারিত সময়ের জন্য।

রেফারেন্স: বুখারীঃ ৭৩৭৭

উসামাহ ইব্‌নু যায়দ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক সময় আমরা নবী (ﷺ)-এর নিকট ছিলাম। এমন সময় নবী (ﷺ)-এর কোন এক কন্যার পক্ষ থেকে একজন সংবাদবাহক এসে তাঁকে জানাল যে, তাঁর মেয়ের পুত্রের মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। নবী (ﷺ) সংবাদবাহককে বলে দিলেন, তুমি ফিরে যাও এবং তাকে জানিয়ে দাও, (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) কাজেই তাকে গিয়ে ধৈর্য ধরতে এবং প্রতিফল পাওয়ার আশা করতে বল।

إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلٌّ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى

আল্লাহ্‌ যা গ্রহণ করেছেন তা তাঁরই, আর তিনি যা প্রদান করেছেন তাও তাঁরই, সবকিছুই তাঁর কাছে নির্ধারিত সময়ের জন্য।

রেফারেন্স: বুখারীঃ ৭৩৭৭

শোকপ্রকাশের দোয়া

শোকপ্রকাশের দোয়া

শোকপ্রকাশের ক্ষেত্রে এ দোয়া পড়াও উত্তম -

أَعْظَمَ اللَّهُ أَجْرَكَ، وَأَحْسَنَ عَزَاءَكَ، وَغَفَرَ لِمَيِّتِكَ

আ‘যামাল্লাহু আজরাকা, ওয়া আ'হসানা ‘আঝা-আকা, ওয়াগাফারা লিমাইয়্যিতিক

আল্লাহ্‌ আপনার সওয়াব বর্ধিত করুন, আপনার (শোকার্ত মনে) সুন্দর ধৈর্য ধরার তাওফীক দিন, আর আপনার মৃতকে ক্ষমা করে দিন।

রেফারেন্স: আল-আযকার লিন নাওয়াওয়ী, পৃ. ১২৬

শোকপ্রকাশের ক্ষেত্রে এ দোয়া পড়াও উত্তম -

أَعْظَمَ اللَّهُ أَجْرَكَ، وَأَحْسَنَ عَزَاءَكَ، وَغَفَرَ لِمَيِّتِكَ

আল্লাহ্‌ আপনার সওয়াব বর্ধিত করুন, আপনার (শোকার্ত মনে) সুন্দর ধৈর্য ধরার তাওফীক দিন, আর আপনার মৃতকে ক্ষমা করে দিন।

রেফারেন্স: আল-আযকার লিন নাওয়াওয়ী, পৃ. ১২৬

ফন্ট সাইজ
15px
17px