📘 দোয়া ও রুকইয়াহ 📄 বাড়ি থেকে বের হওয়া

📄 বাড়ি থেকে বের হওয়া

বাড়ি থেকে বের হওয়ার যিক্‌র #১

বাড়ি থেকে বের হওয়ার যিক্‌র #১

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

বিসমিল্লা-হি, তাওয়াক্কালতু ‘আলাল্লা-হি, লা- 'হাওলা ওয়ালা-ক্বুওয়্যাতা ইল্লা- বিল্লাহ।

আল্লাহ্‌র নামে, আমি আল্লাহ্‌র উপর নির্ভর করলাম। কোনো অবলম্বন নেই এবং কোনো শক্তি নেই আল্লাহ্‌র সাহায্য ছাড়া।

রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ৫০৯৫

আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হওয়ার সময় এ কথাগুলো বলবে, তাকে (আল্লাহ্‌র পক্ষ থেকে) বলা হবে: তোমার আর কোনো চিন্তা নেই, তোমার সকল দায়িত্ব গ্রহণ করা হলো, (তোমাকে সঠিক পথ দেখানো হলো) এবং তোমাকে হেফাযত করা হলো। আর শয়তান তার থেকে দূরে চলে যায়। অন্য বর্ণনায় : “এক শয়তান অন্য শয়তানের সাথে সাক্ষাৎ করে বলে, সে ব্যক্তির সকল দায়িত্ব গ্রহণ করা হয়েছে, হেফাযত করা হয়েছে এবং পথ দেখানো হয়েছে, কিভাবে আমরা তার ক্ষতি করতে পারি?”

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

আল্লাহ্‌র নামে, আমি আল্লাহ্‌র উপর নির্ভর করলাম। কোনো অবলম্বন নেই এবং কোনো শক্তি নেই আল্লাহ্‌র সাহায্য ছাড়া।

রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ৫০৯৫

বাড়ি থেকে বের হওয়ার যিক্‌র #২

বাড়ি থেকে বের হওয়ার যিক্‌র #২

উম্মু সালামাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বাড়ি থেকে বাহির হওয়ার সময় এ দোয়া পাঠ করতেন-

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ اَللَّـهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ أَوْ نَضِلَّ أَوْ نَظْلِمَ أَوْ نُظْلَمَ أَوْ نَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيْنَا

বিসমিল্লা-হি, তাওয়াক্কালতু ‘আলাল্লা-হি, আল্লা-হুম্মা, ইন্না- না’ঊযু বিকা মিন আন নাঝিল্লা, আও নাদ্বিল্লা, আও নাযলিমা আও নুযলামা, আও নাজহালা আউ ইউজহালা ‘আলাইনা

আল্লাহ্‌র নামে, আমি আল্লাহ্‌র উপর নির্ভর করছি। হে আল্লাহ্‌, আমরা আপনার আশ্রয় গ্রহণ করছি যে, আমরা পদস্খলিত হব বা বিভ্রান্ত হব, বা আমরা অত্যাচার করব বা অত্যাচারিত হব, বা আমরা কারো সাথে মূর্খতাসুলভ আচরণ করব বা কেউ আমাদের সাথে এরূপ মূর্খতাসুলভ আচরণ করবে।

রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ৩৪২৭

রাতদিন যে কোনো সময় বাড়ি থেকে বের হতে মুমিনের উচিত এ যিকিরগুলোর অর্থের দিকে লক্ষ্য রেখে অন্তরকে আল্লাহ্‌র দিকে রুজু করে পাঠ করা।

উম্মু সালামাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বাড়ি থেকে বাহির হওয়ার সময় এ দোয়া পাঠ করতেন-

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ اَللَّـهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ أَوْ نَضِلَّ أَوْ نَظْلِمَ أَوْ نُظْلَمَ أَوْ نَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيْنَا

আল্লাহ্‌র নামে, আমি আল্লাহ্‌র উপর নির্ভর করছি। হে আল্লাহ্‌, আমরা আপনার আশ্রয় গ্রহণ করছি যে, আমরা পদস্খলিত হব বা বিভ্রান্ত হব, বা আমরা অত্যাচার করব বা অত্যাচারিত হব, বা আমরা কারো সাথে মূর্খতাসুলভ আচরণ করব বা কেউ আমাদের সাথে এরূপ মূর্খতাসুলভ আচরণ করবে।

রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ৩৪২৭

বাড়ি থেকে বের হওয়ার সময়ের যিক্‌র #৩

বাড়ি থেকে বের হওয়ার সময়ের যিক্‌র #৩

উম্মু সালামাহ্ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) যখনই আমার ঘর হতে বের হতেন, তখন আকাশের দিকে মাথা উঠিয়ে বলতেন -

اَللَّـهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ

আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা আন আদ্বিল্লা, আও উদ্বাল্লা, আও আঝিল্লা, আও উঝাল্লা, আও আযলিমা, আও উযলামা, আও আজহালা, আও ইয়ুজহালা ‘আলাইয়্যা

হে আল্লাহ্‌! আমি আপনার নিকট আশ্রয় চাই যেন নিজেকে বা অন্যকে পথভ্রষ্ট না করি, অথবা অন্যের দ্বারা পথভ্রষ্ট না হই; আমার নিজের বা অন্যের পদস্খলন না করি, অথবা আমায় যেন পদস্খলন করানো না হয়; আমি যেন নিজের বা অন্যের উপর যুলম না করি অথবা আমার প্রতি যুলম না করা হয়; আমি যেন নিজে মুর্খতা না করি, অথবা আমার উপর মূর্খতা করা না হয়।

রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ৫০৯৪

উম্মু সালামাহ্ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) যখনই আমার ঘর হতে বের হতেন, তখন আকাশের দিকে মাথা উঠিয়ে বলতেন -

اَللَّـهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ

হে আল্লাহ্‌! আমি আপনার নিকট আশ্রয় চাই যেন নিজেকে বা অন্যকে পথভ্রষ্ট না করি, অথবা অন্যের দ্বারা পথভ্রষ্ট না হই; আমার নিজের বা অন্যের পদস্খলন না করি, অথবা আমায় যেন পদস্খলন করানো না হয়; আমি যেন নিজের বা অন্যের উপর যুলম না করি অথবা আমার প্রতি যুলম না করা হয়; আমি যেন নিজে মুর্খতা না করি, অথবা আমার উপর মূর্খতা করা না হয়।

রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ৫০৯৪

📘 দোয়া ও রুকইয়াহ 📄 বাড়িতে প্রবেশ

📄 বাড়িতে প্রবেশ

বাড়ি প্রবেশের যিক্‌র #১

বাড়ি প্রবেশের যিক্‌র #১

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

আল্লা-হুম্মা, ইন্নী- আস্‌আলুকা খাইরাল মাউলিজি ওয়া খাইরাল মাখ্‌রাজি, বিসমিল্লা-হি ওয়ালাজনা- ওয়া বিসমিল্লা-হি খারাজনা- ওয়া ‘আলাল্লাহি রাব্বিনা- তাওয়াক্কালনা-

হে আল্লাহ্‌, আমি আপনার কাছে প্রার্থনা করছি উত্তম প্রবেশস্থল ও উত্তম বহির্গমনস্থল। আল্লাহ্‌র নামে প্রবেশ করলাম এবং আল্লাহ্‌র নামে বাহির হলাম এবং আমাদের প্রভু আল্লাহ্‌র উপর নির্ভর করলাম।

রেফারেন্স: হাসান (ইবনে বায)। আবু দাউদঃ ৫০৯৬

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বাড়িতে প্রবেশের সময় আল্লাহ্‌র যিক্‌র করতে নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন যে, আল্লাহ্‌র যিক্‌র করে বাড়িতে প্রবেশ করলে শয়তান সে বাড়িতে অবস্থান করতে পারে না। বাড়ি প্রবেশের মাসনূন মূল যিক্‌র হচ্ছে “সালাম”। আবু মালিক আশআরীর (রাঃ) সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন: তোমাদের কেউ যখন প্রবেশ করবে তখন যেন সে এ কথাগুলো বলে, এরপর তার স্ত্রী-পরিজনদেরকে সালাম দিবে।” হাদীসটির রাবীগণ সকলেই নির্ভরযোগ্য, কিন্তু হাদীসটি “মুরসাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

হে আল্লাহ্‌, আমি আপনার কাছে প্রার্থনা করছি উত্তম প্রবেশস্থল ও উত্তম বহির্গমনস্থল। আল্লাহ্‌র নামে প্রবেশ করলাম এবং আল্লাহ্‌র নামে বাহির হলাম এবং আমাদের প্রভু আল্লাহ্‌র উপর নির্ভর করলাম।

রেফারেন্স: হাসান (ইবনে বায)। আবু দাউদঃ ৫০৯৬

বাড়ি প্রবেশের যিক্‌র #২ (সালাম)

বাড়ি প্রবেশের যিক্‌র #২ (সালাম)

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহ

আপনার উপর আল্লাহ্‌র শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক

রেফারেন্স: হাসান (ইবনে হাজার)। মিশকাতঃ ৪/৩১৬

সবাইকেই সালাম প্রদান সুন্নাত। আর স্বামী, স্ত্রী ও পরিবারের সদস্যগণকে সালাম দেওয়া অতিরিক্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। হাদীসে বিশেষভাবে এর নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য বিশেষ সাওয়াব ও বরকতের সুসংবাদ প্রদান করা হয়েছে। আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন: “আল্লাহ্‌ তিন ব্যক্তির প্রত্যেকের জামিন ও সংরক্ষক, যদি বেঁচে থাকে তবে তার সকল বিষয় আল্লাহ্‌র পক্ষ থেকে রক্ষা করা হবে এবং যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এর মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করল এবং আল্লাহ্‌র জামিনদারীতে চলে গেল ...।

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

আপনার উপর আল্লাহ্‌র শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক

রেফারেন্স: হাসান (ইবনে হাজার)। মিশকাতঃ ৪/৩১৬

বাড়ি প্রবেশের সময় যিক্‌র #৩

বাড়ি প্রবেশের সময় যিক্‌র #৩

بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

বিসমিল্লা-হি ওয়ালাজনা, ওয়াবিস্‌মিল্লা-হি খারাজনা, ওয়া ‘আলাল্লা-হি রাব্বিনা তাওয়াক্কালনা

আল্লাহ্‌র নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহ্‌র নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহ্‌র উপরই আমরা ভরসা করলাম

রেফারেন্স: [১] হাসান (ইবনে বায)। আবু দাউদঃ ৫০৯৬ [২] মুসলিমঃ ২০১৮।

উপরোক্ত দোয়াটি বলার পর ঘরের লোকজনকে সালাম দিবে। [১] তাছাড়া সহীহ হাদীসে এসেছে, “যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে, আর প্রবেশের সময় ও খাবারের সময় আল্লাহ্‌কে স্মরণ করে, তখন শয়তান (নিজ ব্যক্তিদের) বলে, তোমাদের কোনো বাসস্থান নেই, তোমাদের রাতের কোনো খাবার নেই।” [২]

بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا

আল্লাহ্‌র নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহ্‌র নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহ্‌র উপরই আমরা ভরসা করলাম

রেফারেন্স: [১] হাসান (ইবনে বায)। আবু দাউদঃ ৫০৯৬ [২] মুসলিমঃ ২০১৮।

ফন্ট সাইজ
15px
17px