📘 দোয়া ও রুকইয়াহ 📄 কাপড় পরিধান সম্পর্কিত দোয়া সমূহ

📄 কাপড় পরিধান সম্পর্কিত দোয়া সমূহ

পোশাক পরিধানের দোয়া

পোশাক পরিধানের দোয়া

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِيْ هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّيْ وَلَا قُوَّةٍ

আল’হামদু লিল্লা-হিল্লাযী কাসা-নী হা-যাছছাওবা ওয়া রাযাক্বানীহি মিন গাইরি ‘হাওলিম মিন্নী ওয়ালা- ক্বুওয়্যাহ

প্রশংসা আল্লাহ্‌র, যিনি আমাকে এ পোশাক পরিধান করিয়েছেন এবং আমার কোনো অবলম্বন ও শক্তি ছাড়া-ই, আমাকে তা প্রদান করেছেন।

রেফারেন্স: হাসান। আবূ দাঊদঃ ৪০২৩

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, “যদি কেউ পোশাক পরিধানের সময় এ কথা বলে তাহলে তার পূর্বের গোনাহ ক্ষমা করা হবে।”

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِيْ هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّيْ وَلَا قُوَّةٍ

প্রশংসা আল্লাহ্‌র, যিনি আমাকে এ পোশাক পরিধান করিয়েছেন এবং আমার কোনো অবলম্বন ও শক্তি ছাড়া-ই, আমাকে তা প্রদান করেছেন।

রেফারেন্স: হাসান। আবূ দাঊদঃ ৪০২৩

নতুন পোশাক পরিধানের দোয়া

নতুন পোশাক পরিধানের দোয়া

اَللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

আল্লা-হুম্মা, লাকাল ‘হামদু, আনতা কাসাওতানীহি, আসআলুকা খাইরাহু ওয়া খাইরা মা স্বুনি’আ লাহূ, ওয়া আ‘উযু বিকা মিন শাররিহী ওয়া শাররি মা স্বুনি'আ লাহূ

হে আল্লাহ্‌, আপনারই সকল প্রশংসা। আপনি আমাকে এটি পরিধান করিয়েছেন। আমি আপনার নিকট প্রার্থনা করছি এর কল্যাণ এবং যে কল্যাণের জন্য তা উৎপাদিত। আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এর অকল্যাণ এবং যে অকল্যাণের জন্য তা উৎপাদিত।

রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ১৭৬৭

اَللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

হে আল্লাহ্‌, আপনারই সকল প্রশংসা। আপনি আমাকে এটি পরিধান করিয়েছেন। আমি আপনার নিকট প্রার্থনা করছি এর কল্যাণ এবং যে কল্যাণের জন্য তা উৎপাদিত। আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এর অকল্যাণ এবং যে অকল্যাণের জন্য তা উৎপাদিত।

রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ১৭৬৭

নতুন পোশাক পরিধান কারীর জন্য দোয়া

নতুন পোশাক পরিধান কারীর জন্য দোয়া

تُبْلَی وَيُخْلِفُ اللَّهُ تَعَالَی

তুবলা- ওয়া ইউখলিফুল্লা-হু তা'আ-লা

এ কাপড় যেন তোমার দ্বারা পুরাতন হয় এবং মহান আল্লাহ্‌ যেন এর পরে তোমায় আরো কাপড় পরান।

রেফারেন্স: সহীহ। আবূ দাঊদঃ ৪০২০

সাহাবীগণ কাউকে নতুন পোশাক পরতে দেখলে এ দোয়া করতেন।

تُبْلَی وَيُخْلِفُ اللَّهُ تَعَالَی

এ কাপড় যেন তোমার দ্বারা পুরাতন হয় এবং মহান আল্লাহ্‌ যেন এর পরে তোমায় আরো কাপড় পরান।

রেফারেন্স: সহীহ। আবূ দাঊদঃ ৪০২০

পরিধানের কাপড় খােলার দোয়া

পরিধানের কাপড় খােলার দোয়া

بِسْمِ اللَّه

বিসমিল্লা-হ

আল্লাহ্‌র নামে।

রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ৬০৬

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, যখন তোমাদের কেউ কাপড় খুলবে বা অনাবৃত হবে তখন মানুষের গুপ্তাঙ্গ ও জিনদের দৃষ্টির মাঝে পর্দা ‘বিসমিল্লাহ’ বলা।

بِسْمِ اللَّه

আল্লাহ্‌র নামে।

রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ৬০৬

নতুন পোশাক পরিধানকারীর (মহিলা) জন্য দোয়া #১

নতুন পোশাক পরিধানকারীর (মহিলা) জন্য দোয়া #১

أَبْلِيْ وَأَخْلِقِيْ

আব্‌লি ওয়া আখলিক্কি’

তোমার কাপড় পুরোনো করো ও জীর্ণ করো।

রেফারেন্স: বুখারীঃ ৫৯৯৩

খালিদ ইবনু সাঈদ (রাঃ)-এর মেয়ে উম্মু খালিদ (রাঃ) বলেন, 'আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর কাছে একটি পোশাক আনা হলো, যার উপর ছিল কালো রঙের নকশা। তখন তিনি বলেন, “এ পোশাকটি আমরা কাকে পরাতে পারি?” সাহাবীগণ নীরব থাকলে নবী (ﷺ) বলেন, “উম্মু খালিদকে নিয়ে আসো।” এরপর আমাকে নবী (ﷺ)-এর কাছে আনা হলে, তিনি নিজের হাতে ওই পোশাকটি আমাকে পরিয়ে দেন। তারপর দু'বার বলেন - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) এটি ওই সময়ের ঘটনা, যখন উম্মু খালিদ তাঁর পিতার সঙ্গে ইথিওপিয়া থেকে হিজরত করে মদীনায় আসেন তখন তাঁর বয়স ছিল খুবই কম।

أَبْلِيْ وَأَخْلِقِيْ

তোমার কাপড় পুরোনো করো ও জীর্ণ করো।

রেফারেন্স: বুখারীঃ ৫৯৯৩

নতুন পোশাক পরিধানকারীর (পুরুষ) জন্য দোয়া #২

নতুন পোশাক পরিধানকারীর (পুরুষ) জন্য দোয়া #২

أَبْلَ وَأَخْلَقْ

আবলা ওয়া আখলাক্ব

তোমার কাপড় পুরোনো করো ও জীর্ণ করো।

রেফারেন্স: বুখারীঃ ৫৯৯৩

أَبْلَ وَأَخْلَقْ

তোমার কাপড় পুরোনো করো ও জীর্ণ করো।

রেফারেন্স: বুখারীঃ ৫৯৯৩

নতুন পোশাক পরিধানকারীর জন্য দোয়া #৩

নতুন পোশাক পরিধানকারীর জন্য দোয়া #৩

اِلْبَسْ جَدِيدًا وَعِشْ حَمِيدًا وَمُتْ شَهِيدًا

ইলবাস জাদীদান, ওয়া ‘ইশ হামীদান, ওয়া মুত শাহীদান

তুমি নতুন পোশাক পরিধান করো, প্রশংসিত অবস্থায় বেঁচে থেকো, শহীদ হিসেবে মৃত্যুবরণ করো।

রেফারেন্স: সহীহ। ইবনে মাজাহঃ ৩৫৫৮

ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, ‘উমর (রাঃ)-এর গায়ে একটি সাদা জামা দেখে নবী (ﷺ) বলেন, “তোমার এ জামাটি কি নতুন, নাকি ধোয়ার ফলে এমন দেখাচ্ছে?" তিনি বলেন, “এটি বরং নতুন।” তখন নবী (ﷺ) বলেন -(দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) উমর (রাঃ) বলেন, “হে আল্লাহ্‌র রাসূল! আপনার জন্যও একই দোয়া করছি।”

اِلْبَسْ جَدِيدًا وَعِشْ حَمِيدًا وَمُتْ شَهِيدًا

তুমি নতুন পোশাক পরিধান করো, প্রশংসিত অবস্থায় বেঁচে থেকো, শহীদ হিসেবে মৃত্যুবরণ করো।

রেফারেন্স: সহীহ। ইবনে মাজাহঃ ৩৫৫৮

নতুন পোশাক পরিধানকারীর জন্য দোয়া #৪

নতুন পোশাক পরিধানকারীর জন্য দোয়া #৪

اِلْبَسْ جَدِيدًا وَعِشْ حَمِيدًا وَمُتْ شَهِيدًا وَيَرْزُقُكَ اللَّهُ قٌرَّةَ عَيْنٍ فِي الدُّنْيَا وَالْاَخِرَةِ

ইলবাস জাদীদান, ওয়া ‘ইশ হামীদান, ওয়া মুত শাহীদান ওয়া- ইয়ারযুক্বু- কাল্লাহু ক্বুররতা 'আইনিন ফিদ্‌ দুনইয়া ওয়াল আখিরাহ

তুমি নতুন পোশাক পরিধান কোরো, প্রশংসিত অবস্থায় বেঁচে থেকো, শহীদ হিসেবে মৃত্যুবরণ কোরো আর আল্লাহ্‌ তা'আলা তোমাকে দুনিয়া ও আখিরাতে চক্ষু-শীতলকারী জিনিস দান করুন!

রেফারেন্স: সহীহ। সহিহুল জামিঃ ১২৩৪

اِلْبَسْ جَدِيدًا وَعِشْ حَمِيدًا وَمُتْ شَهِيدًا وَيَرْزُقُكَ اللَّهُ قٌرَّةَ عَيْنٍ فِي الدُّنْيَا وَالْاَخِرَةِ

তুমি নতুন পোশাক পরিধান কোরো, প্রশংসিত অবস্থায় বেঁচে থেকো, শহীদ হিসেবে মৃত্যুবরণ কোরো আর আল্লাহ্‌ তা'আলা তোমাকে দুনিয়া ও আখিরাতে চক্ষু-শীতলকারী জিনিস দান করুন!

রেফারেন্স: সহীহ। সহিহুল জামিঃ ১২৩৪

ফন্ট সাইজ
15px
17px