📘 দোয়া ও রুকইয়াহ 📄 ঘুম ভাঙার পরে

📄 ঘুম ভাঙার পরে

ঘুমের মধ্যে পার্শ্বপরিবর্তনের দোয়া

ঘুমের মধ্যে পার্শ্বপরিবর্তনের দোয়া

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ، رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ

লা- ইলা-হা ইল্লাল্লা-হুল ওয়া-হিদুল ক্বাহ্‌হা-র রব্বুস্ সামা-ওয়া-তি ওয়াল-আরদ্ব, ওয়ামা- বাইনাহুমাল-‘আযীযুল গাফ্‌ফা-র

মহাপ্রতাপশালী এক আল্লাহ্‌ ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। (তিনি) আসমানসমূহ, যমীন এবং এ দু’য়ের মধ্যস্থিত সবকিছুর রব্ব, প্রবল পরাক্রমশালী, পরম ক্ষমাশীল।

রেফারেন্স: হাদীসটি সংকলন করেছেন, হাকেম এবং তিনি তা সহীহ বলেছেন, আর ইমাম যাহাবী তাকে সমর্থন করেছেন, ১/৫৪০; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল্লাইলা, নং ২০২; ইবনুস সুন্নী, নং ৭৫৭। আরও দেখুন, সহীহুল জামে‘ ৪/২১৩।

আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) রাতে যখন বিছানায় পার্শ্ব পরিবর্তন করতেন তখন বলতেন, (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْوَاحِدُ الْقَهَّارُ، رَبُّ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيزُ الْغَفَّارُ

মহাপ্রতাপশালী এক আল্লাহ্‌ ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। (তিনি) আসমানসমূহ, যমীন এবং এ দু’য়ের মধ্যস্থিত সবকিছুর রব্ব, প্রবল পরাক্রমশালী, পরম ক্ষমাশীল।

রেফারেন্স: হাদীসটি সংকলন করেছেন, হাকেম এবং তিনি তা সহীহ বলেছেন, আর ইমাম যাহাবী তাকে সমর্থন করেছেন, ১/৫৪০; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল্লাইলা, নং ২০২; ইবনুস সুন্নী, নং ৭৫৭। আরও দেখুন, সহীহুল জামে‘ ৪/২১৩।

ঘুম থেকে ওঠার পর যিক্‌র (রাত্রে) #১

ঘুম থেকে ওঠার পর যিক্‌র (রাত্রে) #১

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيْمِ، رَبِّ اغْفِرْ لِي

লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহূ লা- শারীকা লাহূ, লাহুল মুলকু, ওয়ালাহুল হামদু, ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন্ ক্বাদীর। সুবহা-নাল্লাহি, ওয়ালহামদু লিল্লা-হি, ওয়ালা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়াল্লা-হু আকবার, ওয়ালা- ‘হাওলা ওয়ালা- ক্বুওয়্যাতা ইল্লা- বিল্লা-হিল ‘আলিয়্যিল ‘আযীম, রাব্বিগফির লী

আল্লাহ্‌ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই, এবং প্রশংসা তাঁরই। এবং তিনি সর্বোপরি ক্ষমতাবান। সকল প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ্‌ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই। আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ। কোনো অবলম্বন নেই, কোনো ক্ষমতা নেই আল্লাহ্‌র (সাহায্য) ছাড়া।

রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ৫০৬০

‘উবাদা ইবনু সামিত (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, “যদি কারো রাত্রে ঘুম ভেঙ্গে যায় এরপর সে উপরের যিক্‌রের বাক্যগুলো পাঠ করে এবং এরপর সে আল্লাহ্‌র কাছে ক্ষমা চায় অথবা কোনো প্রকার দোয়া করে বা কিছু চায় তাহলে তার দোয়া কবুল করা হবে। আর যদি সে এরপর উঠে ওযূ করে (তাহাজ্জুদের) সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে।”

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ، سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيْمِ، رَبِّ اغْفِرْ لِي

আল্লাহ্‌ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই, এবং প্রশংসা তাঁরই। এবং তিনি সর্বোপরি ক্ষমতাবান। সকল প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা করছি। আল্লাহ্‌ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই। আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ। কোনো অবলম্বন নেই, কোনো ক্ষমতা নেই আল্লাহ্‌র (সাহায্য) ছাড়া।

রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ৫০৬০

ঘুম থেকে ওঠার পর যিক্‌র (রাত্রে) #২

ঘুম থেকে ওঠার পর যিক্‌র (রাত্রে) #২

ঘুম থেকে উঠে ওযূ করে (সূরা আল ইমরান এর শেষ দশটি আয়াত) পাঠ করা -

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ ﴿١٩٠﴾ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ ﴿١٩١﴾ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ ۖ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ ﴿١٩٢﴾ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا ۚ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ ﴿١٩٣﴾ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ ۗ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ ﴿١٩٤﴾ فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لَا أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِّنكُم مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ ۖ بَعْضُكُم مِّن بَعْضٍ ۖ فَالَّذِينَ هَاجَرُوا وَأُخْرِجُوا مِن دِيَارِهِمْ وَأُوذُوا فِي سَبِيلِي وَقَاتَلُوا وَقُتِلُوا لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ثَوَابًا مِّنْ عِندِ اللَّهِ ۗ وَاللَّهُ عِندَهُ حُسْنُ الثَّوَابِ ﴿١٩٥﴾ لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِينَ كَفَرُوا فِي الْبِلَادِ ﴿١٩٦﴾ مَتَاعٌ قَلِيلٌ ثُمَّ مَأْوَاهُمْ جَهَنَّمُ ۚ وَبِئْسَ الْمِهَادُ ﴿١٩٧﴾ لَٰكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا نُزُلًا مِّنْ عِندِ اللَّهِ ۗ وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ لِّلْأَبْرَارِ ﴿١٩٨﴾ وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَن يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْكُمْ وَمَا أُنزِلَ إِلَيْهِمْ خَاشِعِينَ لِلَّهِ لَا يَشْتَرُونَ بِآيَاتِ اللَّهِ ثَمَنًا قَلِيلًا ۗ أُولَٰئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ ۗ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ ﴿١٩٩﴾ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴿٢٠٠﴾

(১৯০) নিশ্চয় আসমানসমূহ ও যমীনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেকসম্পন্নদের জন্য বহু নির্দশন। (১৯১) যারা আল্লাহ্‌কে স্মরণ করে দাঁড়িয়ে, বসে ও কাত হয়ে এবং আসমানসমূহ ও যমীনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে। (বলে) ‘হে আমাদের রব, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। তুমি পবিত্র মহান। সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা কর’। (১৯২) ‘হে আমাদের রব, নিশ্চয় তুমি যাকে আগুনে প্রবেশ করাবে, অবশ্যই তাকে তুমি অপমান করবে। আর যালিমদের জন্য কোন সাহায্যকারী নেই’। (১৯৩) ‘হে আমাদের রব, নিশ্চয় আমরা শুনেছিলাম একজন আহবানকারীকে, যে ঈমানের দিকে আহবান করে যে, ‘তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আন’। তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের রব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং বিদূরিত করুন আমাদের ত্রুটি-বিচ্যুতি, আর আমাদেরকে মৃত্যু দিন নেককারদের সাথে’। (১৯৪) ‘হে আমাদের রব, আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে। আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না। নিশ্চয় আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না’। (১৯৫) অতঃপর তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন যে, ‘নিশ্চয় আমি তোমাদের কোন পুরুষ অথবা মহিলা আমলকারীর আমল নষ্ট করব না। তোমাদের একে অপরের অংশ। সুতরাং যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেয়া হয়েছে এবং যাদেরকে আমার রাস্তায় কষ্ট দেয়া হয়েছে, আর যারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে, আমি অবশ্যই তাদের ত্রুটি-বিচ্যুতিসমূহ বিলুপ্ত করে দেব এবং তাদেরকে প্রবেশ করাবো জান্নাতসমূহে, যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ; আল্লাহ্‌র পক্ষ থেকে প্রতিদানস্বরূপ। আর আল্লাহ্‌র নিকট রয়েছে উত্তম প্রতিদান। (১৯৬) নগরসমূহে সেসব লোকের চলা-ফেরা তোমাকে যেন ধোঁকায় না ফেলে যারা কুফরী করেছে। (১৯৭) এসব অল্প ভোগ্যসামগ্রী। এরপর তাদের আশ্রয়স্থল জাহান্নাম; আর তা কতইনা মন্দ বিছানা! (১৯৮) কিন্তু যারা তাদের রবকে ভয় করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হবে নহরসমূহ, সেখানে তারা স্থায়ী হবে। এটা আল্লাহ্‌র পক্ষ থেকে মেহমানদারী। আর আল্লাহ্‌র নিকট যা রয়েছে তা নেককার লোকদের জন্য উত্তম। (১৯৯) আর নিশ্চয় আহলে কিতাবদের মধ্যে এমন লোক রয়েছে, যে আল্লাহ্‌র জন্য বিনীত হয়ে ঈমান আনে আল্লাহ্‌র প্রতি এবং যা নাযিল করা হয়েছে তোমাদের প্রতি, আর যা নাযিল করা হয়েছে তাদের প্রতি। তারা আল্লাহ্‌র আয়াতসমূহ স্বল্পমূল্যের বিনিময়ে বিক্রয় করে না। তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার। নিশ্চয় আল্লাহ্‌ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। (২০০) হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধর ও ধৈর্যে অটল থাক এবং পাহারায় নিয়োজিত থাক। আর আল্লাহ্‌কে ভয় করো, যাতে তোমরা সফল হও। (সূরা আল ইমরান ৩ঃ ১৯০-২০০)

রেফারেন্স: বুখারী, ফাতহুল বারীসহ ৮/২৩৭, নং ৪৫৬৯; মুসলিম ১/৫৩০, নং ২৫৬।

এরপর নবী (ﷺ) দাঁড়িয়ে দু' রাকআত সালাত আদায় করেন; ওই সালাতে তিনি কিয়াম, রুকূ ও সাজদাগুলো অনেক দীর্ঘায়িত করেন। সালাত শেষে তিনি ঘুমিয়ে পড়েন ...।

ঘুম থেকে উঠার পর যিক্‌র #৩

ঘুম থেকে উঠার পর যিক্‌র #৩

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ

আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর

হামদ-প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই নিকট সকলের পুনরুত্থান।

রেফারেন্স: বুখারী ফাতহুল বারী ১১/১১৩, নং ৬৩১৪; মুসলিম ৪/২০৮৩, নং ২৭১১

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ

হামদ-প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তাঁরই নিকট সকলের পুনরুত্থান।

রেফারেন্স: বুখারী ফাতহুল বারী ১১/১১৩, নং ৬৩১৪; মুসলিম ৪/২০৮৩, নং ২৭১১

ঘুম থেকে উঠার পর যিক্‌র #৪

ঘুম থেকে উঠার পর যিক্‌র #৪

(নবী ﷺ বলেন) তোমাদের কেউ যখন ঘুম থেকে জেগে ওঠে, তখন সে যেন বলে -

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِيْ فِي جَسَدِيْ، وَرَدَّ عَلَيَّ رُوحِيْ، وَأَذِنَ لِي بِذِكْرِهِ

আল্‌হামদু লিল্লা-হিল্লাযী ‘আ-ফা-নী ফী জাসাদী, ওয়ারদ্দা ‘আলাইয়্যা রূহী ওয়া আযিনা লী বিযিক্‌রিহ

সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি আমার দেহকে নিরাপদ করেছেন, আমার রূহকে আমার নিকট ফেরত দিয়েছেন এবং আমাকে তাঁর যিক্‌র করার অনুমতি (সুযোগ) দিয়েছেন।

রেফারেন্স: তিরমিযী ৫/৪৭৩, নং ৩৪০১। দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৪৪

(নবী ﷺ বলেন) তোমাদের কেউ যখন ঘুম থেকে জেগে ওঠে, তখন সে যেন বলে -

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِيْ فِي جَسَدِيْ، وَرَدَّ عَلَيَّ رُوحِيْ، وَأَذِنَ لِي بِذِكْرِهِ

সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র জন্য, যিনি আমার দেহকে নিরাপদ করেছেন, আমার রূহকে আমার নিকট ফেরত দিয়েছেন এবং আমাকে তাঁর যিক্‌র করার অনুমতি (সুযোগ) দিয়েছেন।

রেফারেন্স: তিরমিযী ৫/৪৭৩, নং ৩৪০১। দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৪৪

ঘুম থেকে উঠে আল্লাহ্‌কে স্মরণ করা

ঘুম থেকে উঠে আল্লাহ্‌কে স্মরণ করা

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, “তোমাদের কেউ ঘুমাতে গেলে, তার মাথার পেছন দিকে শয়তান তিনটি গিঁট দেয়। প্রত্যেকটি গিঁটের জায়গায় সে চাপড় দিয়ে বলে, “তোমার সামনে দীর্ঘ রাত পড়ে আছে; সুতরাং আরামে ঘুম দাও!” মানুষ যখন ঘুম থেকে জেগে আল্লাহ্‌কে স্মরণ করে, তখন একটি গিট খুলে যায়; সে যদি ওযূ করে, তাতে (আরও) একটি গিট খুলে যায়। এরপর সালাত আদায় করলে (তৃতীয়) গিট খুলে যায়; এর ফলে তার সকাল কাটে প্রাণবন্ত ও প্রফুল্ল অবস্থায়। অন্যথায় তার সকাল কাটে নোংরা-মন ও অলস অবস্থায়।

রেফারেন্স: বুখারীঃ ১১৪২

নিদ্রাবস্থায় ভালো বা মন্দ স্বপ্ন দেখলে করণীয়

ঘুমের মধ্যে মন্দ স্বপ্ন দেখলে বাম পার্শ্বে তিনবার থুথু ফেলতে হবে, এরপর তিনবার বলবে -

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

আ‘উযুবিল্লা-হি মিনাশ্ শাইত্বা-নির রজীম্

বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্‌র কাছে আশ্রয় চাচ্ছি।

রেফারেন্স: [১] বুখারীঃ ৭০৪৪ [২] মুসলিমঃ ৬০৪১ [৩] সহিহ। তিরমিযীঃ ২২৮০

পার্শ্ব পরিবর্তন করতে হবে। এ স্বপ্ন কারও সামনে বলা নিষিদ্ধ। ভালো স্বপ্ন দেখলেও কাউকে বলতে হয় না। তবে একান্ত অন্তরঙ্গ বন্ধুর সামনে অথবা জ্ঞানীদের সামনে বলা যেতে পারে। আবূ ক্বাতাদাহ্ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, ‘উত্তম স্বপ্ন আল্লাহ্‌র পক্ষ থেকে হয়। আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। কাজেই তোমাদের যে কেউ ভালো স্বপ্ন দেখে, সে যেন এমন ব্যক্তির নিকট প্রকাশ করে, যাকে সে ভালোবাসে। আর যদি কেউ মন্দ স্বপ্ন দেখে তাহলে সে যেন এর ক্ষতি এবং শয়তানের অনিষ্ট হতে আল্লাহ্‌র নিকট আশ্রয় চায় এবং বাম দিকে তিনবার থুথু ফেলে। স্বপ্নটি যেন কারো নিকট প্রকাশ না করে। তাহলে উহা তাঁর ক্ষতি করতে পারবে না। [১] জারির (রাঃ) বলেন, রসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে, যা সে অপছন্দ করে, তখন সে যেন নিজের বাম দিকে তিন বার থুথু ফেলে। আর আল্লাহ্‌র নিকট তিন বার শয়তান হতে আশ্রয় চায় ও পার্শ্ব পরিবর্তন করে। [২] আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, “কেউ যদি খারাপ স্বপ্ন দেখে, সে যেন উঠে দু’রাকা‘আত সালাত আদায় করে”। [৩]

ঘুমের মধ্যে মন্দ স্বপ্ন দেখলে বাম পার্শ্বে তিনবার থুথু ফেলতে হবে, এরপর তিনবার বলবে -

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্‌র কাছে আশ্রয় চাচ্ছি।

রেফারেন্স: [১] বুখারীঃ ৭০৪৪ [২] মুসলিমঃ ৬০৪১ [৩] সহিহ। তিরমিযীঃ ২২৮০

স্বপ্ন বিষয়ক দোয়া

স্বপ্ন বিষয়ক দোয়া

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন - "ভালো স্বপ্ন আল্লাহ্‌র পক্ষ থেকে হয়, আর মন্দ স্বপ্ন শয়তানের তরফ থেকে। সুতরাং তোমাদের কেউ যদি এমন কিছু স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ লাগে, তা হলে সে যখন ঘুম থেকে জেগে ওঠে তখন সে যেন তিনবার থুথু ফেলে এবং এর ক্ষতি থেকে আশ্রয় চায়। কেননা, তা হলে এটা তার কোন ক্ষতি করতে পারবে না।"

রেফারেন্স: বুখারীঃ ৫৭৪৭

ফন্ট সাইজ
15px
17px