📘 দোয়া ও রুকইয়াহ 📄 তাসবীহ, তাহমীদ, তাহলীল ও তাকবীর-এর ফযীলত

📄 তাসবীহ, তাহমীদ, তাহলীল ও তাকবীর-এর ফযীলত

বণী ইসমাঈল (আঃ) এর চারজনকে দাসমুক্তি করার সওয়াব

১০ বার বলবে -

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর

একমাত্র আল্লাহ্‌ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

রেফারেন্স: বুখারীঃ ৬৪০৩, মুসলিমঃ ২৬৯৩

যে ব্যক্তি উপরোক্ত বাক্যটি ১০ বার বলবে, এটা তার জন্য এমন হবে যেন সে ইসমাঈল (আঃ)-এর সন্তানদের চারজনকে দাসত্ব থেকে মুক্ত করল।”

১০ বার বলবে -

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

একমাত্র আল্লাহ্‌ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান।

রেফারেন্স: বুখারীঃ ৬৪০৩, মুসলিমঃ ২৬৯৩

সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মুছে ফেলা

সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মুছে ফেলা

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে -

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

সুব্‌হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী

আমি আল্লাহ্‌র প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি।

রেফারেন্স: বুখারীঃ ৬৪০৫

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে (উপরোক্ত বাক্য) তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে।

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে -

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

আমি আল্লাহ্‌র প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি।

রেফারেন্স: বুখারীঃ ৬৪০৫

এমন যিকির যা জবানে সহজ আর মীযানের পাল্লায় ভারী

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, দুটি বাক্য এমন রয়েছে, যা জবানে সহজ, মীযানের পাল্লায় ভারী এবং করুণাময় আল্লাহ্‌র নিকট অতি প্রিয়। আর তা হচ্ছে -

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ

সুব্‌হা-নাল্লা-হি ওয়া বিহামদিহী, সুব্‌হা-নাল্লা-হিল ‘আযীম

আল্লাহ্‌র প্রশংসাসহকারে তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।

রেফারেন্স: বুখারীঃ ৬৪০৬

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, দুটি বাক্য এমন রয়েছে, যা জবানে সহজ, মীযানের পাল্লায় ভারী এবং করুণাময় আল্লাহ্‌র নিকট অতি প্রিয়। আর তা হচ্ছে -

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ

আল্লাহ্‌র প্রশংসাসহকারে তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহ্‌র পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।

রেফারেন্স: বুখারীঃ ৬৪০৬

আল্লাহ্‌র নিকট সর্বাধিক প্রিয় বাক্য

আল্লাহ্‌র নিকট সর্বাধিক প্রিয় বাক্য

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, আল্লাহ্‌র নিকট সর্বাধিক প্রিয় বাক্য চারটি, তার যে কোনটি দিয়েই শুরু করাতে তোমার কোনো ক্ষতি নেই। আর তা হলো -

سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ

সুব্‌হা-নাল্লা-হি ওয়ালহাম্‌দু লিল্লা-হি ওয়ালা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার

আল্লাহ্‌ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ্‌ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ্‌ সবচেয়ে বড়। [১]

রেফারেন্স: [১] মুসলিমঃ ২১৩৭ [২] মুসলিমঃ ২৬৯৫

রাসূলুল্লাহ্‌ (ﷺ) আরও বলেন, “সূর্য যা কিছুর উপর উদিত হয় তার চেয়ে এগুলো বলা আমার কাছে অধিক প্রিয়।” [২]

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, আল্লাহ্‌র নিকট সর্বাধিক প্রিয় বাক্য চারটি, তার যে কোনটি দিয়েই শুরু করাতে তোমার কোনো ক্ষতি নেই। আর তা হলো -

سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ

আল্লাহ্‌ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ্‌ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ্‌ সবচেয়ে বড়। [১]

রেফারেন্স: [১] মুসলিমঃ ২১৩৭ [২] মুসলিমঃ ২৬৯৫

এক হাজার সওয়াব লেখা অথবা এক হাজার পাপ মুছে ফেলা

নবী (ﷺ) বললেন, যে ব্যক্তি ১০০ বার বলবে -

سُبْحَانَ اللَّهِ

সুবহা-নাল্লা-হ

আল্লাহ্‌ পবিত্র-মহান।

রেফারেন্স: মুসলিমঃ ২৬৯৮

তার জন্য এক হাজার সওয়াব লেখা হবে অথবা তার এক হাজার পাপ মুছে ফেলা হবে।

নবী (ﷺ) বললেন, যে ব্যক্তি ১০০ বার বলবে -

سُبْحَانَ اللَّهِ

আল্লাহ্‌ পবিত্র-মহান।

রেফারেন্স: মুসলিমঃ ২৬৯৮

জান্নাতে একটি ঘর নির্মাণ

জান্নাতে একটি ঘর নির্মাণ

সূরা ইখলাস ১০ বার -

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾

বিসমিল্লা-হির রাহমা-নির রাহি-ম। (১) ক্বুল হুওয়াল্লা-হু আহাদ। (২) আল্লা-হুস্ সামাদ। (৩) লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। (৪) ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ্‌র নামে। (১) বল, তিনিই আল্লাহ্‌, এক-অদ্বিতীয়। (২) আল্লাহ্‌ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। (৩) তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। (৪) আর তাঁর কোন সমকক্ষও নেই। (সূরা ইখলাসঃ ১-৪)

রেফারেন্স: সহীহ। সহীহ আল-জামিঃ ৬৪৭২

সহীহ হাদীসে মু'আয ইবনু আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন: “যে ব্যক্তি ১০ বার সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ্‌ তাঁর জন্য জান্নাতে একটি বাড়ি বানিয়ে রাখবেন।”

সূরা ইখলাস ১০ বার -

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ ﴿١﴾ اللَّـهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾

পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ্‌র নামে। (১) বল, তিনিই আল্লাহ্‌, এক-অদ্বিতীয়। (২) আল্লাহ্‌ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। (৩) তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। (৪) আর তাঁর কোন সমকক্ষও নেই। (সূরা ইখলাসঃ ১-৪)

রেফারেন্স: সহীহ। সহীহ আল-জামিঃ ৬৪৭২

জান্নাতের একটি খেজুর গাছ রোপন

জান্নাতের একটি খেজুর গাছ রোপন

যে ব্যক্তি বলবে -

سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ

সুবহা-নাল্লা-হিল ‘আযীম ওয়া বিহামদিহী

মহান আল্লাহ্‌র প্রশংসার সাথে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।

রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ৩৪৬৪

তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে।

যে ব্যক্তি বলবে -

سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ

মহান আল্লাহ্‌র প্রশংসার সাথে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি।

রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ৩৪৬৪

জান্নাতের এক রত্নভাণ্ডার

জান্নাতের এক রত্নভাণ্ডার

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

লা হাউলা ওয়ালা ক্বুওয়্যাতা ইল্লা বিল্লা-হ

আল্লাহ্‌র সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।

রেফারেন্স: বুখারীঃ ৬৩৮৪

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, “ওহে আব্দুল্লাহ ইবন কায়েস! আমি কি জান্নাতের এক রত্নভাণ্ডার সম্পর্কে তোমাকে অবহিত করব না?” আমি বললাম, “নিশ্চয়ই হে আল্লাহ্‌র রাসূল।” তিনি বললেন, তুমি বলো - (উপরে উল্লেখিত দোয়া)

لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

আল্লাহ্‌র সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।

রেফারেন্স: বুখারীঃ ৬৩৮৪

রবের প্রশংসাসহ তাসবীহ বর্ণনা

রবের প্রশংসাসহ তাসবীহ বর্ণনা

তিনি বললেন: বলো -

اَللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي وَارْزُقْنِي

আল্লা-হুম্মাগফির লী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়া ‘আ-ফিনী ওয়ারযুক্বনী

হে আল্লাহ্‌! আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে আপনি হেদায়াত দিন, আমাকে নিরাপদ রাখুন এবং আমাকে রিযিক দান করুন।

রেফারেন্স: মুসলিমঃ ২৬৯৬

এরপর যখন বেদুঈন ফিরে গেল, তখন রাসূলুল্লাহ্‌ (ﷺ) বললেন, “লোকটি তার হাত কল্যাণে পূর্ণ করে নিল”।

তিনি বললেন: বলো -

اَللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي وَارْزُقْنِي

হে আল্লাহ্‌! আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে আপনি হেদায়াত দিন, আমাকে নিরাপদ রাখুন এবং আমাকে রিযিক দান করুন।

রেফারেন্স: মুসলিমঃ ২৬৯৬

ইসলাম গ্রহণ করার পর পঠিত দোয়া

ইসলাম গ্রহণ করার পর পঠিত দোয়া

কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ্‌ (ﷺ) তাকে প্রথমে সালাত শিক্ষা দিতেন। অতঃপর এসব কথা দিয়ে দোয়া করার আদেশ দিতেন -

اَللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي وَارْزُقْنِي

আল্লা-হুম্মাগফির লী ওয়ারহামনী ওয়াহদিনী ওয়া ‘আ-ফিনী ওয়ারযুক্বনী

হে আল্লাহ্‌! আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে আপনি হেদায়াত দিন, আমাকে নিরাপদ রাখুন এবং আমাকে রিযিক দান করুন।

রেফারেন্স: মুসলিমঃ ২৬৯৭

মুসলিমের অপর বর্ণনায় এসেছে, “এগুলো তোমার জন্য দুনিয়া ও আখেরাত সবকিছুর সমন্বয় ঘটাবে।”

কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে রাসূলুল্লাহ্‌ (ﷺ) তাকে প্রথমে সালাত শিক্ষা দিতেন। অতঃপর এসব কথা দিয়ে দোয়া করার আদেশ দিতেন -

اَللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَاهْدِنِي، وَعَافِنِي وَارْزُقْنِي

হে আল্লাহ্‌! আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে দয়া করুন, আমাকে আপনি হেদায়াত দিন, আমাকে নিরাপদ রাখুন এবং আমাকে রিযিক দান করুন।

রেফারেন্স: মুসলিমঃ ২৬৯৭

সর্বশ্রেষ্ঠ দোয়া এবং সর্বোত্তম যিক্‌র

সর্বশ্রেষ্ঠ দোয়া এবং সর্বোত্তম যিক্‌র

সর্বোত্তম যিক্‌র

لَا إِلَهَ إِلَّا اللَّهُ

লা ইলা-হা ইল্লাল্লা-হ

আল্লাহ্‌ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই।

রেফারেন্স: হাসান। তিরমিযীঃ ৩৩৮৩

সর্বোত্তম যিক্‌র

لَا إِلَهَ إِلَّا اللَّهُ

আল্লাহ্‌ ব্যতীত কোনো হক্ব ইলাহ নেই।

রেফারেন্স: হাসান। তিরমিযীঃ ৩৩৮৩

চিরস্থায়ী নেক আমল

চিরস্থায়ী নেক আমল

চিরস্থায়ী নেক আমল হচ্ছে -

سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

সুবহা-নাল্লা-হ, ওয়াল-‘হামদু লিল্লা-হ, ওয়া লা-ইলা-হা ইল্লাল্লা-হ, ওয়াল্লা-হু আকবার, লা হাউলা ওয়ালা ক্বুওয়্যাতা ইল্লা বিল্লা-হ

আল্লাহ্‌ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ্‌ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ্‌ সবচেয়ে বড়। আর আল্লাহ্‌র সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।

রেফারেন্স: মুসনাদে আহমাদ নং ৫১৩; আহমাদ শাকের এর তারতীব অনুসারে, আর তার সনদ বিশুদ্ধ। দেখুন, মাজমাউয যাওয়ায়িদ, ১/২৯৭; ইবন হাজার বুলুগুল মারাম গ্রন্থে এটাকে আবু সা‘ঈদ রাদিয়াল্লাহু ‘আনহু এর বর্ণনায় ইমাম নাসাঈ (আস-সুনানুল কুবরা, নং ১০৬১৭) নিয়ে এসেছেন বলে ইঙ্গিত করেছেন এবং বলেছেন যে, হাদীসটিকে ইবন হিব্বান (নং ৮৪০) ও হাকেম (১/৫৪১) সহীহ বলেছেন।

চিরস্থায়ী নেক আমল হচ্ছে -

سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

আল্লাহ্‌ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্‌র। আল্লাহ্‌ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ্‌ সবচেয়ে বড়। আর আল্লাহ্‌র সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।

রেফারেন্স: মুসনাদে আহমাদ নং ৫১৩; আহমাদ শাকের এর তারতীব অনুসারে, আর তার সনদ বিশুদ্ধ। দেখুন, মাজমাউয যাওয়ায়িদ, ১/২৯৭; ইবন হাজার বুলুগুল মারাম গ্রন্থে এটাকে আবু সা‘ঈদ রাদিয়াল্লাহু ‘আনহু এর বর্ণনায় ইমাম নাসাঈ (আস-সুনানুল কুবরা, নং ১০৬১৭) নিয়ে এসেছেন বলে ইঙ্গিত করেছেন এবং বলেছেন যে, হাদীসটিকে ইবন হিব্বান (নং ৮৪০) ও হাকেম (১/৫৪১) সহীহ বলেছেন।

কীভাবে নবী (ﷺ) তাসবীহ পাঠ করতেন?

কীভাবে নবী (ﷺ) তাসবীহ পাঠ করতেন?

আব্দুল্লাহ ইবন (রাঃ) বলেন, “আমি নবী (ﷺ)-কে দেখেছি আঙুল ভাঁজ করে তাসবীহ গুনতেন”। অপর বর্ণনায় অতিরিক্ত এসেছে, “তাঁর ডান হাতে।"

রেফারেন্স: সহীহ। আবু দাউদঃ ১৫০২

ফন্ট সাইজ
15px
17px