দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতি
দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতি
اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ
আল্লা-হুম্মা মুস্বাররিফাল ক্কুলূবি স্বররিফ ক্কুলূবানা- ‘আলা ত্ব-‘আতিক
হে আল্লাহ্, অন্তরসমূহের পরিবর্তনকারী! আমাদের অন্তরগুলো তোমার আনুগত্যের দিকে ঘুরিয়ে দাও।
রেফারেন্স: মুসলিমঃ ২৬৫৫
আবদুল্লাহ ইবনু আমর ইবনু আস (রাঃ) আল্লাহ্র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছেন, আদম (আঃ)-সন্তানদের সকল ক্বলব (অন্তর) আল্লাহ্র দু' আঙুলের মাঝখানে একটিমাত্র ক্বলবের মতো হয়ে আছে; তিনি যখন চান তখনই তা ঘুরিয়ে দেন।” এরপর আল্লাহ্র রাসূল (ﷺ) বলেন - (উপরে উল্লেখিত দোয়া)
হে আল্লাহ্, অন্তরসমূহের পরিবর্তনকারী! আমাদের অন্তরগুলো তোমার আনুগত্যের দিকে ঘুরিয়ে দাও।
রেফারেন্স: মুসলিমঃ ২৬৫৫