📘 ধৈর্য হারাবেন না 📄 আল্লাহ -র রহমত ও পুরস্কার অর্জন

📄 আল্লাহ -র রহমত ও পুরস্কার অর্জন


ধৈর্যশীলদের আল্লাহ রহমত, অনুগ্রহ ও উত্তম পুরস্কার দান করবেন, যা তিনি অন্য কাউকে একসাথে দান করেননি। আল্লাহ ইরশাদ করেন-
وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ. أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ.
"ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। যখন তারা কোনো বিপদে পতিত হয় তখন সে বলে, আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই কাছে ফিরে যাবো। তারা সে সমস্ত লোক, যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও রহমত রয়েছে। এরাই হেদায়েতপ্রাপ্ত।”৪৬

টিকাঃ
৪৬ সুরা বাকারা: ১৫৫-১৫৭।

📘 ধৈর্য হারাবেন না 📄 প্রচুর প্রেম অর্জন

📄 প্রচুর প্রেম অর্জন


যারা বিপদে-আপদে আল্লাহ-র উপর ধৈর্যধারণ করে, আল্লাহ তাদের অনেক ভালোবাসেন। মুসিবতে অধৈর্য হবেন না। তাহলে প্রভুর ভালোবাসার মানুষ হতে পারবেন। আল্লাহ ইরশাদ করেন-
وَكَأَيِّن مِّن نَّبِي قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ.
“আর অনেক নবি ছিলেন যাদের সাথী-সঙ্গীরা তাদের অনুগত হয়ে জিহাদ করেছে আল্লাহর পথে। তাদের কিছু নষ্ট হয়েছে বটে তবুও তারা আল্লাহর রাহে হেরে যাননি, ক্লান্তও হননি এবং দমেও যাননি। আর যারা ধৈর্যধারণ করে, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন।"৮৭

টিকাঃ
৮৭ সুরা আলে ইমরান : ১৪৬।

📘 ধৈর্য হারাবেন না 📄 আল্লাহ -র প্রশংসা অর্জন

📄 আল্লাহ -র প্রশংসা অর্জন


যারা মুসিবতে পতিত হয়ে হাজারো কষ্টকে বুকে ধারণ করে ধৈর্যধারণ করবে, আল্লাহ তাদের প্রশংসা করবেন। আল্লাহ তার প্রিয় বান্দা আইয়ুব-এর উত্তম প্রশংসা করেছেন, কেননা সে কষ্টের উপর ধৈর্যধারণ করেছিলেন। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে-
"আমি তাকে পেলাম ধৈর্যধারণকারী। চমৎকার বান্দা সে; নিশ্চয়ই সে ছিলো প্রত্যাবর্তনশীল।"৮৮

টিকাঃ
৮৮ সুরা সোয়াদ : ৪৪।

📘 ধৈর্য হারাবেন না 📄 আলোর পথ অর্জন

📄 আলোর পথ অর্জন


মালেক আশআরি থেকে বর্ণিত-তিনি বলেন, রাসুল বলেন-
والصلاة نور، والصدقة برهان والصبر ضياء، والقرآن حجة لك أو عليك.
“সালাত হলো তোমাদের জন্য নূর, ধৈর্য তোমাদের জন্য আলোর পথ। আর কুরআন তোমার জন্য হুজ্জাত বা দলিল।”৮৯

টিকাঃ
৮৯ সহিহ মুসলিম : ২২৩।

ফন্ট সাইজ
15px
17px