📘 ধৈর্য হারাবেন না > 📄 সাহায্যের প্রতিশ্রুতি

📄 সাহায্যের প্রতিশ্রুতি


ধৈর্যশীলদের আল্লাহ অসংখ্য সাহায্য করবেন, তাই তো আল্লাহ ধৈর্যধারণের মাধ্যমে তার থেকে সাহায্য কামনা করতে আদেশ করেছেন।
وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ. "তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে সাহায্য কামনা কর।”৪০
সুতরাং যে তার উপর নিপতিত কষ্টের উপর ধৈর্যধারণ করবে না, তার জন্য প্রিয়তম প্রভুর থেকে সাহায্যও আসবে না।
আব্দুল্লাহ ইবনু আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, তুমি যা অপছন্দ করো তাতে ধৈর্যধারণের বেলায় তোমার জন্য কল্যাণ নিহিত আছে। আর জেনে রাখো, রবের সাহায্য কেবল ধৈর্যধারণকারীদের সাথেই। ৪১
ইমানের পাখি সুহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ধৈর্যধারণ করার কারণে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে-
بَلَى إِن تَصْبِرُوا وَتَتَّقُوا وَيَأْتُوكُم مِّن فَوْرِهِمْ هُذَا يُمْدِدْكُمْ رَبُّكُم بِخَمْسَةِ آلَافٍ مِّنَ الْمَلَائِكَةِ مُسَوِّمِينَ.
"অবশ্য তোমরা যদি ধৈর্যধারণ করো এবং বিরত থাকো আর কাফেররা যদি তোমাদের উপর চড়াও হয় তাহলে তোমাদের পালনকর্তা চিহ্নিত পাঁচ হাজার ফেরেশতা তোমাদের সাহায্যে পাঠাতে পারেন। ৪২
বনি ইসরাইলকে ফেরআউনের বিরুদ্ধে বিজয়ী করেছেন একমাত্র ধৈর্যের কারণে। আল্লাহ্ ইরশাদ করেন-
وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ مَشَارِقَ الْأَرْضِ وَمَغَارِبَهَا الَّتِي بَارَكْنَا فِيهَا وَتَمَّتْ كَلِمَتُ رَبِّكَ الْحُسْنَى عَلَى بَنِي إِسْرَائِيلَ بِمَا صَبَرُوا وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ.
“আর যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে আমি এ ভূ-খন্ডের পূর্ব ও পশ্চিম অঞ্চলের উত্তরাধিকারী বানিয়েছি, যেখানে আমার বরকত সন্নিहित রয়েছে। আর বনি ইসরাইলের উপর পরিপূর্ণ হয়ে গেছে তোমার পালনকর্তার প্রতিশ্রুত কল্যাণ। একমাত্র তাদের ধৈর্যধারণের কারণে। আর ধ্বংস করে দিয়েছি সে সব কিছু-যা তৈরী করেছিলো ফেরআউন ও তার সম্প্রদায় এবং ধ্বংস করে দিয়েছি যা কিছু তারা সুউচ্চ নির্মাণ করেছে।” ৪৩
ইমাম শাফেঈ বলেন, ধৈর্য হলো স্থিরতা আর এর ফলাফল হলো বিজয়। ৪৪

টিকাঃ
৪০ সুরা বাকারা: ৪৫।
৪১ মুসনাদু আহমাদ: ২৮০০।
৪২ সুরা আলে ইমরান: ১২৫।
৪৩ সুরা আল আ'রাফ: ১৩৭।
৪৪ তারিখে দিমাশক: ৫১/৪০৮।

📘 ধৈর্য হারাবেন না > 📄 শত্রুতার ছলনা থেকে মুক্তি

📄 শত্রুতার ছলনা থেকে মুক্তি


ধৈর্যধারণ ও তাকওয়া বা খোদাভীরুতা হলো শত্রুর প্রতারণা থেকে মুক্তির অন্যতম মাধ্যম। আল্লাহ্ ধৈর্যশীলদেরকে শত্রুর ছলনা ও প্রতারণা থেকে মুক্তি দিবেন। পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে-
وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا.

📘 ধৈর্য হারাবেন না > 📄 আল্লাহ -র রহমত ও পুরস্কার অর্জন

📄 আল্লাহ -র রহমত ও পুরস্কার অর্জন


ধৈর্যশীলদের আল্লাহ রহমত, অনুগ্রহ ও উত্তম পুরস্কার দান করবেন, যা তিনি অন্য কাউকে একসাথে দান করেননি। আল্লাহ ইরশাদ করেন-
وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ. أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ.
"ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। যখন তারা কোনো বিপদে পতিত হয় তখন সে বলে, আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তারই কাছে ফিরে যাবো। তারা সে সমস্ত লোক, যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও রহমত রয়েছে। এরাই হেদায়েতপ্রাপ্ত।”৪৬

টিকাঃ
৪৬ সুরা বাকারা: ১৫৫-১৫৭।

📘 ধৈর্য হারাবেন না > 📄 প্রচুর প্রেম অর্জন

📄 প্রচুর প্রেম অর্জন


যারা বিপদে-আপদে আল্লাহ-র উপর ধৈর্যধারণ করে, আল্লাহ তাদের অনেক ভালোবাসেন। মুসিবতে অধৈর্য হবেন না। তাহলে প্রভুর ভালোবাসার মানুষ হতে পারবেন। আল্লাহ ইরশাদ করেন-
وَكَأَيِّن مِّن نَّبِي قَاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ فَمَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ.
“আর অনেক নবি ছিলেন যাদের সাথী-সঙ্গীরা তাদের অনুগত হয়ে জিহাদ করেছে আল্লাহর পথে। তাদের কিছু নষ্ট হয়েছে বটে তবুও তারা আল্লাহর রাহে হেরে যাননি, ক্লান্তও হননি এবং দমেও যাননি। আর যারা ধৈর্যধারণ করে, আল্লাহ তাদেরকে খুব ভালোবাসেন।"৮৭

টিকাঃ
৮৭ সুরা আলে ইমরান : ১৪৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00