📘 ধৈর্য হারাবেন না > 📄 জান্নাতে ধৈর্যশীলদের জন্য ফেরেশতাদের সালাম উপহার

📄 জান্নাতে ধৈর্যশীলদের জন্য ফেরেশতাদের সালাম উপহার


ধৈর্যশীলদেরকে জান্নাতে ফেরেশতারা সালাম দিবে। সারিবদ্ধ হয়ে ধৈর্যশীলদের অভিবাদন জানাবে। সালামকারীদের থেকে কেবল সৌন্দর্যই ঠিকরে পড়বে। চারদিকে শুধু মেশকের মৌ মৌ সুঘ্রাণ। মিষ্টি হেসে তারা ধৈর্যশীলদের সালাম নিবেদন করবে। মহান রব পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন-
سَلَامُ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبَى الدَّارِ.
“ফেরেশতারা বলবে, তোমাদের সবরের কারণে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর তোমার এ পরিণাম-গৃহ কতই না চমৎকার।”২৯

টিকাঃ
২৮ সহিহ মুসলিম: ২৮২৩।
২৯ সুরা রাদ: ২৪।

📘 ধৈর্য হারাবেন না > 📄 ধৈর্যশীলদের জন্য প্রশংসার বাড়ি

📄 ধৈর্যশীলদের জন্য প্রশংসার বাড়ি


যখন কোনো ব্যক্তির সন্তান হারিয়ে সে বিরহ-বেদনা সহ্য করে ধৈর্যধারণ করবে, আল্লাহ প্রতিদান হিসেবে তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করে দিবেন, যার নাম হলো "বায়তুল হামদ" বা প্রশংসার বাড়ি। প্রিয়জনকে হারিয়ে যদি আমরা অশুভ কোনো আচরণ না করে ধৈর্যধারণ করি, তাহলে আল্লাহ-র নির্দেশে জান্নাতের সেই সুখময় উদ্যানে আমাদের জন্য বাড়ি নির্মাণ করা হবে।
আবু মুসা আশআরি বলেন, রাসুল বলেন- إذا مات ولد العبد قال الله لملائكته: قبضتم ولد عبدي، فيقولون: نعم، فيقول: قبضتم ثمرة فؤاده، فيقولون: نعم، فيقول: ماذا قال عبدي؟ فيقولون: حمدك واسترجع، فيقول الله: ابنوا لعبدي بيتا في الجنة، وسموه بيت الحمد.
"যখন কারো সন্তান মৃত্যুবরণ করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন-তোমরা আমার এক বান্দার সন্তানকে নিয়ে এসেছো? তখন তারা উত্তরে বলে—'জ্বী।' আল্লাহ আবার জিজ্ঞেস করেন-'তোমরা কি তার অন্তরের প্রশান্তি নিয়ে এসেছো?' ফেরেশতারাও উত্তরে বলে—'জ্বী।' তখন আল্লাহ জিজ্ঞেস করেন-'আমার বান্দা কি বললো?' তারা বলে-'সে বান্দা আপনার প্রশংসা করেছে এবং (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন) দুআ পাঠ করেছে। তখন আল্লাহ বলেন-'যাও, তোমরা আমার সে বান্দার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করো এবং সেই বাড়ির নাম রেখে দাও 'বায়তুল হামদ'।'"

📘 ধৈর্য হারাবেন না > 📄 ধৈর্যশীলদের প্রতিদান বিনষ্ট হবে না

📄 ধৈর্যশীলদের প্রতিদান বিনষ্ট হবে না


দয়াময় আল্লাহ ধৈর্যশীলদের আমলকে বিনষ্ট করবেন না, বরং আরো দ্বিগুণ করে দিবেন। মহান আল্লাহ ইরশাদ করেন-
إِنَّهُ مَن يَتَّقِ وَيَصْبِرْ فَإِنَّ اللَّهَ لَا يُضِيعُ أَجْرَ الْمُحْسِنِينَ. "নিশ্চয়ই যে তাকওয়া অবলম্বন করে এবং সবর করে আল্লাহ তাদের প্রতিদান বিনষ্ট করে দিবেন না।”৩১

টিকাঃ
৩১ সুরা ইউসুফ: ৯০।

📘 ধৈর্য হারাবেন না > 📄 সওয়াব অর্জন

📄 সওয়াব অর্জন


যদিও সব আমলের নির্দিষ্ট একটা পরিমাণ প্রতিদান আছে, কিন্তু ধৈর্যশীলদের প্রতিদান হবে সীমাহীন। আল্লাহ ইরশাদ করেন-
وَقَالَ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ وَيْلَكُمْ ثَوَابُ اللَّهِ خَيْرٌ لِمَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا وَلَا يُلَقَّاهَا إِلَّا الصَّابِرُونَ. "আর যারা জ্ঞানপ্রাপ্ত হয়েছিলো, তারা বললো-ধিক্কার তোমাদের জন্য। যারা ঈমানদার ও সৎকর্মশীল। তাদের জন্য আল্লাহ-র দেয়া সওয়াব-ই উৎকৃষ্ট। এটা কেবল ধৈর্যধারণকারীরাই পায়।”৩২

টিকাঃ
৩২ সুরা কাসাস: ৮০।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00