📘 ধৈর্য হারাবেন না > 📄 ধৈর্যের প্রকার

📄 ধৈর্যের প্রকার


অবস্থান হিসেবে ধৈর্য দুই প্রকার: ১. শারিরিক ধৈর্য। ২. আত্মিক ধৈর্য。
এই প্রকার আবার দুই ধরণের: ক. ইচ্ছাধীন, খ. অনিচ্ছাধীন। সেই হিসেবে ধৈর্যের মোট চারটি প্রকার হতে পারে- ১. শারীরিক ইচ্ছাধীন ধৈর্য, যেমন: ইচ্ছা করে কোনো গুনাহের কাজ না করা। ২. শারীরিক অনিচ্ছাধীন ধৈর্য, যেমন: বিনা কারণে কেউ কাউকে শরীরে আঘাত দিলো; আঘাতপ্রাপ্ত ব্যক্তি তাতে ধৈর্যধারণ করলো। এখানে তার ধৈর্যধারণ করা ছাড়া আর কোনো পন্থা নেই। ৩. ইচ্ছাধীন আত্মিক ধৈর্য, যেমন: কেউ মনের খোরাকের জন্য গান-বাদ্য শুনা থেকে নিজেকে বিরত রাখছে। ৪. অনিচ্ছাধীন আত্মিক ধৈর্য, যেমন: কেউ তার প্রিয়াকে হারিয়ে ধৈর্যধারণ করছে। জগতের সব মানুষই এই প্রকার ধৈর্যের মাঝে ঘূর্ণায়মান। তবে ইচ্ছাধীন দুই প্রকারের মাধ্যমে মানবজাতি অনান্য প্রাণী থেকে আলাদা হয়ে থাকে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00