📘 ধৈর্য হারাবেন না > 📄 মুস্তাহাব ধৈর্যের উদাহরণ

📄 মুস্তাহাব ধৈর্যের উদাহরণ


রাতের সালাত আদায় করতে যে কষ্ট হয়ে থাকে তাতে ধৈর্যধারণ করা মুস্তাহাব। দাঁড়িয়ে পানি পান করা হলো মাকরুহ। সুতরাং দাঁড়িয়ে পানি পান না করে বসে পান করার ক্ষেত্রে যে কষ্টের সম্মুখীন হতে হয় তাতে ধৈর্যধারণ করাও মুস্তাহাব।

📘 ধৈর্য হারাবেন না > 📄 মাকরুহ ধৈর্যের উদাহরণ

📄 মাকরুহ ধৈর্যের উদাহরণ


মুস্তাহাব কাজ ছেড়ে দেওয়ার উপর ধৈর্যধারণ করা মাকরুহ। আর মাকরুহ কাজ থেকে বিরত না থেকে সেগুলোকে অনবরত করে যাওয়াও মাকরুহ।

📘 ধৈর্য হারাবেন না > 📄 হারাম ধৈর্যের উদাহরণ

📄 হারাম ধৈর্যের উদাহরণ


কারো স্ত্রী খারাপ কাজ করতে যাচ্ছে আর স্বামী উক্ত স্ত্রীকে বাঁধা দিতে সক্ষম, তখন তাকে বাঁধা প্রদান না করে ধৈর্যধারণ করা হলো হারাম।

📘 ধৈর্য হারাবেন না > 📄 মুবাহ ধৈর্যের উদাহরণ

📄 মুবাহ ধৈর্যের উদাহরণ


মুবাহ কাজের উপর ধৈর্যধারণ করাও মুবাহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00