📘 দরজা এখনো খোলা > 📄 নেককার হও

📄 নেককার হও


১৩৩. জাফর ইবনু সুলাইমান বলেন, মুহাম্মাদ ইবনু ওয়াসি-এর নিকট লোকজন আবেদন করে বলছিল, আপনি যদি কিছু বলতেন? তিনি উচ্চস্বরে সুন্দরভাবে বললেন, আলহামদু লিল্লাহ। অতঃপর বললেন,
إِن تَكُونُوا صَالِحِينَ فَإِنَّهُ كَانَ لِلْأَوَّابِينَ غَفُورًا
“যদি তোমরা নেককার হও তবে তিনি তাঁর দিকে প্রত্যাবর্তনকারীদের প্রতি অধিক ক্ষমাশীল।”[১০৪]
অতঃপর তিনি নীরবতা অবলম্বন করলেন।

টিকাঃ
[১০৪] সূরা বানী ইসরাঈল: ২৫。

📘 দরজা এখনো খোলা > 📄 আল্লাহকে ভয় করুন

📄 আল্লাহকে ভয় করুন


১৫১. সালমান ফারিসি রদিয়াল্লাহু আনহু বলেন, যদি গোপনে কোনো পাপ কাজ করে ফেলো, তা হলে গোপনেই একটি নেক আমল করে নাও। আর যদি প্রকাশ্যে কোনো পাপ কাজ করো, তা হলে প্রকাশ্যে একটি নেক আমল করে নাও।—যাতে একটি আরেকটির বদলা হয়ে যায়।

📘 দরজা এখনো খোলা > 📄 আমল যেন বাতিল না হয়!

📄 আমল যেন বাতিল না হয়!


১৮৭. মুকাতিল রহিমাহুল্লাহ বর্ণনা করেন, হাসান নিম্নোক্ত আয়াতটির এর ব্যাখ্যায় বলেন, আল্লাহর অবাধ্যতার (দ্বারা) তোমরা আমল বিনাশ কোরো না।
وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
“তোমরা তোমাদের আমল বিনষ্ট কোরো না।”[১৫১]-[১৫২]

টিকাঃ
[১৫১] সূরা মুহাম্মাদ: ৩৩।
[১৫২] মাওযু。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00