📘 দরজা এখনো খোলা > 📄 ধোঁকা থেকে সাবধান

📄 ধোঁকা থেকে সাবধান


৬৩. ইবনু আওন রহিমাহুল্লাহ বলেন, আমলের আধিক্যের কারণে নিজেকে নিরাপদ মনে কোরো না। তুমি তো জানো না, তোমার আমল কবুল হবে কি না। পাপের ব্যাপারে নিশ্চিন্ত থেকো না। এর কারণ হলো তুমি অবগত নও যে, তোমার পাপ মার্জনা করা হয়েছে কি না। তোমার আমল পুরোপুরিই অদৃশ্য। তুমি মোটেই জানো না—আল্লাহ তোমার আমলকে ইল্লীনে রাখেন নাকি সিজ্জীনে।

📘 দরজা এখনো খোলা > 📄 সৎসঙ্গ

📄 সৎসঙ্গ


৬৭. হাকাম ইবনু সিনান বলেন, মালিক ইবনু দিনার বলতেন, হে আল্লাহ! তুমি সৎ-বান্দাদের সংশোধন করে দিয়েছ; সুতরাং আমাদেরও সংশোধন করে দাও, যাতে আমরাও সৎ হতে পারি। [৬৩]

টিকাঃ
[৬৩] আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/৩৮০, সনদ দইফ।

📘 দরজা এখনো খোলা > 📄 ক্রন্দন করার ফযিলত

📄 ক্রন্দন করার ফযিলত


১৯০. আতিয়্যাহ আওফি বলেন, আমার নিকট পৌঁছেছে যে, যদি কেউ পাপের কারণে ক্রন্দন করে, তা হলে আল্লাহ সেই পাপকে নিশ্চিহ্ন করে দেন। আতিয়্যাহ আরও বলেন, তার জন্য সাওয়াব লিপিবদ্ধ করা হয়।[১৫৬] ১৯১. মালিক ইবনু দীনার রহিমাহুল্লাহ বলেন, ক্রন্দন পাপরাশিকে সেভাবে দূরে নিক্ষেপ করে— যেভাবে বাতাস শুকনো পাতাকে উড়িয়ে নিয়ে দূরে নিক্ষেপ করে।[১৫৭]

টিকাঃ
[১৫৬] সনদ দইফ。
[১৫৭] সনদ দইফ。

📘 দরজা এখনো খোলা > 📄 নেককার হও

📄 নেককার হও


১৩৩. জাফর ইবনু সুলাইমান বলেন, মুহাম্মাদ ইবনু ওয়াসি-এর নিকট লোকজন আবেদন করে বলছিল, আপনি যদি কিছু বলতেন? তিনি উচ্চস্বরে সুন্দরভাবে বললেন, আলহামদু লিল্লাহ। অতঃপর বললেন,
إِن تَكُونُوا صَالِحِينَ فَإِنَّهُ كَانَ لِلْأَوَّابِينَ غَفُورًا
“যদি তোমরা নেককার হও তবে তিনি তাঁর দিকে প্রত্যাবর্তনকারীদের প্রতি অধিক ক্ষমাশীল।”[১০৪]
অতঃপর তিনি নীরবতা অবলম্বন করলেন।

টিকাঃ
[১০৪] সূরা বানী ইসরাঈল: ২৫。

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00