📘 দরজা এখনো খোলা > 📄 আত্মমর্যাদা প্রদান

📄 আত্মমর্যাদা প্রদান


৫۱. যায়দ ইবনু আসলাম বলেন, দুটি বৈশিষ্ট্য এমন আছে, কেউ যদি তোমাকে বলে এ দুটি ছাড়াও মর্যাদা-সম্মান লাভ করা যায়, তা হলে তুমি তাকে মিথ্যাপ্রতিপন্ন করো। সে দুটি বৈশিষ্ট্য হলো:
(ক) আল্লাহর আনুগত্যের মাধ্যমে অন্তরকে সম্মানিত করা।
(খ) আল্লাহর অবাধ্যতা পরিহারের মাধ্যমে হৃদয়কে সম্মানিত করা।[৪৯]

টিকাঃ
[৪৯] সনদ দইফ।

📘 দরজা এখনো খোলা > 📄 সত্যিকারের আল্লাহভীৰু

📄 সত্যিকারের আল্লাহভীৰু


৫৩. আল্লাহর বাণী:
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ
“আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় করে, তার জন্য থাকবে দুটি জান্নাত।"[৫১]
এর ব্যাখ্যায় ইবরাহীম এবং মুজাহিদ রহিমাহুমুল্লাহ বলেন, সে হলো ওই ব্যক্তি-যে কিনা পাপ কাজের সংকল্প করার পরপরই, আল্লাহর সামনে দণ্ডায়মান হবার কথা স্মরণ করে পাপ কাজ বর্জন করে।[৫২]

টিকাঃ
[৫১] সূরা রহমান: ৪৬।
[৫২] সুয়ূতি, আদ-দুররুল মানসুর: ৬/১৪৬, সনদ সহীহ।

📘 দরজা এখনো খোলা > 📄 ধোঁকা থেকে সাবধান

📄 ধোঁকা থেকে সাবধান


৬৩. ইবনু আওন রহিমাহুল্লাহ বলেন, আমলের আধিক্যের কারণে নিজেকে নিরাপদ মনে কোরো না। তুমি তো জানো না, তোমার আমল কবুল হবে কি না। পাপের ব্যাপারে নিশ্চিন্ত থেকো না। এর কারণ হলো তুমি অবগত নও যে, তোমার পাপ মার্জনা করা হয়েছে কি না। তোমার আমল পুরোপুরিই অদৃশ্য। তুমি মোটেই জানো না—আল্লাহ তোমার আমলকে ইল্লীনে রাখেন নাকি সিজ্জীনে।

📘 দরজা এখনো খোলা > 📄 সৎসঙ্গ

📄 সৎসঙ্গ


৬৭. হাকাম ইবনু সিনান বলেন, মালিক ইবনু দিনার বলতেন, হে আল্লাহ! তুমি সৎ-বান্দাদের সংশোধন করে দিয়েছ; সুতরাং আমাদেরও সংশোধন করে দাও, যাতে আমরাও সৎ হতে পারি। [৬৩]

টিকাঃ
[৬৩] আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/৩৮০, সনদ দইফ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00