📘 দরজা এখনো খোলা > 📄 নিজেকে সংশোধন করুন

📄 নিজেকে সংশোধন করুন


২. যদি আপনার সন্তানদের মাঝে কোনো অপছন্দনীয় আচরণ দেখতে পান, তবে জেনে নিন, এ বিষয়টি আপনার দিকেই আঙুল তুলছে। সুতরাং আপনি উত্তম কাজ করুন।[৩]

টিকাঃ
[৩] সনদ দইফ।

📘 দরজা এখনো খোলা > 📄 যে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায়

📄 যে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায়


৪. আয়িশা রদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সওয়াবের প্রতিযোগিতায় কোনো অধ্যবসায়ী মুজতাহিদকে অতিক্রম করতে চায়; সে যেন পাপাচার থেকে বিরত থাকে।[৫]

টিকাঃ
[৫] বায়হাকি: ০৫/৪৬৭, দইফ; আত-তারগীব ওয়াত তারহীব: ০৪/৪৬।

📘 দরজা এখনো খোলা > 📄 সবচেয়ে উত্তম আমল

📄 সবচেয়ে উত্তম আমল


২২. হাযাম বলেন, আমরা মাসজিদে প্রবেশ করছিলাম। এমন সময় ইবরাহীম ইবনু ঈসা ইয়াশকুরি জিজ্ঞাসা করলেন, মানুষ আজ যা নিয়ে মাসজিদে প্রবেশ করছে তার মধ্যে সর্বোত্তম জিনিস কী? আমি বললাম, জানি না। তিনি বললেন, কোনো পাপ থেকে তাওবা করা অথবা আন্তরিকতার সাথে কল্যাণকামনা করা।[২৫]

টিকাঃ
[২৫] সনদ হাসান।

📘 দরজা এখনো খোলা > 📄 লজ্জাশীল হও

📄 লজ্জাশীল হও


৩৩. আবদুল্লাহ ইবনুল মুবারাক বলেন, যখন তুমি নির্জনে পাপকাজে মত্ত হও, তখন আরশের মালিক মহিয়ান প্রজ্ঞাবানকে লজ্জা করো। তুমি তো ইচ্ছাকৃতভাবে তোমার ইলাহকে হেয়প্রতিপন্ন করছ এবং জনসাধারণকে ফাঁকি দিচ্ছ!

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00