📘 দরজা এখনো খোলা > 📄 আল্লাহ শাস্তি প্রদানে ন্যায়পরায়ণ

📄 আল্লাহ শাস্তি প্রদানে ন্যায়পরায়ণ


১৩৬. আলি ইবনু আবী তালিব রদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যদি কেউ পাপ কাজ করার পর দুনিয়াতেই উক্ত পাপের কারণে তাকে শাস্তি দেওয়া হয়, তা হলে (আখিরাতে) ওই বান্দাকে পুনরায় শাস্তি দেওয়ার বিষয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ। যদি কেউ দুনিয়াতে কোনো পাপ করে আর আল্লাহ তাআলা (ক্ষমা করে দিয়ে) তা গোপন রাখেন, তা হলে ক্ষমাকৃত পাপের বিচার পুনরাবৃত্তির বিষয়ে আল্লাহই তো সবচেয়ে বড়ো মহানুভব। [১০৬]

টিকাঃ
[১০৬] আহমাদ, আল-মুসনাদ: ১/৯৯; তিরমিযি, আস-সুনান: ২৬২৬।

📘 দরজা এখনো খোলা > 📄 আল্লাহ কারও ওপর সন্তুষ্ট হলে

📄 আল্লাহ কারও ওপর সন্তুষ্ট হলে


১৪৩. খলিল ইবনু আবদিল্লাহ বলেন, আমার নিকট পৌঁছেছে যে, আল্লাহ কারও ওপর সন্তুষ্ট হলে-হিসাবরক্ষক ফেরেশতাদের তার পাপসমূহ লেখা থেকে ভুলিয়ে রাখেন এবং তার অঙ্গ-প্রত্যঙ্গ ও পৃথিবীকে তার পাপ ভুলে যেতে নির্দেশ দেন। তিনি বলেন, আমার এই বান্দার (পাপসমূহ) গোপন করো। আমার নিকট আরও পৌঁছেছে যে, আল্লাহ তাআলা বান্দার উত্তম আমলকেই কবুল করেন। আর গুনাহের প্রতি যে-কোনো আসক্তিকেই, তিনি ক্ষমা করে দিতে চান।[১১৩]

টিকাঃ
[১১২] কানযুল উম্মাল: ১০৪৫৪।
[১১৩] সনদ দইফ।

📘 দরজা এখনো খোলা > 📄 উত্তম সাহায্য

📄 উত্তম সাহায্য


১৪৮. ইবনু ফাইরুয বর্ণনা করেন, আমি হাসান রহিমাহুল্লাহ-কে বললাম, একব্যক্তি অনবরত আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে। আবার মুখ দিয়ে সর্বদা আল্লাহর যিকর জারি রাখে। (এই ধরনের ব্যক্তি সম্পর্কে আপনার কী অভিমত?)
হাসান রহিমাহুল্লাহ কিছু সময় নীরব থাকলেন। এরপর বললেন, নিশ্চয়ই এটা উত্তম সাহায্য।

📘 দরজা এখনো খোলা > 📄 অত্যধিক ক্ষমাশীল

📄 অত্যধিক ক্ষমাশীল


১৭৮. আওন উকায়লি বলেন, আমি তাওরাতে পড়েছিলাম, আদম-সন্তান অধিক ভুলকারী আর আমি অত্যধিক ক্ষমাশীল। আর ওই গুনাহগার উত্তম, যে ইস্তিগফার করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00