📘 দরজা এখনো খোলা > 📄 প্রতিদিন ইস্তিগফার

📄 প্রতিদিন ইস্তিগফার


১৭৫. আগার মুযানি বলেন, আল্লাহর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমার অন্তরও আচ্ছাদিত হয়। আমি আল্লাহর কাছে প্রতিদিন এক শ বার ক্ষমাপ্রার্থনা করি।[১৪১]
১৭৬. হুযায়ফা রদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট আমরা ভাষাগত রুক্ষতার ব্যাপারে অনুযোগ করলাম। তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহর নিকট ইসতিগফার করার সাথে তোমার সম্পর্ক কেমন? আমি তো প্রত্যেক দিন এক শ বার ইসতিগফার করি।[১৪২]

টিকাঃ
[১৪১] মুসলিম, আস-সহীহ : ২৭০২।
[১৪২] ইবনু হিব্বান, আস-সহীহ : ৯২৬।

📘 দরজা এখনো খোলা > 📄 অধিক পরিমাণে ইস্তিগফার

📄 অধিক পরিমাণে ইস্তিগফার


১৮০. রিয়াহ কায়সি রহিমাহুল্লাহ বলেন, আমার দ্বারা চল্লিশটিরও অধিক গুনাহ হয়েছে। আর আমি প্রত্যেকটি গুনাহের জন্য এক শ বার করে ইসতিগফার করেছি।[১৪৪]

টিকাঃ
[১৪৪] ইবনুল জাওযি, সিফাতুস সফওয়াহ: ৩/৩৬৮।

📘 দরজা এখনো খোলা > 📄 মাগফিরাত নাযিলের সময়

📄 মাগফিরাত নাযিলের সময়


১৫৮. আবূ সাঈদ বলেন আমি হাসানকে বলতে শুনেছি, তোমরা তোমাদের বাড়ি-ঘরে, খাবারের দস্তরখানে, রাস্তায়, বাজারে, অনুষ্ঠানে যেখানেই থাকো না কেন, বেশি বেশি ইসতিগফার করো। কেননা তোমাদের জানা নেই, কখন মাগফিরাত নাযিল হয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00