📘 দরজা এখনো খোলা > 📄 গোপনে তাওবা

📄 গোপনে তাওবা


১৪০. মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, ওই ব্যক্তি আল্লাহ-অভিমুখী, যে কিনা গোপনে পাপ করে এবং গোপনেই তাওবা করে। [১১০]

টিকাঃ
[১১০] ইবনু জারীর তাবারি, জামিউল বায়ান: ২৭/১০৭, সনদ দইফ।

📘 দরজা এখনো খোলা > 📄 তারা তাওবা অন্বেষণ করেছিল

📄 তারা তাওবা অন্বেষণ করেছিল


১৪৫. মুহাম্মাদ ইবনু কা'ব কুনাযি রহিমাহুল্লাহ বলেন, আমরা শাম এবং হিজাযের একদল আলিমের কাছে সমবেত হলাম। অতঃপর আবদুল মালিক-এর সাথে কথা বললাম। আমরা তাকে বললাম, আমরা চাচ্ছি, আপনি উমার ইবনু আবদিল আযীযকে নিম্নোক্ত আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করবেন এবং আমরা শ্রবণ করব-
وَأَنَّى لَهُمُ التَّنَاوُشُ مِنْ مَكَانٍ بَعِيدٍ “কিন্তু এতদূর থেকে তারা কীভাবে (ঈমানের) নাগাল পাবে?”[১১৫] বর্ণনাকারী বলেন, তিনি উমার ইবনু আবদিল আযীযকে জিজ্ঞাসা করলেন, উমার ইবনু আবদিল আযীয বললেন, তুমি উগ্র। সম্পর্কে জিজ্ঞাসা করেছ? তা হলো তাওবা। যখন তারা আর তাওবা করতে সক্ষম নয় তখন তারা তাওবা অন্বেষণ করেছিল। [১১৬]

টিকাঃ
[১১৫] সূরা সাবা: ৫২।
[১১৬] সনদ দইফ।

📘 দরজা এখনো খোলা > 📄 তাওবা কবুলের শেষ সময়

📄 তাওবা কবুলের শেষ সময়


১৫০. আবদুর রহমান ইবনু বাইলামানি বলেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চারজন সাহাবি একত্র হলেন। তাদের মধ্যে একজন বললেন, আমি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি, বান্দার মৃত্যুর একদিন পূর্ব পর্যন্ত আল্লাহ তার তাওবা কবুল করেন।
দ্বিতীয় জন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে এ কথা বলতে শুনেছেন?
তিনি বললেন, হ্যাঁ। আমি তাকে বলতে শুনেছি, বান্দার মৃত্যুর অর্ধদিবস পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন।
তৃতীয় জন বললেন, আমি এটি রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি, বান্দার মৃত্যুর একবেলা পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন।
চতুর্থজন জিজ্ঞাসা করলেন, আপনি কি এ কথা রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট থেকে শুনেছেন?
তিনি বললেন, হ্যাঁ। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি যে, বান্দার মৃত্যুর গড়গড়ধ্বনি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন।[১২৩]

টিকাঃ
[১২৩] আহমাদ, আল-মুসনাদ : ৫/৩৬২; হায়সামি, মাজমাউয যাওয়াইদ : ১০/১৯৭।

📘 দরজা এখনো খোলা > 📄 এক শ বার তাওবা

📄 এক শ বার তাওবা


১৫২. আনাস রদিয়াল্লাহু আনহু বলেন, নবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি প্রতিদিন এক শ বার তাওবা করি।[১২৪]

টিকাঃ
[১২৪] মুসলিম, আস-সহীহ: ২৭০২; আহমাদ, আল-মুসনাদ ৪/২১১, ২৬০।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00