📘 দরজা এখনো খোলা > 📄 অন্তর মোহরবদ্ধ হওয়া

📄 অন্তর মোহরবদ্ধ হওয়া


১৬৪. আ'মাশ বলেন, আমরা মুজাহিদ রহিমাহুল্লাহ-এর নিকট ছিলাম। তিনি বললেন, 'অন্তর এই রকম।'-এ কথা বলে তিনি হাতের আঙুলগুলো ছড়িয়ে দিলেন।
'ব্যক্তি যখন পাপ কাজ করে, তখন অন্তর এই রকম হয়ে যায়।'-এ কথা বলে তিনি একটি আঙুল গুটিয়ে নিলেন।
'এরপর যখন পাপ করে, তখন এ রকম হয়ে যায়।'-এ কথা বলে তিনি দুইটি আঙুল গুটিয়ে নিলেন। এরপর তিনটি। এরপর চারটি। এর পর পঞ্চম গোনাহের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলিকেও অন্যন্য আঙুলের সাথে মিলিয়ে নিলেন। আর বললেন, তার অন্তর মোহরবদ্ধ হয়ে যায়। তোমাদের কেউ কি মনে করে, তার অন্তর মোহরবদ্ধ হয়নি?[১৩০]

টিকাঃ
[১৩০] সনদ দইফ।

📘 দরজা এখনো খোলা > 📄 পাপ কাজের কুপ্রভাব

📄 পাপ কাজের কুপ্রভাব


১৯৭. হাসান রহিমাহুল্লাহ বলেন, সৎকাজ করলে অন্তরে নূর সৃষ্টি হয় এবং শরীরে শক্তি সঞ্চারিত হয়। আর অসৎকাজ করলে অন্তর অন্ধকারে আচ্ছাদিত হয় এবং শরীর দুর্বল হয়ে যায়।[১৬০]

টিকাঃ
[১৬৩] সহীহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00