📘 দরজা এখনো খোলা > 📄 পাপাচার প্রকাশ পেয়ে যাবে

📄 পাপাচার প্রকাশ পেয়ে যাবে


৭১. আলি ইবনু ফুযাইল বলেন, আফসোস! কিয়ামাতের দিনটি অন্য দিনের মতো নয়। সেদিন সব পাপাচার প্রকাশ পেয়ে যাবে! [৬৫]

টিকাঃ
[৬৫] আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/২৯৯, সনদ হাসান।

📘 দরজা এখনো খোলা > 📄 গোপন পাপ

📄 গোপন পাপ


৭৪. আবু উসমান আবৃত্তি করে বলেন, আল্লাহ তোমার যে পাপরাশি গোপন রেখেছেন, সেগুলোর কথা ভুলে যেয়ো না। কৃত-পাপের ব্যাপারে আল্লাহর নিকট ক্ষমাপ্রার্থনা করো। গোপন পাপকে ভয় করো এবং আল্লাহর নিকট শঙ্কার পাশাপাশি ক্ষমার আশা রাখো। আশা করা যায়, তিনি ক্ষমা করে দেবেন।
প্রবৃত্তির তাড়নায় তুমি অসংখ্য পাপ কাজ করেছ কিন্তু আল্লাহ সেগুলো গোপন রেখেছেন। তুমি তোমার ভিতরটাকে ঢেকে রেখে বাহ্যিক দিককে সৌন্দর্যমণ্ডিত করেছ। অথচ যে ব্যক্তি তার ভিতরটাকে পরিশুদ্ধ করে তার বাহ্যিক দিক এমনিতেই ঠিক হয়ে যায়।
তুমি আমল করো। তোমাকে তোমার আমল অনুপাতেই প্রতিদান দেওয়া হবে। আর তুমি যে আমলই করো না কেন, আল্লাহ তা উত্তমরূপে জানেন। তুমি যা গোপন রাখতে চাও-সেটা যতই আড়াল করে রাখো না কেন-প্রকাশ হয়ে যাবে।
ওই জিনিসের চেয়ে অধিক উত্তম আর কী হতে পারে, যে সৌন্দর্যের প্রশংসা আল্লাহ নিজেই করেন! সততা সবচেয়ে সম্মানজনক পাথেয়, আর তাকওয়া হলো আভিজাত্য এবং কল্যাণের অফুরন্ত ভাণ্ডার।

📘 দরজা এখনো খোলা > 📄 গুনাহ অন্তরকে মেরে ফেলে

📄 গুনাহ অন্তরকে মেরে ফেলে


১৬৩. মুহাম্মাদ ইবনু ওয়াসি' বলেন, ক্রমাগত গুনাহ করতে থাকলে মানুষের অন্তর মরে যায়।

📘 দরজা এখনো খোলা > 📄 অন্তর মোহরবদ্ধ হওয়া

📄 অন্তর মোহরবদ্ধ হওয়া


১৬৪. আ'মাশ বলেন, আমরা মুজাহিদ রহিমাহুল্লাহ-এর নিকট ছিলাম। তিনি বললেন, 'অন্তর এই রকম।'-এ কথা বলে তিনি হাতের আঙুলগুলো ছড়িয়ে দিলেন।
'ব্যক্তি যখন পাপ কাজ করে, তখন অন্তর এই রকম হয়ে যায়।'-এ কথা বলে তিনি একটি আঙুল গুটিয়ে নিলেন।
'এরপর যখন পাপ করে, তখন এ রকম হয়ে যায়।'-এ কথা বলে তিনি দুইটি আঙুল গুটিয়ে নিলেন। এরপর তিনটি। এরপর চারটি। এর পর পঞ্চম গোনাহের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলিকেও অন্যন্য আঙুলের সাথে মিলিয়ে নিলেন। আর বললেন, তার অন্তর মোহরবদ্ধ হয়ে যায়। তোমাদের কেউ কি মনে করে, তার অন্তর মোহরবদ্ধ হয়নি?[১৩০]

টিকাঃ
[১৩০] সনদ দইফ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00