📄 বান্দার চেহারায় পাপের ছাপ
৫৪. খাত্তাব আবীদ বলেন, বান্দা যদি নির্জনেও পাপ করে, যা আল্লাহ ছাড়া আর কেউই অবগত নয়, তবুও তার বন্ধু-বান্ধবের নিকট এলে তার চেহারায় ওই পাপের ছাপ প্রকাশ পায়।[৫০]
টিকাঃ
[৫৩] আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ১০/১৪৪।
📄 পাপে অনড় থাকার পরিণাম
৬০. আবদুল্লাহ ইবনু আব্বাস রদিয়াল্লাহু আনহুমা বলেন, পাপের ওপর অনড় থাকাই সবচেয়ে বড়ো পাপ। পক্ষান্তরে যে পাপ থেকে তাওবা করা হয়, তা বড়ো পাপ নয়।[৫৯]
টিকাঃ
[৫৯] সুয়ূতি, আদ-দুররুল মানসুর: ২/৭৮, সনদ দইফ।
📄 গুনাহকে তুচ্ছ মনে করা
৬৪. ফুযাইল ইবনু ইয়াজ রহিমাহুল্লাহ বলেন, তোমার নিকট যা ছোটো পাপ, (হতে পারে) আল্লাহর নিকট তা অনেক বড়ো। আর তোমার নিকট যা বড়ো পাপ, (হতে পারে) আল্লাহর নিকট তা ছোটো।
৬৫. ইবরাহীম ইবনু রজা বলেন, আমি ইবনুস সাম্মাককে বলতে শুনেছি, মানুষ তিন প্রকার,
১ম শ্রেণী: দৃঢ়তার সাথে তাওবা করে এবং মন্দ কাজে আর কখনও ফিরে যাওয়ার ইচ্ছে রাখে না। এ শ্রেণীর (মানুষ) সর্বশ্রেষ্ঠ।
২য় শ্রেণী: গুনাহ করে (এরপর অনুতপ্ত হয়) আবার গুনাহ করে (পেরেশান হয়) তারপর আবার গুনাহ করে এবং কাঁদতে থাকে। এই শ্রেণীর জন্য ভীতি এবং আশা উভয়ই রয়েছে।
৩য় শ্রেণী: গুনাহ করে কিন্তু অনুতপ্ত হয় না। গুনাহ করে কিন্তু এর জন্য বেদনা অনুভব করে না। গুনাহ করে কিন্তু কৃত-অপরাধের জন্য কান্নাকাটি করে না। এরা হলো জান্নাতের পথ থেকে ফিরে জাহান্নামের-পথে-ধাবিত বিশ্বাসঘাতক শ্রেণী।[৬২]
টিকাঃ
[৬২] আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/২০৮।
📄 পাপাচার প্রকাশ পেয়ে যাবে
৭১. আলি ইবনু ফুযাইল বলেন, আফসোস! কিয়ামাতের দিনটি অন্য দিনের মতো নয়। সেদিন সব পাপাচার প্রকাশ পেয়ে যাবে! [৬৫]
টিকাঃ
[৬৫] আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/২৯৯, সনদ হাসান।