📄 পাপের কুৎসিৎ রূপ
৪৭. ইবরাহীম ইবনু আদহাম বলেন, যদি তুমি তাওবার আয়নায় অপলক তাকিয়ে থাকো, তা হলে তোমার পাপের কুৎসিত রূপ দেখতে পাবে।[৪৩]
টিকাঃ
[৪৩] আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ৮/২৬।
📄 সবচেয়ে মারাত্মক রোগ
৫০. হাসান ইবনু সাঈদ বলেন, যুহাইর বাবিকে বলতে শুনেছি, তিনি জনৈক ব্যক্তিকে জিজ্ঞাসা করছিলেন, তুমি এতদিন কেমন ছিলে? তিনি বললেন, সুস্থ। যুহাইর বললেন, তুমি যদি পাপ থেকে নিরাপদ থাকো, তা হলে তুমি সুস্থ ছিলে। পাপের চেয়ে মারাত্মক কোনো রোগ নেই।[৪৫]
টিকাঃ
[৪৫] গ্রহণযোগ্য সনদ।
📄 বান্দার চেহারায় পাপের ছাপ
৫৪. খাত্তাব আবীদ বলেন, বান্দা যদি নির্জনেও পাপ করে, যা আল্লাহ ছাড়া আর কেউই অবগত নয়, তবুও তার বন্ধু-বান্ধবের নিকট এলে তার চেহারায় ওই পাপের ছাপ প্রকাশ পায়।[৫০]
টিকাঃ
[৫৩] আবূ নুআইম, হিলইয়াতুল আওলিয়া: ১০/১৪৪।
📄 পাপে অনড় থাকার পরিণাম
৬০. আবদুল্লাহ ইবনু আব্বাস রদিয়াল্লাহু আনহুমা বলেন, পাপের ওপর অনড় থাকাই সবচেয়ে বড়ো পাপ। পক্ষান্তরে যে পাপ থেকে তাওবা করা হয়, তা বড়ো পাপ নয়।[৫৯]
টিকাঃ
[৫৯] সুয়ূতি, আদ-দুররুল মানসুর: ২/৭৮, সনদ দইফ।