📘 ধ্বংসের দারপ্রান্তে একবিংশ শতাব্দীর গনতন্ত্র > 📄 গণতন্ত্র ও আকাবির উলামাদের ব্যাপারে আলোচনা

📄 গণতন্ত্র ও আকাবির উলামাদের ব্যাপারে আলোচনা


গণতন্ত্র সত্য হওয়ার পক্ষে একটি দলিল পেশ করা হয় যে, এটি যদি বাতিল হতো; তাহলে অনেক বড় বড় আকাবির উলামারা কেন তাতে জড়িয়েছেন?

এ ব্যাপারে আমরা আগেও আলোচনা করেছি যে, গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠাকারীদের শক্তি সম্পর্কে সাধারণ মানুষের মনে কোনো ধারণাই ছিল না; বরং তা এমন এক শয়তানি ব্যবস্থা; তাতে যত চিন্তা করা হয়, তত প্রতারণা আবিষ্কৃত হয়। তত তাদের জন্য বদ-দুআ নির্গত হয়। এ লোকগুলো ইসলাম, শরীয়াহ, আকায়েদ ও ফিকহে ইসলামীর গভীর জ্ঞান রাখতো। প্রাথমিক যুগে ইংরেজরা গণতন্ত্রকে এমনভাবে চালু করার প্রয়াস চালিয়েছে, যেমনটি এটিকে পশ্চিমে চালু করার জন্য করেছিল। কিন্তু শুধু উলামা কেন, সাধারণরাও একথা ভালোভাবে জানত যে, আইন প্রণয়নের সর্বোচ্চ ক্ষমতা আল্লাহ ছাড়া কারো জন্য মানা, বা আইন প্রণয়নের অধিকার আল্লাহ ছাড়া কাউকে দেওয়া—এটি শুধু কবীরা গোনাহই নয়; বরং কুফর। তাই এ প্রয়াস মুসলিম বিশ্বে প্রথম চেষ্টায় ব্যর্থ হয়েছে।

এরপর মুসলিম বিশ্বের জন্য এ সংশোধিত সংস্করণ পাঠানো হয়েছে, যাতে ইসলামী পরিভাষাসমূহ ব্যবহার করা হয়েছে। উদ্দেশ্য হলো, সেটিকে ইসলামঘনিষ্ঠ প্রমাণিত করা। তাই যেসব আলেম তাতে অংশ নিয়েছেন, তাদের সেই ভালো উদ্দেশ্যে ছিল, তারা এ ব্যবস্থার মাধ্যমে দেশে শরীয়াহ আইন বাস্তবায়ন করবেন। কিন্তু সেটিকে কাছ থেকে ভালোভাবে দেখার পর এবং যাদের হাতে এ ব্যবস্থার চাবি রয়েছে, তাদেরকে ভালোভাবে বুঝার পর, সেসব উলামাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে, এটি নিছক প্রতারণা।

তাছাড়া আরও একটি ঐতিহাসিক সত্য সামনে রাখা আবশ্যক, সেই আকাবির উলামার সাথে তখনকার নেতারা দিনরাত ওয়াদা করত যে, আমরা দেশে শরীয়াহ আইন বাস্তবায়ন করব। এটির উপর ভিত্তি করেই উলামারা এ ব্যবস্থায় অংশ নিয়েছেন। তো এখন যদি সেই নেতারা প্রতারণা করে, উলামাদের দোষ কী? তাই জ্ঞানীদের জন্য এটা সাজে না যে, এটিকে গণতন্ত্রের সত্যতার পক্ষে দলিল পেশ করে এমনভাবে বলা যে, গণতন্ত্র ভুল হলে আকাবিরগণ তা করতেন না।

এটি ভুল যে, নেতাদের শক্তির ভয়ে আপনারা কোনো দলিল ছাড়া সেই কুফরকে ইসলাম প্রমাণ করবেন এবং দলিলে আকাবিরদের নাম ব্যবহার করবেন। (আপনাদের কি এ অধিকার আছে?) তেমনি এটাও ভুল যে, এ গণতন্ত্রে অংশ নেওয়ার ফলে কোনো অতি উৎসাহী সেসব উলামাকে কাফির বলে দেবেন। মধ্যমপন্থা হলো, এসব আলেমকে অপারগ মনে করা হবে এবং গণতন্ত্রের কুফরী মানুষের সামনে স্পষ্ট করে দেওয়া হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00