📘 ধ্বংসের দারপ্রান্তে একবিংশ শতাব্দীর গনতন্ত্র > 📄 ইমাম আবুল লাইস সমরকন্দী রহ.

📄 ইমাম আবুল লাইস সমরকন্দী রহ.


ইমাম আবুল লাইস সমরকন্দী রহ. (মৃত্যু: ৩৭৫ হি./ ৯৮৫ খৃ.) বলেন-

أربابا من دون الله يعني: اتخذوهم كالأرباب يطيعونهم في معاصي الله

অর্থাৎ সেসব ইয়াহুদী-খৃষ্টানরা তাদের বড়দেরকে রবের মতো বানিয়ে ফেলেছে। তারা আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে তাদের কথাই মান্য করত। সুতরাং আল্লাহর অবাধ্যতায় যারা নিজেদের শাসনকর্তা ও নেতাদের হুকুম মান্য করে, তারা মূলত তাদেরকে রব বানিয়ে নিয়েছে।

📘 ধ্বংসের দারপ্রান্তে একবিংশ শতাব্দীর গনতন্ত্র > 📄 ইমাম বাগভী রহ.

📄 ইমাম বাগভী রহ.


একই কথা ইমাম বাগাভী রহ. (মৃত্যু: ৫১৬ হি./১২২২ খৃ.) বলেন-

قلنا: معناه أنهم أطاعوهم في معصية الله واستحلوا ما أحلوا وحرموا ما حرموا، فاتخذوهم كالأرباب

“আমরা বলি, এর অর্থ হলো, তারা (খৃষ্টানরা) আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে নিজেদের পাদ্রীদের কথা মান্য করেছে। পাদ্রীরা যা হালাল বলেছে, তা হালাল হিসেবে মেনে নিয়েছে আর যা হারাম বলেছে, তা হারাম হিসেবে মেনে নিয়েছে। সুতরাং তারা পাদ্রীদের সাথে রবের ন্যায় আচরণ করেছে।"

📘 ধ্বংসের দারপ্রান্তে একবিংশ শতাব্দীর গনতন্ত্র > 📄 হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.

📄 হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহ.


হযরত থানভী রহ. (মৃত্যু: ৪ জুলাই ১৯৪৩ খৃ.) তাফসীরে বয়ানুল কুরআনে বলেন-

یعنی ان کی اطاعت تحلیل اور تحریم میں مثل طاعت خدا کے کرتے ہیں کہ نص پر ان کے قول کو ترجیح دیتے ہیں اور ایسی اطاعت بالکل عبادت ہے پس اس حساب سے وہ ان کی عبادت کرتے ہیں

অর্থাৎ হালাল-হারাম নির্ধারণের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের মতো তাদের অনুসরণ করতে থাকে। নছ (আল্লাহর সুস্পষ্ট নির্দেশ) এর উপর তাদের কথাকে প্রাধান্য দেয়। আর এমন অনুসরণ নিরেট উপাসনা। সুতরাং সেই অর্থে তারা তাদের উপাসনা করে।

📘 ধ্বংসের দারপ্রান্তে একবিংশ শতাব্দীর গনতন্ত্র > 📄 মুফতী মুহাম্মদ শফী রহ.

📄 মুফতী মুহাম্মদ শফী রহ.


মুফতী মুহাম্মাদ শফী রহ. (মৃত্যু: ১০ শাওয়াল ১৩৯৬ হি./৬ অক্টোবর ১৯৭৬ খৃ.) তাফসীরে মা'আরিফুল কুরআনে বলেন-

(آگے افعال کفریہ کا بیان ہے کہ انھوں نے (یعنی یہود و نصاری نے) خدا كى توحيد في الطاعۃ کو چھوڑ کر اپنے علماء اور مشائخ کو باعتبار اطاعت کے رب بنا رکھا ہے کہ ان کی اطاعت تحلیل اور تحریم میں مثل اطاعت خدا کے کرتے ہیں کہ نص پر ان کے قول کو ترجیح دیتے ہیں اور ایسی اطاعت بالکل عبادت ہیں)

(প্রথমে কুফরী কাজের বর্ণনা) তারা (ইয়াহুদী-খৃষ্টানরা) অনুসরণের ক্ষেত্রে একমাত্র আল্লাহর অনুসরণ ছেড়ে নিজেদের উলামা-মাশায়েখকে (আনুগত্যের ক্ষেত্রে) রব বানিয়ে নিয়েছে। (তারা যা হালাল-হারাম ঘোষণা করে তা তারা আল্লাহর আনুগত্যের ন্যায় মেনে নেয়। আর তাদের কথাকে আল্লাহর সুস্পষ্ট নির্দেশের উপর প্রাধান্য দেয়। এমন আনুগত্য নিরেট উপাসনা।) মুফতী শফী রহ. এ বিষয়টিকে সুস্পষ্টভাবে 'উপাসনা' বলেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00