📘 ডিপ্রেশন কারণ ও প্রতিকার 📄 গুনাহের কারণে তৈরি হওয়া দুশ্চিন্তা

📄 গুনাহের কারণে তৈরি হওয়া দুশ্চিন্তা


কিছু দুশ্চিন্তা গুনাহের ফলে সৃষ্টি হয়। যেমন: এমন দুশ্চিন্তা, যা কোনো পাপীকে তার পাপের পর আক্রান্ত করে। যেমনটা হয়ে থাকে হারাম রক্ত প্রবাহিত করার পর হত্যাকারীর মধ্যে কিংবা যেমনটা হয়ে থাকে জিনার পর হারাম সন্তানের ব্যাপারে ব্যভিচারিণীর মধ্যে।

📘 ডিপ্রেশন কারণ ও প্রতিকার 📄 জুলুমের ফলে সৃষ্টি হওয়া দুশ্চিন্তা

📄 জুলুমের ফলে সৃষ্টি হওয়া দুশ্চিন্তা


কিছু দুশ্চিন্তা অন্যদের ওপর জুলুমের ফলে সৃষ্টি হয়। যেমন: নিকট আত্মীয়দেরকে জুলুম কর।। এক কবি বলেছেন—
وظلم ذوي القربى أشد مضاضة على النفس من وقع الحسام المهند
নিকট আত্মীয়দের জুলুম ধারালো তরবারির আঘাত থেকেও অন্তরে বেশি কষ্ট দেয়।

📘 ডিপ্রেশন কারণ ও প্রতিকার 📄 দুনিয়াবি বিপদাপদের ফলে তৈরি হওয়া দুশ্চিন্তা

📄 দুনিয়াবি বিপদাপদের ফলে তৈরি হওয়া দুশ্চিন্তা


কিছু দুশ্চিন্তা দুনিয়ার বিপদাপদ থেকে জন্ম নেয়। যেমন: দীর্ঘস্থায়ী ও মারাত্মক রোগ, সন্তানদের অবাধ্যতা, স্ত্রীর কর্তৃত্ব ও স্বামীর বক্রতা।

📘 ডিপ্রেশন কারণ ও প্রতিকার 📄 ভবিষ্যতের ব্যাপারে দুশ্চিন্তা

📄 ভবিষ্যতের ব্যাপারে দুশ্চিন্তা


কিছু দুশ্চিন্তা ভবিষ্যতের ভয়ের ফলে হয়ে থাকে। যেমন: কোনো বাবা তার পরবর্তী প্রজন্মের ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া। বিশেষত যদি তারা দুর্বল হয় এবং তার কাছে এমন কিছু না থাকে, যা তাদের জন্য রেখে যেতে পারবে।
এভাবেই দুশ্চিন্তা ও পেরেশানি বিভিন্ন ধরনের হয়ে থাকে।
সামনে কিছুটা বিস্তারিত বিবরণের সাথে আলোচনা করছি।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية