📘 ডিপ্রেশন কারণ ও প্রতিকার > 📄 শুরুর কথা

📄 শুরুর কথা


বিসমিল্লাহির রাহমানির রাহিম
দুনিয়ার জীবনের স্বাভাবিক প্রকৃতিই হচ্ছে এখানে বিভিন্ন দুশ্চিন্তা ও উদ্বেগ-উৎকণ্ঠা মানুষকে গ্রাস করে রাখে। কারণ, দুনিয়া হচ্ছে বিপদাপদ ও দুঃখ-কষ্টের জগৎ। এজন্যই তো জান্নাত যেসব বিষয়ের দ্বারা দুনিয়া থেকে বৈশিষ্ট্যমণ্ডিত, সেগুলোর অন্যতম হচ্ছে, সেখানে কোনো দুশ্চিন্তা ও উদ্বেগ-উৎকণ্ঠা থাকবে না। মহান আল্লাহ বলেন—
لَا يَمَسُّهُمْ فِيهَا نَصَبٌ وَمَا هُم مِّنْهَا بِمُخْرَجِينَ
সেখানে তাদেরকে ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃতও হবে না।[১]
জান্নাতবাসীদের মন কখনো খারাপ হবে না, মলিন হবে না; এমনকি—
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا إِلَّا قِيلاً سَلَاماً سَلَاماً
তারা সেখানে শুনবে না কোনো অহেতুক কথা এবং (শুনবে) না কোনো পাপের কথা; শুধু এই বাণী ছাড়া, 'সালাম, সালাম'।[২]
দুনিয়ার জীবনের প্রকৃতিই হচ্ছে, কষ্ট ও দুর্ভোগ; মানুষ নিজেদের বিভিন্ন পরিস্থিতি ও নানান অবস্থায় এসবের সম্মুখীন হয়। মহান আল্লাহর বাণীও এদিকে ইঙ্গিত প্রদান করে—

টিকাঃ
[১] সুরা হিজর : ৪৮
[২] সুরা ওয়াকিআ : ২৫-২৬

📘 ডিপ্রেশন কারণ ও প্রতিকার > 📄 উত্তম চিন্তা

📄 উত্তম চিন্তা


কিছু চিন্তা-পেরেশানি আছে উন্নত ও মহৎ, যা উত্তম নিদর্শন সম্বলিত থাকে। যেমন: মুসলিমদের কোনো সমস্যার সমাধানে কোনো আলিমের চিন্তিত হওয়া, বিশেষত সমস্যা যদি জটিল ও বড় আকার ধারণ করে।
তেমনিভাবে মুসলিমদের শাসক তাঁর অধীনস্থদের নিয়ে চিন্তিত হওয়া। এটাই দুই উমর (উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু ও উমর বিন আবদুল আজিজ রাহিমাহুল্লাহ)-সহ অন্যদের উদ্বিগ্ন করে তুলেছিল। ফলে তাঁদের প্রথমজন নামাজের মধ্যেই বাহিনী প্রস্তুত করতেন; এ ক্ষেত্রে তিনি ছিলেন অপারগ। এমনকি ইরাকের ভূমিতে কোনো পশু হোঁচট খেলেও তিনি চিন্তায় অস্থির হয়ে যেতেন। আর দ্বিতীয়জন নিজ পেরেশানির কথা ব্যক্ত করতে গিয়ে বলেছেন— আমি এমন সমস্যার সমাধান করছি, যাতে কেবল আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না; এ কাজে বড়রা বৃদ্ধ আর ছোটরা বড় হয়ে গেছে; অনারব ব্যক্তি এ ব্যাপারে বিশুদ্ধভাষী হয়ে গেছে আর গ্রাম্য লোক হিজরত করে চলে গেছে। এমনকি তারা এটাকে এমন দ্বীন হিসেবে গণ্য করেছে, যা ব্যতীত অন্য কিছুকে হক মনে করে না।[৫]
কোনো সিদ্ধান্ত মুসলিমদের ভবিষ্যৎ পরিণতির সাথে যত বেশি সম্পৃক্ত হবে, চিন্তা-পেরেশানিও তত অধিক হবে। তাইতো যখন আবদুর রহমান বিন আউফ রাজিয়াল্লাহু আনহুকে উমর রাজিয়াল্লাহু আনহুর পরবর্তী মুসলিমদের খলিফা নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়, তখন তিনি সকল মুসলিম এমনকি অক্ষমদের সাথেও পরামর্শ করতে গিয়ে ঘুমাতে পারেননি।[৬]
মহৎ চিন্তাগুলোর মধ্যে রয়েছে দ্বীনের প্রচার-প্রসার ও ইসলামের বার্তা বহন করার ক্ষেত্রে এবং মানুষকে হাত ধরে হিদায়াতের পথে নিয়ে আসার ক্ষেত্রে একজন দাঈর চিন্তিত হওয়া; একজন আবিদ তার ইবাদতের ইচ্ছা ও সংকল্পকে পরিশুদ্ধ করার ক্ষেত্রে উদ্বিগ্ন হওয়া; কোনো মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে তার ভাইদের ওপর পরিচালিত নির্যাতন-নিপীড়ন নিয়ে উৎকণ্ঠিত হওয়া।

টিকাঃ
[৩] সুরা বালাদ: ৪
[৪] ইবনুল কাইয়িম, আল-ফাওয়ায়িদ : ২৭
[৫] ইবনু আবদিল হাকিম, সিরাতু উমার বিন আবদিল আজিজ : ২৭
[৬] সহিহুল বুখারি: ৭২০৭

📘 ডিপ্রেশন কারণ ও প্রতিকার > 📄 গুনাহের কারণে তৈরি হওয়া দুশ্চিন্তা

📄 গুনাহের কারণে তৈরি হওয়া দুশ্চিন্তা


কিছু দুশ্চিন্তা গুনাহের ফলে সৃষ্টি হয়। যেমন: এমন দুশ্চিন্তা, যা কোনো পাপীকে তার পাপের পর আক্রান্ত করে। যেমনটা হয়ে থাকে হারাম রক্ত প্রবাহিত করার পর হত্যাকারীর মধ্যে কিংবা যেমনটা হয়ে থাকে জিনার পর হারাম সন্তানের ব্যাপারে ব্যভিচারিণীর মধ্যে।

📘 ডিপ্রেশন কারণ ও প্রতিকার > 📄 জুলুমের ফলে সৃষ্টি হওয়া দুশ্চিন্তা

📄 জুলুমের ফলে সৃষ্টি হওয়া দুশ্চিন্তা


কিছু দুশ্চিন্তা অন্যদের ওপর জুলুমের ফলে সৃষ্টি হয়। যেমন: নিকট আত্মীয়দেরকে জুলুম কর।। এক কবি বলেছেন—
وظلم ذوي القربى أشد مضاضة على النفس من وقع الحسام المهند
নিকট আত্মীয়দের জুলুম ধারালো তরবারির আঘাত থেকেও অন্তরে বেশি কষ্ট দেয়।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00