📘 দাওয়াত সম্পর্কিত চল্লিশ হাদীস 📄 নওমুসলিমদেরকে ভাই বানিয়ে নেয়া

📄 নওমুসলিমদেরকে ভাই বানিয়ে নেয়া


عَنْ أَنَسٍ، قَالَ: " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤَاخِي بَيْنَ الرِّجْلَيْنِ فَتَطُولُ اللَّيْلَةُ عَلَيْهِمَا، حَتَّى يُلقِي أَحَدُهُمَا صَاحِبَهُ فَيَلْقَاهُ بِوُدٍ وَلْطُفٍ فَيَقُولُ: كَيْفَ كُنْتَ بَعْدِي ؟ " ، قَالَ: " وَأَمَّا الْعَامَّةُ فَلَمْ تَكُنْ تَأْتِي عَلَى الرَّجُلِ ثَلَاثُ لَا يَعْلَمُ عِلْمَ أَخِيهِ الْمُسْلِمِ " . وَفِي رِوَايَةِ أَبِي عَبْدِ اللَّهِ قَالَ: " لَمَّا آتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ النَّاسِ كَانَتْ تُطَوِّلُ اللَّيْلَ عَلَى أَحَدِهِمْ حَتَّى يُصْبِحَ فَيَلْتَقِيانِ بِوُدٍ وَلْطُفٍ فَأَمَّا الْعَامَّةَ فَلَمْ يَكُنْ تَمْضِي عَلَى أَحَدِهِمْ ثَالِثَةٌ لَا يَعْلَمُ عِلْمَ أَخِيهِ الْمُসْلِمِ "

হযরত আনাস রা. থেকে বর্ণিত; তিনি বলেন, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করতেন। উভয়ের জন্য রাত্র দীর্ঘ হতো, এক পর্যায়ে উভয়ের সাক্ষাত হতো এবং সে ভালোবাসা ও মুহাব্বতের সাথে দেখা করতো এবং জিজ্ঞাসা করতো, আমার অনুপস্থিতিতে তোমার কী অবস্থা হয়েছিল? আর সাধারণত তিন দিন অতিবাহিত হওয়ার পূর্বেই এক ভাই তার অপর মুসলিম ভাইয়ের খবরাখবর নিতেন।

হাদিস থেকে শিক্ষা
উক্ত হাদিস থেকে গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি তা হলো- নওমুসলিম ভাইদের পুর্নবাসন। সাহাবাগণ নওমুসলিমদের পুর্নবাসনের ব্যবস্থার নিয়েছিলেন। আমাদেরও সেই ব্যবস্থা নিতে হবে। সাহাবাগণ নওমুসলিমদেরকে নিজের ভাই বানিয়ে নিতেন। তাদেরকে কর্ম দিয়ে সহযোগিতা করতেন। ব্যবসার পথ দেখাতেন। আল্লাহ তা'আলা আমাদেরকে তৌফিক দান করুন, আমীন।

টিকাঃ
৮২. শুআবুলইমান-৮৬৩৮। ৬১নংশুআবের শেষ অধ্যায়।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية