📘 দাওয়াত সম্পর্কিত চল্লিশ হাদীস 📄 যে ব্যক্তি মুসলমান হবে সে জান্নাতে প্রবেশ করবে

📄 যে ব্যক্তি মুসলমান হবে সে জান্নাতে প্রবেশ করবে


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَا مُعَاذُ قُلْتُ لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ قَالَ بَشِّرِ النَّاسَ ، أَوْ قَالَ : أَنْذِرِ النَّاسَ مَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ.

হযরত আনাস ইবনে মালেক রা. বর্ণিত, তিনি হযরত মুআজ ইবনে জাবাল রা. থেকে বর্ণনা করেন তিনি বলেন, আমাকে রাসূলল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুআজ! আমি বললাম, উপস্থিত ! হে আল্লাহর রাসূল! তিনি বললেন, মানুষকে একথার সুসংবাদ দাও অথবা বলেছেন- মানুষকে ভয় প্রদর্শন কর 'যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে।

হাদিস থেকে শিক্ষা
রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রা.-কে নির্দেশ দিয়েছেন তিনি যেন মানুষকে এই সুসংবাদ প্রদান করেন, যে ব্যক্তি 'লা-ইলাহা ইল্লাল্লাহ' বলবে, অর্থাৎ ইসলাম গ্রহণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। কত বড় সুসংবাদ! আমাদেরও উচিত মানুষকে বিশেষ করে অমুসলিম যাদের কাছে ঈমান নেই তাদেরকে এই সুসংবাদ দেয়া।

টিকাঃ
৮১. মুসনাদে আহমদ-২২০৮৩, তাবারানী- ২০/৮২

ফন্ট সাইজ
15px
17px