📘 দাওয়াত সম্পর্কিত চল্লিশ হাদীস 📄 প্রত্যেক মানুষ জন্মগতভাবে মুসলিম

📄 প্রত্যেক মানুষ জন্মগতভাবে মুসলিম


حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه . قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " مَا مِنْ مَوْلُودٍ إِلَّا يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَحِّسَانِهِ، كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ ، هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ ". ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه (فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لَا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ)

আবদান রহ. আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি নবজাতকই ফিতরাতের উপর জন্মলাভ করে। এরপর তার পিতামাতা তাকে ইয়াহুদী, নাসারা বা মাজুসী বা (অগ্নিপূজারী) রূপে গড়ে তোলে। যেমন, চতুষ্পদ পশু একটি পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম দেয়। তোমরা কি তাদের মধ্যে কোন (জন্মগত) কানকাটা দেখতে পাও? পরে আবূ হুরায়রা (রাঃ) তিলাওয়াত করলেন فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لا تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ
আল্লাহর দেওয়া ফিতরাতের অনুসরণ কর, যে ফিতরাতের উপর তিনি মানুষ সৃষ্টি করেছেন। (সূরা রূমঃ ৩০)

হাদিস থেকে শিক্ষা
এই হাদিস থেকে গুরুত্বপুর্ন বিষয় জানতে পারলাম। এখানে অমুসলিমদের একটি উহ্য প্রশ্নের উত্তর পাওয়া যায়। সেটি হলো অনেক অমুসলিম ভাই-বোনেরা জিজ্ঞাসা করে যে, আল্লাহ তাআলা আমাদেরকে হিন্দুর ঘরে সৃষ্টি করেছেন। তাই আমরা হিন্দুধর্ম পালন করি। আল্লাহ আপনাদেরকে মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন তাই আপনারা ইসলাম পালন করেন। আমাদেরকে আবার ইসলাম গ্রহন করতে হবে কেন? তাদের এমন প্রশ্নের উত্তর এই হাদিসে আমরা পেয়ে গেলাম যে, প্রত্যেক নবজাত শিশু মুসলমান হয়ে জন্ম গ্রহন করেন। তার পিতা মাতা তাদেরকে ইহুদী, খ্রিস্টান, হিন্দু ইত্যাদি বানায়। আমরা ঐ ভাইদেরকে বলব যে, ভাই! আপনি জন্মগতভাবে মুসলমান ছিলেন। পরবর্তীতে আপনার পিতা-মাতা আপনাকে হিন্দু বা অন্য ধর্মাবলম্বী বানিয়েছেন। আরো তাদেরকে দাওয়াত দিয়ে জানাবো যে, আপনাকে আপনার জন্মগত ধর্মে ফিরে আসার দাওয়াত দিচ্ছি।

টিকাঃ
৮০. সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন হাদিস নং ১২৭৬

ফন্ট সাইজ
15px
17px