📘 দাওয়াত সম্পর্কিত চল্লিশ হাদীস 📄 গির্জা থেকে মসজিদে

📄 গির্জা থেকে মসজিদে


عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ، طَلْقٍ بْنِ عَلِي قَالَ خَرَجْنَا وَفَدًا إِلَى النَّبِيِّ صلى اللہ علیہ وسلم فَبَايَعْنَاهُ وَصَلَّيْنَا مَعَهُ وَأَخْبَرْنَاهُ أَنَّ بِأَرْضِنَا بِيعَةً لَنَا فَاسْتَوْ هَبْنَاهُ مِنْ فَضْلِ طَهُورِهِ فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ وَتَمَضْمَضَ ثُمَّ صَبَّهُ فِي إِدَاوَةٍ وَأَمَرَنَا فَقَالَ " اخْرُجُوا فَإِذَا أَتَيْتُمْ أَرْضَكُمْ فَاكْسِرُوا بِيعَتَكُمْ وَانْضَحُوا مَكَانَهَا بِهَذَا الْمَاءِ وَاتَّخِذُوهَا مَسْجِدًا " . قُلْنَا إِنَّ الْبَلَدَ بَعِيدٌ وَالْحَرَّ شَدِيدٌ وَالْمَاءَ يَنْشَفُ . فَقَالَ " مُدُّوهُ مِنَ الْمَاءِ فَإِنَّهُ لَا يَزِيدُهُ إِلَّا طِيبًا " . فَخَرَجْنَا حَتَّى قَدِمْنَا بَلَدَنَا فَكَسَرْنَا بِيعَتَنَا ثُمَّ نَضَحْنَا مَكَানَهَا وَاتَّخِذْنَاهَا مَسْجِدًا فَنَادَيْنَا فِيهِ بِالْأَذَانِ . قَالَ وَالرَّاهِبُ رَجُلٌ مِنْ طَيِّشٍ فَلَمَّا سَمِعَ الْأَذَانَ قَالَ دَعْوَةُ حَقٌّ . ثُمَّ اسْتَقْبَلَ تَلْعَةً مِنْ تِلاعِنَا فَلَمْ نَرَهُ بَعْدُ .

হান্নাদ ইবনু সাররী (রহঃ) তাল্‌ল্ক ইবনু আলী রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা প্রতিনিধি হিসাবে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আগমনের উদ্দেশ্যে বের হলাম। পরে তাঁর নিকট বায়আত গ্রহণ করলাম এবং তাঁর সাথে সালাত আদায় করলাম। তারপর আমরা তাকে অবহিত করলাম যে, দেশে আমাদের একটা গির্জা রয়েছে। আমরা তাকে পানি দিতে অনুরোধ জানালাম। তিনি কিছু পানি আনিয়ে উযু এবং কুলি করলেন-তারপর একটি পাত্রে তা ঢেলে দিলেন। আর আমাদের তা নিতে নির্দেশ দিলেন এবং বললেন, তোমরা যাও। যখন তোমরা তোমাদের দেশে পৌঁছবে- তখন তোমাদের ঐ গির্জাটি ভেঙ্গে ফেলবে আর সেখানে এ পানি ঢেলে দেবে। তারপর সেটাকে মসজিদ বানাবে। আমরা বললাম, আমাদের দেশ অনেক দূরে। গরমও অত্যধিক, পানি শুকিয়ে যাবে। তিনি বললেন, এর সাথে আরও পানি মিশ্রিত করে নেবে। তাতে ঐ পানির সুঘ্রাণ আরও বাড়বে। আমরা সেখান থেকে বের হয়ে আমাদের দেশে পৌঁছলাম এবং আমাদের গির্জাটি ভেঙ্গে ফেললাম। তারপর তার স্থানে পানি ঢেলে দিলাম আর ওটাকে মসজিদরূপে ব্যবহার করলাম। আমরা তাতে আযান দিলাম। রাবী বলেন, পাদ্রী ছিল তার সম্প্রদায়ের এক ব্যক্তি। সে আযানের ধ্বনি শুনে বলল, এ তো সত্যের প্রতি আহবান। তারপর সে ঢালুস্থানের দিকে চলে গেল। তাকে আমরা আর দেখিনি।

হাদিস থেকে শিক্ষা
আমরা এই হাদিস থেকে শিখতে পাই দাওয়াত দেওয়ার পর তারা যদি মুসলমান হয়ে যায়, তাহলে তাদের পূর্বের উপাসনালয়কে মসজিদে রুপান্তরিত করা যেতে পারে। আজ পাশ্চাত্যের দেশগুলোতে প্রায়ই কারগুজারী শোনা যায়, অনেক গীর্জা মসজিদে রুপান্তরিত হয়েছে। আমাদের দেশেও এমন হয়েছে।

টিকাঃ
৭৯. সুনান আন-নাসায়ী (ইসলামিক ফাউন্ডেশন) | অধ্যায়ঃ ৮/ মসজিদ (كتاب المساجد) | হাদিস নাম্বারঃ ৭০২

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية